ঐশ্বর্য সেন একজন ভারতীয় অভিনেত্রী। যিনি বাংলা টেলিভিশনে অভিনয় করেন। তিনি পুন্যি পুকুর এবং ইচ্ছে নদীতে সহায়ক চরিত্রে অভিনয় করেছেন। গৌরব রায়চৌধুরীর বিপরীতে শুভ দৃষ্টিতে দৃষ্টি চরিত্রে অভিনয় করার জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিত। সর্বশেষ তিনি কোড়া পাখিতে সমান্তরাল মুখ্য চরিত্র চিত্রিত করেছেন। তিনি তার কেরিয়ার শুরু করেছিলেন সৌরভ দাসের বিপরীতে স্টার জলসার জনপ্রিয় শো পুন্যি পুকুরে অভিনয় করে । তার পরে স্টার জলসার জনপ্রিয় অনুষ্ঠান ইচ্ছে নদীতে তিনি সমান্তরাল মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন । সেই চরিত্রে অভিনয় করে তিনি খুব বিখ্যাত হয়েছিলেন । পরে তিনি নায়িকা চরিত্রে অভিনয় করেন স্টার জলসার পটল কুমার গানওয়ালাতে। ২০১৮ সালে তিনি গৌরব রায়চৌধুরীর বিপরীতে কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক শুভ দৃষ্টিতে দৃষ্টি চরিত্রে অভিনয় করেছেন।
অন্যদিকে শন ব্যানার্জি একজন ভারতীয় অভিনেতা এবং মডেল। অল্প কিছুদিনের মধ্যেই তার অসাধারণ লুক এবং অনবদ্য অভিনয় নিয়ে হাজার হাজার ভক্তদের মন জয় করে নিয়েছেন তিনি। তিনি রোমান্টিক মেডিকেল সিরিজ আখানে আকাশ নীলে ডাঃ উজান চ্যাটার্জি এবং সোম ফাগুন- এ মিস্টার ঋষি সেনের চরিত্রে অভিনয় করার জন্য পরিচিত। ব্যানার্জি মডেলিংয়ে তার কর্মজীবন শুরু করেন। তিনি ২০১৮ সালে ভারতীয় টেলিভিশনে স্টার জলসায় অমি সিরাজের বেগমের সাথে তার কর্মজীবনের সূচনা করেন এবং নবাব সিরাজ উদ-দৌলা সিরিজে পুরুষ নায়ক হিসেবে অভিনয় করেন। ২০২১ সালের জুলাই থেকে, স্টার জলসায় প্রচারিত একটি টিভি সিরিজ মন ফাগুনে তাকে দেখা গিয়েছিল।
নতুন জুটি পেতে চলেছে টলিপাড়া। গুঞ্জন শোনা যাচ্ছে ওয়েব সিরিজে এবার জুটি বাঁধতে চলেছেন অভিনেতা শন বন্দ্যোপাধ্যায় এবং ঐশ্বর্য সেন। ইন্ডাস্ট্রির নতুন মুখ ঐশ্বর্য এর আগে ওয়েব সিরিজে কাজ করেছেন। তবে, ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শন এই প্রথমবার ওয়েব সিরিজে কাজ করবেন।
সিরিজটি পরিচালনা করছেন ‘তানসেনের তানপুরা’ খ্যাত পরিচালক সৌমিত্র চট্টোপাধ্যায়। জানা গিয়েছে সিরিজের গল্প এক দম্পতির সম্পর্কের সমীকরণ নিয়ে। এই দুই চরিত্রে আছেন শন এবং ঐশ্বর্য। এটি মূলত থ্রিলার সিরিজ। ইতিমধ্যেই সিরিজের শুটিং শেষ হয়েছে। বেশির ভাগ শুটিং হয়েছে ভাইজ্যাগে। তবে, কিছু শুটিং কলকাতায় হবে বলে জানা গিয়েছে।

‘আমি সিরাজের বেগম’, ‘এখানে আকাশ নীল’ বা ‘মন ফাগুন’-এর মতো ধারাবাহিক শনকে তুমুল জনপ্রিয়তা দিয়েছে। অন্য দিকে, ঐশ্বর্যা ইন্ডাস্ট্রির সম্ভাবনাময় অভিনেত্রী। এর আগে এনাদের প্রতিটি ধারাবাহিকই দেশ জনপ্রিয় হয়ে উঠেছিল দর্শকদের কাছে। এনারা দুজনেই হয়ে উঠেছিলেন পরিচিত মুখ। সোশ্যাল মিডিয়াতেও তাদের ফ্যানবেস নেহাত কম নয়। দু’জনের রসায়ন দর্শকদের পছন্দ হয় কি না, দেখা যাক।





