প্রসেনজিৎ নন, এই অভিনেতাই আদলে ‘ইন্ডাস্ট্রি’! বিস্ফোরক অভিনেত্রী দেবশ্রী রায়!

টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায় (Debashree Roy)। একসময় পর্দায় ঝড় তুলেছিলেন অভিনেত্রী। টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জির (Prosenjit Chatterjee) প্রাক্তন স্ত্রী তিনি। অভিনেতার সঙ্গে সাত পাকে ঘুরেছিলেন দেবশ্রী রায় (Debashree Roy)। এবার তিনি এমন একটি বিস্ফোরক মন্তব্য করলেন যা চারিদিকে তোলপাড় করে দিল।

বিবাহ বিচ্ছেদের পরেও দেবশ্রীর প্রতি বিদ্বেষ নেই প্রসেনজিৎ-র মনে। তিনি আবার চান অভিনেত্রীর সঙ্গে সিনেমা করতে। দেবশ্রীকে সেরা অভিনেত্রীর তকমাও দিয়েছেন টলিউড সুপারস্টার। ‌শুধুই তিনি সুপারস্টার নন, বরং তিনি হলেন ইন্ডাস্ট্রি। শোনা যায়, তাঁর সঙ্গে আলোচনা না করে কোনও কাজই হয় না টলিউড ফিল্ম জগতের।

সবাই মানলেও অভিনেতার প্রথম পক্ষের স্ত্রী বুম্বাদাকে মোটেই ‘ইন্ডাস্ট্রি’ মানতে পারেন না। এ প্রসঙ্গে একবার বিস্ফোরক মন্তব্য করেছিলেন ‌দেবশ্রী রায়। অভিনেত্রী প্রসেনজিৎ-র নামে ঘুরিয়ে বলেছিলেন, “এখন একজন নিজেকে ইন্ডাস্ট্রি বলেন। কিন্তু আমি তাঁকে ইন্ডাস্ট্রি মনেই করি না। আমার কাছে ইন্ডাস্ট্রি একজনই।”

অভিনেত্রীর এই বক্তব্যের পরে চারিদিক তোলপাড় হয়ে যায়। ‌সুপারস্টারের নামে ‌এ কি বললেন দেবশ্রী! যদিও অভিনেত্রী বিন্দুমাত্র বিচলিত হন না। তিনি নিজের মন্তব্য স্থির থাকেন। ‌ প্রশ্ন ওঠে, প্রসেনজিৎ যদি না হন, তাহলে কে দেবশ্রীর কাছে স্বয়ং ইন্ডাস্ট্রি? প্রশ্নের উত্তর হাসিমুখে দিয়েছিলেন অভিনেত্রী। ‌ তিনি বলেছিলেন মহানায়কের নাম।

আরও পড়ুন: প্রতীক্ষার চাহিদা শুনে চমকে গেল মধুবালা! এতদিনে ভুল ভাঙলো তার! ছোট বৌমার আসল রূপ দেখতে পেলো সে

দেবশ্রী বলেন, তাঁর নজরে ইন্ডাস্ট্রি একজনই। আর তিনি হলেন উত্তমকুমার। মহানায়ক তিনি ছিলেন তিনিই আছেন আর তিনিই থাকবেন। সেই জায়গা আর কেউ নিতে পারবে না। কেউ হতেও পারবে না। যদিও শোনা যায়, ইন্ডাস্ট্রির কর্মীদের জন্য দিবারাত্র এক করেছিলেন উত্তমকুমার। তাঁর অবদান ভোলেননি কেউই। মহানায়কের আসনে ‘ইন্ডাস্ট্রি’ পরিচয়ে তিনিই আসীন। দেবশ্রীর মতে।