টেলিভিশনের পরিচিত মুখ অভিনেতা সুদীপ মুখার্জী (Sudip Mukherjee)। এর আগে টেলি পর্দার একাধিক ধারাবাহিকে অভিনয় করলেও স্টার জলসার (Star Jalsha) সুপারহিট মেগা ‘শ্রীময়ী’ (Sreemoyee) ধারাবাহিকের মাধ্যমে অভিনেতার জনপ্রিয়তা প্রভূত বৃদ্ধি হয়। বহুবার চর্চায় এসেছেন তিনি। জুনের দুপুরে স্ত্রীকে কোলে বসিয়ে আদর! আরো একবার চর্চায় ‘অনিন্দ্য’।
সোশ্যাল মিডিয়ায় অন্তরঙ্গ মুহূর্ত সুদীপ মুখার্জী (Sudip Mukherjee)-পৃথার!
অভিনেতাদের ব্যক্তিগত জীবনের দিকে সর্বদাই নজর থাকে অনুরাগীদের। প্রেম ও বিয়ে ঘঠিত বিষয় হলে উর্ধ্বমুখী করতে থাকে চর্চার পারদ। সেই চর্চার অংশীদার হলেন অভিনেতা সুদীপ। খানিকটা ইচ্ছাকৃতভাবেই। সোশ্যাল মিডিয়া এখন সবার কাছে নিজেকে মেলে ধরার প্ল্যাটফর্ম। তার সেখানেই নিজের অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করলেন অভিনেতা সুদীপ।

দ্বিতীয়বারের জন্য বিয়ে করে বেজায় সুখী টেলি অভিনেতা সুদীপ। নিজের চেয়ে পঁচিশ বছরের ছোট অভিনেতার দ্বিতীয় স্ত্রী। পেশায় তিনি নৃত্যশিল্পী। রূপ ও গুণের ছটায় পৃথার প্রতি মন হারান অভিনেতা। দুই সন্তান নিয়ে সুখী গৃহকোণ সুদীপ-পৃথার। গোপনে ভালোবাসা সরিয়ে সামনে আনলেন আদরের আঁচ।

অভিনেতার প্রথম স্ত্রী দামিনী বেণী। যদিও ইগোর কারণেই নাকি ভাঙন ঘটেছিল সে সম্পর্কে। তবে দ্বিতীয় বিয়েতে রোম্যান্সের কমতি নেই অভিনেতার জীবনে। সম্প্রতিক স্ত্রীকে কোলে বসিয়ে একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা। আর সেই ছবি নাকি নিজের হাতে তুলেছে অভিনেতার সন্তান বালি।
আরও পড়ুনঃ কেন বন্ধ হচ্ছে জল থই থই ভালোবাসা খোলসা করলেন অনুষা
আপাতত ছবিটিতে মজেছেন নেট নাগরিকরা। অনেকেই বলছেন জুনের দুপুরকে আরো একটু উষ্ণ করে তুললেন অভিনেতা। তবে স্ত্রীকে যে তিনি চোখে হারেন সেটা বোঝাই যায়। ব্যক্তিগত ও কর্ম জীবনে ব্যস্ত গোছানো অভিনেতা সুদীপ। স্টার জলসায় তিনি অভিনয় করছেন ‘বঁধুয়া’ এবং ‘রোশনাই’ ধারাবাহিকে।
View this post on Instagram





