জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘উড়ন তুবড়ি’ দেখে যাঁরা সোহিনী বন্দ্যোপাধ্যায়ের অনুরাগী হয়েছেন, তাঁদের জন্য আছে এক চমকপ্রদ খবর! হ্যাঁ, এই মুহূর্তে যেটা নিয়ে জোর গুঞ্জন, তা হল — সোহিনী কি তবে বড়পর্দায় পা রাখতে চলেছেন? তাও আবার দেবের সঙ্গে?
সম্প্রতি সোহিনী তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তিনি রয়েছেন স্বয়ং সুপারস্টার দেবের পাশে। লন্ডনের রাস্তায়, গোলাপি টপ আর জিন্সে একেবারে ঝলমলে লাগছিল তাঁকে। আর ছবি পোস্ট হতেই মুহূর্তে ছড়িয়ে পড়ে সেই খবর— “সোহিনী কি তবে প্রজাপতি ২-এ রয়েছেন?”
এদিকে দেব এখন ‘প্রজাপতি ২’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত, আর সেই শ্যুটিংই চলছে লন্ডনে। ছবিতে দেবের বিপরীতে রয়েছেন জ্যোতির্ময়ী কুণ্ডু। তাই স্বাভাবিকভাবেই অনেকে ভাবছেন, তাহলে কি সোহিনীও এই ছবির অংশ?
তবে বাস্তবটা হয়তো একটু অন্যরকম। কারণ বিয়ের পর থেকে সোহিনী থাকেন লন্ডনে, স্বামী জয়সূর্যের সঙ্গে। সম্ভবত শ্যুটিং চলাকালীন হঠাৎই লন্ডনের রাস্তায় দেবের সঙ্গে দেখা হয়ে যায় তাঁর। আর তারপর সুযোগ না নিয়েই কীভাবে হয়! ছবি তো তুলতেই হয়।
আরও পড়ুনঃ কমলিনী-চন্দ্রর ডিভোর্স মামলায় উকিল হয়ে এল কুর্চির বর! ‘চিরসখা’য় এন্ট্রি নিলেন জনপ্রিয় অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য!
যদিও নির্মাতাদের তরফে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি যে, সোহিনী ‘প্রজাপতি ২’-এর কোনও চরিত্রে অভিনয় করছেন কি না। তবে এই একফ্রেমে থাকা ছবি যথেষ্ট হইচই ফেলে দিয়েছে অনুরাগীদের মধ্যে।
তাহলে কি সত্যিই সোহিনীর পরবর্তী স্টপ বড়পর্দা? না কি শুধুই দেবের সঙ্গে এক ঝলক দেখা? সময়ই দেবে তার উত্তর!





