টলিউডের (Tollywood) অন্যতম চর্চিত অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) তাঁর গ্ল্যামার ও অভিনয়ের পাশাপাশি বরাবরই স্পষ্টবক্তা হিসেবে পরিচিত। ‘চ্যাম্প’ থেকে শুরু করে একাধিক হিট সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। পেশাদার জীবনের বাইরে অভিনেতা দেবের সঙ্গে তাঁর বিশেষ বন্ধুত্ব ও রসায়ন সবসময়ই ভক্তদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকে। তবে সম্প্রতি দেবের ব্যক্তিগত জীবনের এক বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে রুক্মিণীর বিস্ফোরক মন্তব্য এখন টলিপাড়ার প্রধান গসিপ।
একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে দেবের নতুন বাড়িতে রুক্মিণীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী সরাসরি দেবের ওপর দোষ চাপিয়ে দেন। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি কার্যত অসহায়তা প্রকাশ করে তাঁর বলেন, দেব যদি তাঁকে ইনভাইটই না করে তবে তাঁর করার কিছু নেই। রুক্মিণীর এই মন্তব্যে পরিষ্কার যে, দেবের নতুন বাড়ির এই আনন্দানুষ্ঠানে তাঁকে সামিল করা হয়নি, যার পুরো দায় তিনি অভিনেতার ওপরেই দিয়েছেন।
কথোপকথনের এক পর্যায়ে রুক্মিণী সরাসরি সাংবাদিকদের বলেন এই প্রশ্নটি যেন দেবকেই করা হয়। তাঁর মতে, কেন তাঁকে ডাকা হয়নি সেই কৈফিয়ত দেবের দেওয়া উচিত। রুক্মিণীর এমন সরাসরি আক্রমণাত্মক ভঙ্গি দেখে অনেকেই অবাক হয়েছেন। দেবের কাছ থেকে এমন অবহেলা তিনি যে মেনে নিতে পারছেন না, তা তাঁর কথাতেই স্পষ্ট হয়ে উঠেছে।
রুক্মিণী আরও স্পষ্ট করে জানিয়ে দেন যে, তিনি নিজে থেকে গিয়ে কাউকে তাঁকে আমন্ত্রণ জানাতে অনুরোধ করবেন না। তাঁর দাবি, কেউ যদি তাঁকে মন থেকে না ডাকে তবে তিনি সেখানে যাওয়ার পক্ষপাতী নন। দেবের বাড়ির অনুষ্ঠানে উপস্থিত না থাকার পেছনে তিনি নিজের কোনো ভুল না দেখিয়ে বরং দেবের ইচ্ছে কেই বড় করে তুলে ধরেছেন।
আরও পড়ুনঃ ‘মেসেজ করলেই দিদি রিপ্লাই দেন…’ ব্যস্ততার মাঝেও মানুষের খোঁজ রাখেন! মুখ্যমন্ত্রীকে নিয়ে মিমির অকপট স্বীকারোক্তি!
ভিডিওর এই কথোপকথন ঘিরে এখন নতুন সমীকরণের জল্পনা শুরু হয়েছে। যেখানে দেবের সঙ্গে তাঁর সম্পর্কের গভীরতা নিয়ে কোনো সন্দেহ ছিল না, সেখানে দেবের নতুন বাড়িতে কেন রুক্মিণীকে ব্রাত্য থাকতে হলো, তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে এই গোটা বিষয়টা মজার ছলেই বলেছেন অভিনেত্রী।





