গতকাল থেকে শুরু হওয়া রিয়েলিটি শো-এর (Reality Show) নতুন পর্বগুলোতে ড্রামা আর উত্তেজনার পারদ যেন আরও একধাপ চড়ে গেছে। ঘরে আসা নতুন সদস্য অনুষ্কাকে ঘিরে শুরু হয় দিনের নতুন প্রবাহ। অনুষ্কা একে একে ঘরের বাকি সদস্যদের মুখোমুখি হয়ে বিশ্লেষণ করতে থাকে, কে কেমন খেলা খেলছে। প্রত্যেকেই বেশ মনোযোগ দিয়েই তার মতামত শুনছিল।
তবে অনুষ্কার সবচেয়ে বড় মন্তব্যটি ছিল দুর্নিবারকে নিয়ে। সে দুর্নিবারকে স্পষ্টই জানিয়ে দেয় যে, তার আসল খেলা এখন আর তেমন স্পষ্ট বোঝা যাচ্ছে না, আর এর জন্য অনেকটাই দায়ী রাজবীর। অনুষ্কার মতে, ঘরের বাইরে থাকাকালীন রাজবীর সবরকম ফুটেজ দেখে নিয়েছে এবং এখন তার উপস্থিতির কারণে দুর্নিবার নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারছে না।
এই কথা শোনার পর দুর্নিবার নিজেকে নতুন করে শক্ত করার সিদ্ধান্ত নেয়। খেলায় ফিরে আসতে রাতের আঁধারে সে এমন এক অদ্ভুত কর্মকাণ্ড ঘটিয়ে ফেলে, যা দেখে ঘরের সব সদস্যই চরম অবাক হয়ে যান। কিন্তু দুর্নিবারের পরিকল্পনা এতটাই চতুর ছিল যে সেই সমস্ত কাণ্ডের দায় বা দোষ এসে পড়ে সোজা রাজবীরের কাঁধে।
এদিকে ঘরের ভেতরে সমীকরণ বদলাতে শুরু করায় দুর্নিবার আর নিরঞ্জনের মধ্যেও দেখা দেয় ঘোর মনকষাকষি। নিরঞ্জন সরাসরি দুর্নিবারের দিকে আঙুল তুলে গুরুতর অভিযোগ আনে। সে দাবি করে, দুর্নিবার আসলে চোখের জল ফেলে নিজের ‘ভালো মানুষী’র ভাবমূর্তি সামনে রেখে বাকিদের ব্ল্যাকমেইল ও ম্যানিপুলেট করছে। নিজের স্বার্থে যখন যাকে প্রয়োজন, দুর্নিবার তাকেই ব্যবহার করে নিচ্ছে বলে অভিযোগ তোলে নিরঞ্জন।
আরও পড়ুনঃ মনামীর কাছে হাতজোড় করে ক্ষমা চাইলেন জিতু! দ্রুতই সুস্থ হয়ে ঘরে ফিরছেন সৃজলা! মানুষ বনাম রোবটের হাই-ভোল্টেজ টাস্ক! সব মিলিয়ে জমজমাট বিগ বস!
অন্যদিকে, শারীরিক য’ন্ত্রণা কাটিয়ে উঠতে পারছে না সৃজলা। নন্দিনীর ঘটানো ঘটনাটা সে কোনোভাবেই ভুলতে পারছে না। সকাল-সন্ধ্যা হাঁটাচলা করার সময় কিংবা ঘুম থেকে ওঠার মুহূর্তে তার গায়ে অসম্ভব য’ন্ত্রণা শুরু হচ্ছে, আর এই শারীরিক কষ্টই বারবার তাকে নন্দিনীর সেই বিতর্কিত ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছে। সব মিলিয়ে টানটান এই পরিস্থিতিতে চলতি সপ্তাহে নমিনেশনের তালিকায় জায়গা করে নিয়েছেন দুর্নিবার, রাজবীর, নন্দিনী, নিরঞ্জন এবং ভরত কল যা আগামী দিনগুলোতে শো-এর উত্তেজনা আরও দ্বিগুণ করে তুলবে।





