‘আমাকে তো সে’ক্স অফার করেছিল…!’ সোশ্যাল মিডিয়ায় ‘বউ কথা কও’-এর নিখিল ঋজু বিশ্বাসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এক মহিলার

‘বউ কথা কও’-এর জনপ্রিয় মুখ ঋজু বিশ্বাস, যিনি দর্শকদের কাছে “নিখিল” নামেই বেশি পরিচিত, এবার বিতর্কের কেন্দ্রে। যিনি এতদিন সিরিয়ালে আদর্শ স্বামী হিসেবে পরিচিত ছিলেন, তাঁর বিরুদ্ধেই উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। এক মহিলা মডেল, বৃষ্টি মণ্ডল, সোশ্যাল মিডিয়ায় ঋজুর বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ এনেছেন। তাঁর দাবি, অভিনেতা সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব বাড়িয়ে ব্যক্তিগত জীবনে প্রবেশ করার চেষ্টা করেন, তারপর সীমা ছাড়ান।

বৃষ্টি তাঁর ফেসবুক পোস্টে লেখেন, “আমি কখনও এই ধরনের পোস্ট করিনি। কিন্তু এবার আর চুপ থাকা যাচ্ছে না। ঋজু বিশ্বাস প্রথমে আমার ছবি ও কাজের প্রশংসা করে। তারপর হোয়াটসঅ্যাপ নম্বর চায়। কিছুদিন বন্ধুত্বপূর্ণভাবে কথা হলেও পরে ফোন করতে জোর করতে থাকে। না বললে ভয় দেখাতে শুরু করে। আমি বাধ্য হয়ে তির্যকভাবে জবাব দিই, কিন্তু এতে আমার কোনো লজ্জা নেই।”

তিনি আরও লেখেন, “আজকের দিনে কাউকেই অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। এই মানুষটা এখনও আমাকে সাইবার ক্রাইমের নাম করে ভয় দেখাচ্ছে।” ২৮ অক্টোবর এই পোস্টটি করেন বৃষ্টি, যদিও পরে তা ডিলিট করে দেন।

পোস্ট মুছে গেলেও ঝড় থামেনি। বৃষ্টির পোস্টের নিচে আরও কিছু মহিলা মন্তব্য করেন যে, তাঁরাও ঋজুর কাছ থেকে একই ধরনের ব্যবহার পেয়েছেন। একজন লেখেন, “আমাকে তো সরাসরি সেক্স অফার করেছিল! কে কী ভাবে ভাবুক, এটা সত্যি।” আরেকজন বলেন, “না বললেই বলে আমি ইগো দেখাচ্ছি। এমন মানুষ শিল্পী হতে পারে?”

তবে সবাই যে বৃষ্টির বক্তব্যে একমত, তা নয়। অনেকেই তাঁর কাছে প্রমাণ চেয়েছেন এই অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য। অন্যদিকে, ঋজু বিশ্বাস এখনো পর্যন্ত এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি। ফলে, এই বিতর্ক আরও ঘনীভূত হচ্ছে, আর দর্শকরা অপেক্ষায়—‘নিখিল’ এবার কী বলেন নিজের হয়ে।