শুক্রবার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে দেখা গেল টলিউডের এক ঝাঁক পরিচিত মুখকে। ক্রিকেটের আবহে জমে উঠেছিল বিশেষ একটি অনুষ্ঠান। মাঠে উপস্থিত ছিলেন যীশু সেনগুপ্ত, সৌরভ দাস এবং বনি সেনগুপ্ত সহ আরও অনেকে। শুধু দর্শক হিসেবেই নয়, তাঁদের কয়েকজন মাঠে নেমে ক্রিকেটও খেলেন। এমনকি প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এর সঙ্গে এক ওভার ক্রিকেট খেলতেও দেখা যায় যিশু সেনগুপ্তকে। পাশাপাশি টলিপাড়ার দুই দলের মধ্যে পাঁচ ওভারের একটি মজার ম্যাচও আয়োজন করা হয়েছিল।
এই অনুষ্ঠানে শুধু সিনেমা জগতের তারকারাই নন, স্টার জলসা পরিবারের অনেক পরিচিত মুখও হাজির ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন তৃণা সাহা। তাঁর সঙ্গে সহ সঞ্চালকের ভূমিকায় ছিলেন অনিন্দ্য সেনগুপ্ত। এদিন আরও উপস্থিত ছিলেন রনিতা দাস এবং বিশ্বজিৎ ঘোষ। পাশাপাশি নতুন ধারাবাহিকের অভিনেতা Subhrajit Saha এবং Dipanwita Rakshit কেও দেখা যায় অনুষ্ঠানে।
অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে আলাপচারিতার মধ্যে উঠে আসে বিগ বস বাংলার প্রসঙ্গও। অভিনেত্রী রণিতাকে প্রশ্ন করা হয়, তিনি নাকি ‘বানী’, কে বেশি ভালোভাবে বিগ বস মাতিয়ে রাখতে পারবেন। জবাবে রণিতা মজার ছলে বলেন, তিনি নিজেই বেশি জমিয়ে দিতে পারবেন। কারণ তাঁর মতে, বানী চরিত্রটি খুব শান্ত, তাই সেখানে তেমন টিআরপি পাওয়া কঠিন হবে। তাঁর এই মন্তব্যে উপস্থিতদের মধ্যে হাসির রোল পড়ে যায়।
অন্যদিকে শুভ্রজিৎ বিগ বস বাংলার সূচনাকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা জানান। তিনি বলেন, নতুন এই শো শুরু হওয়ায় তিনি বেশ উত্তেজিত এবং দেখতে চান দর্শকদের প্রতিক্রিয়া কেমন হয়। একই প্রসঙ্গে দীপান্বিতা বলেন, বিগ বস মানেই এক জায়গায় অনেক বিনোদন। তবে তাঁকে ভবিষ্যতে এই শোতে দেখা যাবে কি না জানতে চাইলে তিনি জানান, আপাতত যে কাজ শুরু করেছেন সেটাতেই মন দিতে চান। সবকিছু ঠিক থাকলে ভবিষ্যতে অন্য কিছু ভাবা যাবে।
আরও পড়ুনঃ ৬৬ বছরেও কি গর্ভবতী নীনা গুপ্তা? ভাইরাল ছবিকে ঘিরে জোর জল্পনা নেটদুনিয়ায়!
এদিকে তৃণা সাহাও বিগ বস বাংলা নিয়ে নিজের মত প্রকাশ করেন। তিনি জানান, শুধু বিনোদন জগতের মানুষ নয়, বিভিন্ন ক্ষেত্রের পরিচিত ব্যক্তিদের এই শোতে দেখতে চান। এতে দর্শকরা নতুনভাবে অনেককে চিনতে পারবেন বলে তাঁর মত। সম্প্রতি গুঞ্জন উঠেছিল যে তৃণাকে নাকি বিগ বস বাংলায় প্রতিযোগী হিসেবে দেখা যেতে পারে। তবে সেই জল্পনা উড়িয়ে দিয়ে অভিনেত্রী জানিয়েছেন, এই সিজনে তিনি অংশ নিচ্ছেন না। তবে তাঁর বিশ্বাস, বিতর্ক এবং নাটকীয়তা থাকলে শোটির জনপ্রিয়তা আরও বাড়বে।





