টেলিভিশনের জনপ্রিয় মুখ স্বস্তিকা ঘোষ এবার রীতিমতো বিরক্ত! ‘অনুরাগের ছোঁয়া’-র নায়িকা নিজের সোশ্যাল মিডিয়াতে এক বিশেষ ভিডিয়ো পোস্ট করে বললেন, “অহেতুক বিরক্ত করো না!” কী এমন ঘটল, যার জেরে এমন কড়া বার্তা দিতে বাধ্য হলেন স্বস্তিকা?
আসলে কিছুদিন আগে স্বস্তিকা এক ফোন নম্বর শেয়ার করেছিলেন। ভক্তরা ভাবলেন, এই বুঝি সুযোগ—নায়িকার সঙ্গে সরাসরি কথা বলার! কিন্তু না, সেটি ছিল তাঁর ম্যানেজারের নম্বর—যে নম্বরটি শুধুমাত্র অনুষ্ঠান বা প্রফেশনাল কারণে দেওয়া হয়েছিল। অথচ সারাদিন ধরে ওই নম্বরে ফোন করে বিরক্ত করতে থাকেন কিছু ভক্ত। আর তাতেই বেজায় চটে যান অভিনেত্রী।
ভিডিয়োতে স্বস্তিকা স্পষ্ট ভাষায় বলেন, “ওটা আমার নম্বর নয়। অনুষ্ঠান সংক্রান্ত ব্যাপারে যোগাযোগের জন্যই দেওয়া হয়েছিল। অহেতুক ফোন করে বিরক্ত করবেন না।” কথা বলার মধ্যে স্পষ্ট রাগ আর হতাশা—তারকাদের ব্যক্তিগত স্পেস যে অনেক সময়েই ভক্তদের আগ্রাসনে নষ্ট হয়ে যায়, সেটাই যেন চোখে আঙুল দিয়ে দেখালেন তিনি।
প্রসঙ্গত, ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি শুরু হওয়া ‘অনুরাগের ছোঁয়া’ এখনো বাংলার দর্শকদের কাছে ভীষণ জনপ্রিয়। দিব্যজ্যোতি দত্তের সঙ্গে জুটিটাও বেশ পছন্দ দর্শকদের। দিব্যজ্যোতি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন বড়পর্দায়, এবার দেখা যাক স্বস্তিকার ভবিষ্যৎ কী পথে এগোয়।
আরও পড়ুনঃ টেকেনি প্রথম বিয়ে! দাম্পত্য জীবনে অবিরাম অশান্তি! তবে কি বিচ্ছেদের পথে কৌশিক-লাবণী?
নায়িকার জীবনে ব্যক্তিগত স্পেস নিয়ে বারবার এমন সমস্যা হয়তো আগেও এসেছে, কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় সরাসরি এমন সতর্ক বার্তা—তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। অনুরাগীদের উদ্দেশ্যে তাঁর এই স্পষ্ট বার্তা কি শুধুই বিরক্তি? নাকি সেলেবদের প্রতি বাড়তি কৌতূহলকে ঠেকানোর এক দৃঢ় প্রয়াস?
https://fb.watch/BglY4gHPwX/





