সোশ্যাল মিডিয়ায় বং ক্রাশ বলেই পরিচিত অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। টলিউডে ধীরে ধীরে নিজের পায়ের মাটি শক্ত করছেন অভিনেত্রী। তাঁর অভিনয় বেশ প্রশংসিত। ঋতাভরীর সিনেমা মূলত সামাজিক বার্তা নিয়েই আসে। ব্রহ্মা জানেন গোপন কম্মটি-এর পর এবার ফাটাফাটি সিনেমা নিয়ে দর্শকদের উত্তেজনা বেশ তুঙ্গে। কারণ এই সিনেমায় অভিনেত্রীকে দেখা যাবে একেবারে অন্য রকম এক চরিত্রে।
চিত্রনাট্য পড়ে ঋতাভরীর এই চরিত্র এতটাই পছন্দ হয়েছিল যে এটার জন্য তিনি নিজের ওজনও বাড়িয়ে নিয়েছিলেন। তবে এই ছবি যেন উপলব্ধি বদলে দিয়েছে অভিনেত্রীর। ঋতাভরী এখন মনে করেন যে সৌন্দর্য শুধু চেহারায় হয় না, সেটা সুস্থতায় মনে। আকর্ষণীয় দেখতে হলেই সে সুন্দর হয়ে ওঠে না। আর তাই তিনি এক বড় ওয়েব সিরিজের অফারও ফিরিয়ে দেন, শুধুমাত্র কম সময়ে ওজন কমানোর কথা বলা হয় বলে।
অভিনেত্রী এও জানান যে সিরিজের প্রযোজকরা তাঁকে একটি বিশেষ কড়া ডায়েট অনুসরণ করতেও বলেন। তাতে নাকি ২ সপ্তাহের মধ্যে অনেকটা ওজন কমিয়ে ফেলা সম্ভব। কিন্তু ঋতাভরী সিদ্ধান্ত নেন যে তিনি আর এই ঝড়ের গতিতে ওজন কমানোর প্রক্রিয়ার মধ্যে যাবেন না। বরং স্বাভাবিক ও ধীরভাবেই তিনি তাঁর ওজন কমাবেন। সুস্থভাবে ওজন কমানোর জন্য ঋতাভরী ৬ মাস সময় চেয়েছিলেন প্রযোজকদের কাছে। কিন্তু তাঁরা রাজি হননি। অগত্যা সেই অফার ফিরিয়ে দেন ঋতাভরী।
অভিনেতা-অভিনেত্রী মানেই তাকে হতে হবে পিকচার পারফেক্ট। তারা যত ভালই কাজ করুক না কেন পান থেকে চুন খসলে সেটা নিয়ে ট্রল করতে ছাড়ে না দর্শকরা। এই দিন ঋতাভরির এর সঙ্গেও ঠিক এমনটাই দেখা গেল। কিছু সংবাদ মাধ্যমকে ইন্টারভিউ দিচ্ছিলেন অভিনেত্রী। কথোপকথন চলাকালীন একটি হিন্দি শব্দের ভুল প্রয়োগ করেন তিনি যেটা পড়ে তিনি হাসির ছলেই সংশোধন করে নেন।
এখন এই নিয়ে অর্থাৎ তার ভুল হিন্দি শব্দ বলা নিয়ে ট্রল করছেন নেটিজেনরা। কখনো তিনি ট্রল হয়েছেন তার জিরো ফিগারের জন্য আবার কখনো অত্যাধিক মোটা হয়ে যাওয়ার জন্য। কিন্তু এসবের পরেও এক চরম আত্মবিশ্বাসের সাথে সামনে এগিয়ে চলেছেন অভিনেত্রী ঋতাভরি চক্রবর্তী। ফাটাফাটি চলচ্চিত্রটি তার জীবনে এনেছে এক নতুন মোর। রূপ নয় বরং নিজের গুণ নিজের অভ্যন্তরীণ সত্তাকে ভালবাসতে শিখেছেন অভিনেত্রী।





