রাজ চক্রবর্তী আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়—টলিউডের এই পাওয়ার কাপলকে এক ফ্রেমে দেখলেই মন ভালো হয়ে যায়। কাজের ব্যস্ততা তাঁদের দমিয়ে রাখতে পারে না, একটু ফাঁক পেলেই দু’জনে মিলে বেরিয়ে পড়েন ছোট্ট একটা ট্রিপে—দেশে হোক বা বিদেশে। ঠিক যেমনটা হল এবারেও।
সম্প্রতি মরিশাসে ঘুরতে গিয়েছিলেন রাজ-শুভশ্রী। ইনস্টাগ্রামে তাঁদের ছুটি কাটানোর একের পর এক ছবি আর ভিডিও দেখে রীতিমতো চোখ জুড়িয়েছে নেটিজেনদের। তারই মধ্যে একটি ভিডিও বেশ মন ছুঁয়ে গিয়েছে সকলের। সেখানে দেখা যাচ্ছে, বৃষ্টিভেজা রোম্যান্টিক আবহে রাজ আর শুভশ্রী হাঁটছেন পাশাপাশি, ক্যামেরা ধরেছেন শুভশ্রী নিজেই। আর সেই মুহূর্তেই হঠাৎ রাজ আলতো করে একটা চুমু খেয়ে নেন শুভশ্রীর ঘাড়ে। মুহূর্তটাই যেন ছিল একদম সিনেমার মতো!
এই ভিডিওর ক্যাপশনে শুভশ্রী লিখেছেন—”আমরা”। ছোট্ট একটা শব্দ, কিন্তু অনেক কিছু বলে দেয়। স্পষ্ট বোঝা যাচ্ছে, এটা ছিল তাঁদের একান্ত সময়, একে অপরের সঙ্গে থাকার সেই নিখাদ মুহূর্ত যা তাঁরা নিজেরাই খুব যত্ন করে উপভোগ করেন।
তবে শুধু ঘোরাঘুরি নয়, পেশাগত দিক থেকেও দু’জনেই এখন ব্যস্ত। শুভশ্রীর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘গৃহপ্রবেশ’ ইতিমধ্যেই দর্শকদের নজর কাড়ছে, আর আসছে আগস্টে মুক্তি পাবে তাঁর আরেকটি বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। এত কাজের চাপ সামলেও কীভাবে নিজেদের জন্য সময় বার করে নেন? উত্তরটা যেন স্পষ্ট—একটু ছুটি, একটু ভালোবাসা আর একে অপরের সঙ্গে থাকা।
আরও পড়ুনঃ অভিনেতার ক্যাফেতে গু’লি, আত’ঙ্ক ছড়াল রাতে! ভাইরাল সেই ভিডিও
সব মিলিয়ে রাজ-শুভশ্রীর এই রেইনি ডেটের ভিডিও নেটপাড়ায় বেশ সাড়া ফেলে দিয়েছে। একদিকে রোম্যান্স, অন্যদিকে জীবন উপভোগ করার সহজ ফর্মুলা—এই জুটির কাছ থেকে শেখার মতোই!





