অভিনয়ের পাশাপাশি সামলাচ্ছেন নিজের প্রোডাকশন হাউসের কাজ! জানেন আপনাদের প্রিয় ঐশী ভট্টাচার্যর মনের মানুষ কে?

টেলিভিশনের ছোট পর্দার (Bengali Television) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন ঐশী ভট্টাচার্য (Aishi Bhattacharya)। শিশুশিল্পী হিসেবেই অভিনয় জগতে পা রেখেছিলেন ঐশী। তারপর থেকে একের পর এক ধারাবাহিকে কখনো নায়িকা চরিত্রে আবার কখনো পার্শ্ব চরিত্রে অভিনয় করে নিজের অভিনয়ের ছাপ রেখে গিয়েছেন। অভিনয় করলেও তার চরিত্রগুলি এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে প্রত্যেকের মধ্যে তার চরিত্রের আলোড়ন পড়েছে।

প্রথম ধারাবাহিক ‘খনা’র মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতা বুঝিয়েছিলেন ঐশী। বড়পর্দাতেও কাজ করেছেন অভিনেত্রী। অরুন্ধতী সিনেমাতে তার অভিনয় সত্যিই প্রশংসা প্রশংসনীয় ছিল। তারপর মাঝে দীর্ঘদিন বিরতি নিয়েছিলেন। তারপর আবারও ফিরে আসেন স্টার জলসা ‘শ্রীময়ী’ ধারাবাহিকে। এরপর ইচ্ছে পুতুল, অষ্টমী ইত্যাদি ধারাবাহিকে অভিনেত্রীকে পেয়েছি আমরা।

এই ভাবেই একের পর এক ধারাবাহিকে কাজ করেছেন। তবে অভিনয় করার পাশাপাশি বহুদিন ধরেই অন্য একটি কাজ করে চলেছেন ঐশী। দুই বন্ধু রজত এবং অরুণাভর সঙ্গে মিলে তৈরি করে ফেলেছেন একটি প্রযোজনা সংস্থা যার নাম ব্রো বন প্রোডাকশন।

এক বছরেরও বেশি সময় ধরে এই সংস্থার কাজ দেখেছেন দর্শকেরা। যেখানে কখনও অভিনয় করেছেন ঐশী। কখনও সঞ্চালনা। আবার প্রোডাকশনের কাজও সামলেছেন তিনি। টলিউডের বিশেষ করে ছোটপর্দার একাধিক অভিনেতা-অভিনেত্রীরা কাজ করেছেন ঐশীদের সঙ্গে। মিউজিক ভিডিও, ওয়েব সিরিজ, শর্ট ফিল্ম দেখা যায় এই ইউটিউব চ্যানেলে।

তবে এত কিছুর মাঝেও অভিনেত্রীর মনের মানুষকে সেই প্রশ্ন বারবার উঠে এসেছে। অভিনেত্রীর মনের মানুষ ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ একজন যার সঙ্গে একাধিকবার দেখা গিয়েছে ঐশীকে। বহু বছর ধরে দুজনে বন্ধু। সেই বন্ধুকেই মন দিয়েছেন ঐশী। তিনি আর কেউ নন ইন্ডাস্ট্রির খুব কাছের রজত রায়। ক্যামেরার সামনে না ক্যামেরার পেছনেই কাজ করতে দেখা যায় রজতকে।