কিছু রিয়েল লাইফ জুটি যারা হার মানাবে রিল লাইফের জুটিদের! এই জুটিদের একসাথে দেখার জন্য মুখিয়ে থাকে দর্শক

প্রথমেই আসা যাক নীল তৃণার জুটিতে। নিজেদের অভিনয় এবং সৌন্দর্য দিয়ে মানুষের মনে একটা পাকাপাকি জায়গা তৈরি করে ফেলেছেন অনেক আগেই। সাক্ষাৎকারে দুই তারকা জানিয়েছিলেন, অভিনয় জীবনে আসার অনেক আগে থেকেই তাঁদের পরিচয়। ২০১১ সালে MBA পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় CAT ক্লাসে প্রথম দেখা। সেই মুহূর্তেই তৃণাকে ভাল লেগে গিয়েছিল নীলের। ২০১১ সালেই প্রথম ডেটে গিয়েছিলেন দু’জনে। আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত প্রেমের এই প্রেম পর্যায় চলেছিল। তারপর পড়াশোনার জন্য দিল্লি চলে যান তৃণা। নীল থেকে যান কলকাতায়। পরে ২০১৫ সালে তৃণার ফেরার পর আবার বন্ধুত্ব শুরু হয়। ২০১৬ সালের ৮ জুন তৃণা বুঝতে পারেন নীল তাঁর কাছে বন্ধুর চেয়েও বেশি। তখনই প্রপোজ করেন। কিন্তু তখন নীল কিছু বলেননি। ঠিক একবছর পর ২০১৭ সালের ২১ জুন বন্ধুদের সামনে তৃণাকে প্রপোজ করেন নীল। তারপর থাইল্যান্ডে একসঙ্গে সময়ও কাটিয়েছেন দু’জনে। ভিডিও কলে আচমকা তৃণাকে বিয়ের প্রস্তাব দেন নীল। তারপরই শুরু হয় তাঁদের বিয়ের তোড়জোড়। যা 2021 পরিণতি পায়।

‘সাত ভাই চম্পা’ ধারাবাহিক বন্ধ হয়েছে বছরখানেক আগে। কিন্তু নায়ক রাঘবেন্দ্র আর নায়িকা পারুলের যোগাযোগ থেকেই গিয়েছে। সাধারণ যোগাযোগ নয়। একেবারে পরস্পরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন তাঁরা। হ্যাঁ, প্রেম করছেন সেই জুটি। তাঁদের প্রথম ভ্যালেন্টাইন’স ডে উদযাপন করেছিলেন খুব সুন্দর ভাবে। ‘লেভেল সেভেন’ রেস্তরাঁয় উদযাপন করয়েছেন বেশ জমিয়ে। তার কিছু ছবি পোস্টও করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। রুদ্রজিৎ মুখোপাধ্যায় ও প্রমিতা চক্রবর্তী এতদিন গোপন রেখেছিলেন নিজেদের সম্পর্ক। কেন? প্রমিতা সলজ্জ হেসে বললেন, “কাজটা চলার সময়েই আমাদের সম্পর্ক তৈরি হয়েছে। কিন্তু আমরা একটু সময় নিচ্ছিলাম। নিজেদের মধ্যে টিউনিং হওয়াটা দরকার ছিল।রিলেশনটা একটা স্ট্রং জায়গায় পৌঁছনোর পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি।”

এবার আসা যাক পরবর্তী জুটি রুবেল শ্বেতার প্রেম কাহিনীতে। ইঙ্গিত পাওয়া গিয়েছিল আগেই, তবে সম্মতি কিছুতেই দিচ্ছিলেন না ওঁরা। ওই যা হয়, ‘ভাল বন্ধু’ তকমা দিয়েই এগচ্ছিল সম্পর্ক। তবে আগের বারের পুজোর মরসুমে আর লুকিয়ে রাখা যায়নি ভক্তদের থেকে। তাই এক সংবাদ মাধ্যম মারফত ফোন করতেই খানিক লাজুক হেসে, খানিক ইতস্তত করে রুবেল বলেই দিলেন প্রেম চলছে এক্সপ্রেসের মতো। শ্বেতা ভট্টাচার্যকেই দিয়েছেন মন। আর নায়িকার মনেও প্রজাপতি এখন অবাধ্য যাতায়াত। শোনা গিয়েছিল বছর দুয়েক আগেই নাকি শ্বেতাকে প্রেমপ্রস্তাব দেন রুবেল। চিনতেন আগে থেকেই।

