গত বছর থেকেই পরপর প্রিয়জনদের হারাচ্ছেন অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)৷ তার সারাটা দিন যাদেরকে নিয়ে কাটে তাদের অধিকাংশই এখন না ফেরার দেশে। বাংলা টেলিভিশন তথা চলচ্চিত্র জগতের একজন অন্যতম মুখ হলেন অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। ইদানিং একের পর এক শোক পেতে পেতে অনেকটাই ভেঙে পড়েছেন অভিনেত্রী।
অভিনেত্রী হিসেবে বরাবর সাফল্য তার ছোঁয়া পেয়েছেন তিনি। অনেক জনপ্রিয় প্রজেক্ট-এ কাজ করতে দেখা গিয়েছে তাকে। দীর্ঘ দিন ধরে জি বাংলার জনপ্রিয় কুকিং শো রান্না ঘরে পরিচালিকার ভূমিকায় কাজ করছেন সুদীপ্তা চট্টোপাধ্যায়। মাঝে তাকে নিয়ে বেশ কন্ট্রোভারসিও শুরু হয়েছিল নেট পাড়ায়। তবে উপর থেকে তার জীবনটা যতটা সুন্দর মনে হয় ভিতর ভীতর তিনি ততটাই ভাঙাচোরা একটি মানুষে পরিণত হয়েছেন।
তার প্রিয় পোষ্য ভানুকে হারানোর পর বেশ গভীরভাবে শোকাগ্রস্থ হয়েছিলেন তিনি। ভানু তাদের জীবনে নিজের ছেলের চাইতে কম কিছু ছিল না। আর তার পর অষ্টমীর রাতে সাত বছর বয়সী আরেক পোষ্য বাঁটুলকে হারান তিনি৷ পরপর দুইজনকে হারিয়ে জীবনের অনেকটা জায়গা ফাঁকা হয়ে গিয়েছিল তার। সেই জায়গা এখনো ভরাট হয়নি, আর এর মাঝেই আরো এক কাছের মানুষকে হারিয়ে ফেললেন অভিনেত্রী।
যাবত অসুস্থ ছিলেন অভিনেত্রী সুদীপার মা দিপালী দেবী। মাকে নিয়ে অনেক ছবি পোস্ট করতেন অভিনেত্রী। তার কাছে দিপালী দেবী ছিলেন একজন জলজ্যান্ত অনুপ্রেরণা। যাকে দেখে জীবনে লড়াই করার সাহস পেতেন তিনি। কিন্তু পক্ষাঘাতের জন্য বহুদিন যাবত একেবারে শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন দিপালী দেবী। এরপর ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাকে।

তারপরেও আর শেষ রক্ষা হলো না। সেরিব্রাল অ্যাটাকের পর বেশ কিছুদিন লড়াই চালিয়েছিলেন অভিনেত্রীর মা আর তারপরেই অভিনেত্রীকে একা করে চিরতরে চলে গেলেন তিনি। অভিনেত্রী নিজে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে তার মায়ের মৃত্যুর খবর দর্শকদের জানান। মানসিক দিক থেকে একেবারেই ভেঙে পড়েছেন অভিনেত্রী।





