সম্পর্কে বিচ্ছেদের সুর! সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করলেন যশ নুসরাত! সত্যি হলো নেটিজেনদের আশঙ্কা!

টলিউড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় জুটি গুলির মধ্যে অন্যতম একটি জুটি হলো যশ নুসরতের (Yash-Nusrat) জুটি। করোনাকালীন সময় থেকেই দুজনে একসঙ্গে রয়েছেন। নুসরাত জাহানের বিয়ের এক বছর পূরণ হতো না হতে যশ এবং নুসরাতের সম্পর্ক নিয়ে জল ঘোলা হতে শুরু করে। ২০২০ সালের শুরুর দিকে নুসরত এবং নিখিল জৈন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের কয়েক মাস পরেই নুসরত নিখিলের (Nusrat-Nikhil) থেকে আলাদা থাকবে শুরু করেন। নুসরাতের গর্ভবতী হওয়ার খবর চারিদিকে ছড়িয়ে পড়েছিল, নুসরত এই বিষয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও চারিদিকে সেই খবর রটে গিয়েছিল।

তারপর তো সময়ের সাথে সাথে সবাই জানতে পারে নুসরত এবং যশ লিভিং রিলেশনশিপে রয়েছে এবং নুসরাতের গর্ভে যে সন্তান হয়েছে সেটা যশ দাশগুপ্তের। এই সময় অনেক নেটিজেনদের দাবি ছিল নিখিলের মত যশের হাতেও একদিন ছেড়ে দেবেন নুসরত। অনেকের ধারণা ছিল যশ আর নুসরাতের সম্পর্ক টিকবে না।

তবে তারপরে কেটে গিয়েছে চার চারটে বছর। নুসরত এবং যশের সন্তান অনেকটাই বড় হয়ে গিয়েছে। একসঙ্গে প্রায় বিভিন্ন পার্টিতে অনুষ্ঠানে দেখা যায় যশ নুসরতকে। তবে এসবের মাঝে গুঞ্জন উঠেছে এবারে নাকি যশ এবং নুসরতের সম্পর্ক ভাঙতে চলেছে তৃতীয় ব্যক্তির কারণে। তার প্রমাণ মিলল ইনস্টাগ্রামে।

সম্প্রতি যশ এবং নুসরাত দুজনের ইনস্টাগ্রামে এ উঁকি দিলে দেখা যাবে দুজন দুজনকে আনফলো করেছেন সোশ্যাল মিডিয়া থেকে। সাধারণত সেলিব্রেটিদের সম্পর্কে ভাঙ্গন ধরলে বিচ্ছেদ ঘটলেই একে অপরকে আনফলো করতে দেখতে পাই। তার প্রমাণ এর আগেও পাওয়া গিয়েছে। এবার নুসরাত এবং যশ একে অপরকে আনফলো করে কি ইঙ্গিত দিলেন? তবে কি সত্যি তাদের সম্পর্কে ভাঙ্গন ধরেছে, নেটিজেনদের ধারণা কি তবে সত্যি হলো?

সম্প্রতি এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে চর্চা চলছে। কিছুদিন আগেই দুজন একসঙ্গে আড়ি ছবিতে কাজ করেছেন। এরই মধ্যে কি এমন হলো যার জন্য দুজন দুজনকে আনফলো করে দিলেন। তবে কি সত্যিই তাদের সম্পর্কের আয়ু শেষ হতে চলেছে? নাকি এর পেছনে রয়েছে অন্য কোন কারণ, যদিও এখনো এই বিষয়ে নিয়ে দুজন দুজনের একজন মুখ খোলেননি।