নজর কাড়া বিকিনিতে মনের মানুষের সঙ্গে ছুটি যাপন! শুধুই বন্ধু নাকি প্রেমিক? কি বললেন সারা?

মাত্র ১৯ বছর বয়স। কলেজ পেরিয়ে গ্ল্যামার দুনিয়ায় নিজের পরিচয় গড়ার পথে হাঁটছেন যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তর কন্যা সারা। তবে বাবা-মায়ের মতো অভিনয়ের পথে নয়, সারার লক্ষ্য মডেলিং। ইতিমধ্যেই নিজের লুকস, কনফিডেন্স আর স্টাইল দিয়ে নজর কেড়েছেন তিনি। আন্তর্জাতিক মডেলিং জগতেও ধীরে ধীরে নিজের জায়গা করে নিচ্ছেন সারা।

বর্তমানে কলকাতা ছেড়ে মুম্বইয়ে থাকেন তিনি। সদ্যই বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে বিদেশে পাড়ি দিয়েছেন যিশু-নীলাঞ্জনার বড় মেয়ে। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি পোস্ট করেছেন তিনি। তার মধ্যে একটি ছবি ঘিরেই জোর চর্চা শুরু হয়েছে।

ছবিটিতে সারাকে দেখা যাচ্ছে সাদা স্কার্ট ও ব্যাকলেস টপে, খোলা চুলে ও চোখে সানগ্লাস পরে পোজ দিতে। কিন্তু সবচেয়ে বেশি নজর কেড়েছে—তিনি এক যুবকের হাত ধরে দাঁড়িয়ে রয়েছেন। কে তিনি? বিশেষ বন্ধু নাকি শুধুই একজন ঘনিষ্ঠ? এই প্রশ্নেই এখন সরগরম টলিপাড়া।

যদিও সারার তরফে এ বিষয়ে কোনও মন্তব্য মেলেনি। আপাতত সারার আনন্দে ভরা ছুটির মুহূর্তই ভাইরাল হয়ে ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। প্রেমের গুঞ্জন সত্যি কিনা, তা হয়তো সময়ই বলবে।