বাংলা টেলিভিশনের একটি জনপ্রিয় ধারাবাহিকের নাম স্টার জলসার বাংলা মিডিয়াম। এখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেতা নীল ভট্টাচার্য এবং অভিনেত্রী তিয়াসা লেপচাকে। জি বাংলার কৃষ্ণকলি খ্যাত এই জুটি আবার একবার বাংলা মিডিয়ামের মাধ্যমে দর্শক মহল ফিরে পেয়েছিল। শুরুর প্রথমে সকলেই ভেবেছিল এই ধারাবাহিক টিআরপি তালিকায় বেশ জনপ্রিয়তা পাবে কিন্তু তা হয়নি। প্রথম থেকেই বাংলা মিডিয়াম টি আর পি তালিকায় খুব একটা ভালো ফল করেনি।
তবে এই ধারাবাহিকে নীল তিয়াসার পাশাপাশি আরো দুই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী রয়েছে একজন হলেন রাজা গোস্বামী এবং অন্যজন হলেন সম্পূর্না লাহিড়ী। ধারাবাহিকের নায়ক বিকির দিদি সুহানা চরিত্রে অভিনয় করছে সম্পূর্না আর তার বিপরীতে রয়েছেন রাজা। যবে থেকে সুহানা এবং রাজদীপের জুটি দেখানো হয়েছে তবে থেকেই দর্শকদের মধ্যে এই জুটির জনপ্রিয়তা বেড়েছে।
সম্প্রতি ধারাবাহিকে এই জুটির ট্র্যাক চলছে। যেখানে গল্পে এতদিন দেখা গিয়েছিল বিকি এবং সুহানার সৎ মা অনন্যা চ্যাটার্জি রাজদীপ আর সুহানার সম্পর্কটাকে ভেঙে দিয়েছিল আর তার জন্যই সুহানা রাজদীপকে ভুল বুঝতো। ইন্দিরা তাদের মধ্যে ভুল বোঝাবুঝি এবং দূরত্ব দুটোই কমিয়ে এনেছে। আর এখন অনেকটাই কাছাকাছি এসেছে তারা।
সম্প্রতি এই ধারাবাহিকের একটি প্রমো সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে বিকি এবং তার মা অনন্যা চ্যাটার্জিকে না জানিয়ে সুহানা আর রাজদীপের বিয়ে দিচ্ছে ইন্দিরা। বিয়ে হওয়ার পরে সেই মন্ডপে উপস্থিত হয় বিকি আর তার মা আর তখন ইন্দিরা জানায় যে অনন্যা চ্যাটার্জিকে শাস্তি দিয়ে সুহানার জীবনটা গুছিয়ে দিল সে। এখনো সেই প্রমো পর্ব সম্প্রচার হয়নি তবে প্রতিদিন নানারকম জমজমাটই পর্ব চলছে।
সম্প্রতি একটি পর্বে দেখা গেছে ২৫শে বৈশাখ উপলক্ষে তাদের বাড়িতে নাচ প্রাকটিস হচ্ছে আর সেখানেই ছদ্মবেশে রাজদীপ এসেছে নাচ শেখাতে। আর রাজদীপ আর সুহানার রবীন্দ্রসঙ্গীতে একটি খুব সুন্দর নাচ পারফরমেন্স দেখতে পেয়েছে সকলে। অনন্যা চ্যাটার্জির চোখের সামনেই রাজদীপ আর সুহানা একে অপরের কাছাকাছি এসেছে সেটা ইন্দিরা দেখে খুশি হয়েছে। পরবর্তীতে আরো জমজমাটি পর্ব হতে চলেছে এই ধারাবাহিকে।





