দীর্ঘ সুখের দাম্পত্য জীবন! হঠাৎই বিচ্ছেদের পথে পা বাড়ালেন এই তারকা জুটি!

সালটা ২০২৪। বছরের শুরু থেকে মৃত্যুর, বিচ্ছেদ, আর অশান্তির খবরে তোলপাড় রাজ্য থেকে দেশ। অনেকেই তাই বলছেন, ‘এই বছরটাই যেন বিষাক্ত’। চলতি বছরেই টলিপাড়ায় (Tollywood) একের পর এক বিচ্ছেদের খবর মিলেছে। আর সেই খবর সামনে আসতেই মন ভাঙছে তাদের অসংখ্য অনুরাগীদের। সম্প্রতি বেশ কিছু তারকা দম্পতির ডিভোর্সের কথা শোনা যাচ্ছে টলিপাড়ায়।

এবার তাদের সঙ্গেই যুক্ত হল আরও এক জনপ্রিয় তারকা জুটির নাম। তারা হলেন চন্দ্রবিন্দুর গায়ক তথা চিত্র পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায় ও তাঁর সদ্য প্রাক্তন স্ত্রী মধুজা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে বিচ্ছেদের পথে পা বাড়িয়েছেন তারাও। হ্যাঁ, ভেঙে গেছে মধুজা ও অনিন্দ্যর সম্পর্ক। বিচ্ছেদের পথে পা বাড়িয়েছেন তারাও। রবিবার সোশাল মিডিয়ার মাধ্যমে নিজেদের বিবাহ বিচ্ছেদের খবর জানিয়েছন অনিন্দ্যপত্নী মধুজা। তবে বৈবাহিক সম্পর্কে ভাঙন ধরলেও তাঁদের মধ্যে যে বন্ধুত্ব বজায় থাকবে, নিজের পোস্টে সেই ইঙ্গিতও দিয়েছেন।

divorce, Entertainment, Madhuja Banerjee, Singer Anindya Chatterjee, Tollywood, গায়ক অনিন্দ্য চ্যাটার্জী, টলিউড, বিচ্ছেদ, বিনোদন, মধুজা ব্যানার্জী

সামাজিক মাধ্যমের পাতায় কি লিখেছেন মধুজা ব্যানার্জী?

নিজের সামাজিক মাধ্যমের পাতায় একটি পোস্ট শেয়ার করে মধুজা জানিয়েছেন “অনিন্দ্যর খুব ইচ্ছে ছিল ওর লেখা আর আমার ছবি দিয়ে জুজুর জন্য একটা ছোটোদের বই বের করবে। বিয়ের আগে থেকেই অনিন্দ্য আমার ছবি আঁকা পছন্দ করত। আমি লিখতেও খুব ভালোবাসতাম। চেয়েছিলাম লেখক বা শিল্পী হতে। কিন্তু ঘরে-বাইরে সমান তালে দীর্ঘ চোদ্দ বছর লড়ে দেখলাম ক্লান্ত হয়ে যাচ্ছি। একা হয়ে যাচ্ছি। তাই নিজেকে নিজের মতো গুছিয়ে নিতে ২০১৯ সালে জুজুকে নিয়ে মুম্বই চলে এলাম। আমার সঙ্গে কোভিডও এল। কোভিড ভয় দিল, দুঃখ দিল, হতাশা, অপমান দিল কিন্তু ফিরিয়ে দিল ছবি আঁকা, লেখালেখি। ফিরিয়ে দিল নিজের কথা বলার সাহস। এক সময় বুঝতে পারলাম- বিয়ে মানে ফুল, আলো , যদিদং হৃদয়ং- কিন্তু সর্বোপরি এক আইনি বন্ধন। তাই আইনি পথেই বিচ্ছেদ কাম্য।”

তবে স্বামীর স্ত্রীর সম্পর্কে ইতি টানলেও প্রাক্তন স্বামী অনিন্দ্যর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখতে চান মধুজা। নিজের পোস্টে মধুজা আরও লিখেছেন “জানি অনিন্দ্য খুব কষ্ট পেয়েছে। আমিও পেয়েছি । আবার সত্যটা মেনে নিয়ে কোথাও একটা নির্ভরও হয়েছি। অনিন্দ্য আর আমি তাই আইনি পথে বিচ্ছেদে পা বাড়িয়েছি। আর কী আশ্চর্য- প্রায় ভাঙ্গার বেলায় আজ রোববারের-পাতায় ওর লেখা আর আমার আঁকা বের হলো। বিচ্ছেদ বিয়ের হয়েছে! জুজুর বাবা-মায়ের হয়নি। দাম্পত্যের হয়েছে- বন্ধুত্বের হয়তো না। তাই এক শিল্পী আজ অন্য শিল্পীকে জায়গা দিয়েছেন-আমি সম্মানিত।”

বিচ্ছেদের প্রসঙ্গে কি বলেছেন অনিন্দ্য চ্যাটার্জী?

গানের লাইন ধরে অনিন্দ্যর প্রাক্তন পত্নী মধুজা লিখেছেন “আজ সত্যিই তাই খেলা ভাঙার খেলা! মিলনমালার আজ বাঁধন তো টুটবে/ ফাগুন দিনের আজ স্বপন তো ছুটবে/ উধাও মনের আহা/ উধাও মনের পাখা মেলবি আয়…।” বিচ্ছেদের প্রসঙ্গে যদিও সেইভাবে মুখ খোলেননি অনিন্দ্য। সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন “এই বিষয়টা ভীষণই ব্যক্তিগত। তাই আলাদা করে কথা বলতে চাইছি না। মধুজা যা লিখেছে আমার কথাও সেটাই। নতুন করে আর কিছু বলতে চাইনা।” তবে স্বাভাবিকভাবেই অনিন্দ্য-মধুজার এই বিচ্ছেদের কারণে অনুরাগীদের মনেও জুড়েছে বিষাদের সুর।