বাংলা ধারাবাহিকের জগতের জনপ্রিয় অভিনেতা তিনি। পরিশ্রম এবং অধ্যাবসায়কে হাতিয়ার করেই নিজেকে আজ প্রতিষ্ঠিত করেছেন টলিপাড়ায়। বউ কথা কও, কনে বউ, কৃষ্ণকলি, অগ্নিশিখা, কপাল কুণ্ডলা, মহাপীঠ তারাপীঠ, মহাপ্রভ শ্রীচৈতন্য, বয়েই গেল, আমি সিরাজের বেগম, গোয়েন্দা গিন্নি, সাঁজের বাতি, মন ফাগুন, করুণাময়ী রাসমণি, কাদম্বিনী, আজ আড়ি কাল ভাব সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)। শেষবার স্টার জলসার রামপ্রসাদ ধারাবাহিকে তাকে দেখেছেন দর্শকরা।
তবে ধারাবাহিকের পাশাপাশি ফান্দে পড়িয়া বগা কান্দে রে, পাগলু ২ মতো বেশ কয়েকটি ছবিতেও অভিনয় করেছেন সায়ক। তবে শুধু অভিনয় নয় বর্তমানে সামাজিক মাধ্যমেও চর্চায় থাকেন অভিনেতা সায়ক চক্রবর্তী। নিত্যদিনের ব্লগ এবং নানান সোশ্যাল মিডিয়া কন্টেন্টের জন্য ভীষণ জনপ্রিয় টলিপাড়ার এই অভিনেতা। তবে সম্প্রতি টলিউডের নামেই বিস্ফোরক অভিযোগ করে বসেছেন এই অভিনেতা। কিন্তু কি জানিয়েছেন রামপ্রসাদের খ্যাত এই অভিনেতা?

কি বলছেন অভিনেতা সায়ক চক্রবর্তী?
সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন চলতি সময়ে টলিউডে নাকি টাকা নিয়ে হিরো বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন অনেকেই। অভিনেতার মন্তব্য “আজকাল চারিদিকে সবাই একটা করে দোকান খুলে বসেছেন। স্রেফ এগুলোকে দোকান বলা যায়। আসো ভাই ৩ হাজার টাকা দাও তোমাকে আমি হিরো বানিয়ে দেব। বা তোমাকে আমি স্টার বানিয়ে দেব। এসবের মিথ্যে প্রতিশ্রুতি দেয়।”
আরও পড়ুনঃ উত্তেজনা তুঙ্গে! কী হতে চলেছে তেঁতুলপাতার প্রথম পর্বে? গল্প জেনে নিন সম্প্রচারের আগেই
এদিন সংবাদ মাধ্যমকে অভিনেতা এও জানিয়েছেন যে “৩ হাজার টাকা দিতে হবে মানে? হ্যাঁ ওই টাকা নিলে কাজ দিচ্ছে কিন্তু জুনিয়র আর্টিস্টের। এবার সেটাকেই তাঁরা স্টার বলছে। কী বলব আর!” সাধারণ মানুষ বা তরুণ-তরুণীরা অভিনেতা অভিযনেত্রী হওয়ার আশায় যদি এখানে এসে এরূপ কোন পরিস্থিতির শিকার হন তাঁদের জন্যও এদিন বিশেষ টিপস দিয়েছেন সায়ক। অভিনেতা জানিয়েছেন কীভাবে এই পরিস্থিতি থেকে বেঁচে কাজ খোঁজ যাবে।
নতুন অভিনেতা-অভিনেত্রীদের উদ্দেশ্যে কী বলেছেন সায়ক চক্রবর্তী?
অভিনেতা সায়ক চক্রবর্তীর সংযোজিত, “টাকা পয়সার ব্যাপার যদি এড়াতে চাও তাহলে আমি নিজে যেটা মানি সেটা করতে পারো। আমার তো এই ইন্ডাস্ট্রিতে কোনও ব্যাকবোন ছিল না। ইন্ডাস্ট্রির কোনও বাবা মাও ছিল না। তো সেখানে দাঁড়িয়ে আমি যেটা করেছি, সিরিয়ালের শেষে যে নাম দেখানো হয় সেখানে মেকার্সদের নাম দেখানো হয়। এখানেই থাকে কার্যনির্বাহী প্রযোজকদের। তাঁদের নামে দেখে ফেসবুকে সার্চ করে সেখানে নিজের প্রোফাইল ছবি পাঠাই। ওদের অ্যাপ্রোচ করলে ওদের সেটা মাথায় থাকে। ওরাও নতুন অভিনেতা চান। আর তোমার প্রোফাইল ভালো হলে, ছবি ভালো হলে নিশ্চয় ডাকবে। মেসেজ দেখবে। নেবে। এটাই সবথেকে সহজ উপায় চ্যানেলের যাচ্ছে পৌঁছানোর জন্য।”