কিন্তু ধারাবাহিক করতে গিয়ে রিয়েল লাইফ নায়িকার প্রেমে নাকি পড়ে গিয়েছিলেন হঠাৎই। শোনা এও গিয়েছিল, শ্বেতা নাকি এখনও পর্যন্ত প্রেমে সেভাবে সাড়া দেননি। যদিও রুবেল সে কথা মানলেন না। স্পষ্ট ভাবেই বললেন, “দুজনকে দুজনকে ডেট করছি এ কথা তো ঠিক, পরিবারের লোকেরাও সবটাই জানে। কিন্তু ওভাবে অফিসিয়ালি প্রেম প্রস্তাব কেউই কাউকে দিইনি।” যোগ করলেন, “আসলে এখন তো সম্পর্ক অনেক ঠুনকো হয়। তাই আমরা গোটা ব্যাপারটার জন্য নিজেদের সময় দিচ্ছি। একে অপরকে চিনছি, বুঝছি ভাল করে।” তবে বর্তমানে বেশ ছুটি প্রেম করছেন এই তারকা দুটি।

বাংলা চলচ্চিত্রের ‘মহানায়ক’ খ্যাত অভিনেতা উত্তম কুমার। তার নাতি গৌরব চট্টোপাধ্যায়ও একজন অভিনেতা। টিভি ও চলচ্চিত্রে নিয়মিত কাজ করছেন তিনি। গৌরব গত আড়াই বছর ধরে দেবলীনা কুমারের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। তাদের এ সম্পর্কের খবর কারো অজানা নয়। এবার প্রেম পরিণয়ে রূপ নিয়েছে। গাঁটছড়া বেধেছেন বর্তমানে গাঁটছড়া ধারাবাহিকের নায়ক। বিভিন্ন সংবাদমাধ্যম সেই খবর প্রকাশ করেছে। তবে একটি তার প্রথম বিয়ে নয়। প্রথম পক্ষের স্ত্রীর সাথে বিয়ের তিন বছরের মাথায় বিচ্ছেদ ঘটে তার। দেবলীনার সঙ্গে সম্পর্কে জড়ালেন কীভাবে? এ প্রশ্নের উত্তরে দেবলীনা জানান, গৌরবের বোন মৌ তার বান্ধবী। সেই সূত্রে তাদের পরিচয়। আর মৌয়ের বিয়েতে একসঙ্গে নেচেছিলেন দেবলীনা-গৌরব। তারপরেই হয় মনের আদান-প্রদান। ধীরে ধীরে শক্ত হয় তাদের সম্পর্কের বাঁধন।

কালার্স বাংলার মা দুর্গা রূপে পায়েলকে খোলেনি কেউ। তার অসাধারণ ব্যক্তিত্ব মা সুলভ চেহারা দেবীর মতো চাহনি গেছে রয়েছে মানুষের মনে। এবার যে জুটির কথা জানাতে চলেছি তারা হলে পায়েল দ্বৈপায়ন। প্রসঙ্গত, ২০১২ সালে ৩ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েছিলেন টেলি দুনিয়ার এই জনপ্রিয় দুই মুখ দ্বৈপায়ন ও পায়েল। জানা যায়, ২০০৯ সালে একটি টেলিফিল্মের শ্যুটিংয়ের সময় আলাপ হয় দ্বৈপায়ন ও পায়েলের। সেখান থেকেই প্রেম। বেহুলা, দুর্গা, তবু মনে রেখো, আলো আমার আলো, বেহুলা সহ একাধিক ধারাবাহিকে দেখা গেছে পায়েলকে। সম্প্রতি জাহানারা ধারাবাহিকে অভিনয় করছিলেন পায়েল। সমানভাবে একাধিক ধারাবাহিকে কাজ করেছেন দৈপায়ন। দাম্পত্য জীবনে তারা আজ সফল এবং সুখী। তাদের দুটি সন্তান নিয়ে সুখী পরিবার তাদের। তারা দুজনেই একাধারে পরিবার এবং অন্যদিকে অভিনয় দুই দিকই সামলে চলেছেন প্রতিনিয়ত।