আসছে পরিণীতা! প্রধান চরিত্রে থাকছেন দেবচন্দ্রিমা! কোন চ্যানেলে আসছে এই মেগা! 

আজ থেকে কিছু বছর আগেও বাংলা বিনোদন (Entertainment ) জগতে ধারাবাহিক (Sireal) সম্প্রচারের জন্য এত চ্যানেল ছিল না। হাতেগোনা কয়েকটা চ্যানেলে গুটি কয়েক ধারাবাহিক সম্প্রচারিত হতো। এবং সেগুলোকেই দর্শকরা নিয়মিত দেখতেন। কিন্তু সময়ের সাথে সাথে সবকিছুই পাল্টেছে আর তার পাশাপাশি এসেছে একাধিক চ্যানেল এবং তাতে একাধিক ধারাবাহিক।

ফলস্বরূপ দর্শকদের কাছে এখন অনেক অপশন। যে ধারাবাহিকটি প্রতি দর্শকরা আগ্রহ হারিয়ে ফেলেন সেটা আর দেখেন না ফলে টিআরপি কমে যায়। আর এই সময়ে একটি ধারাবাহিকের টিকে থাকার জন্য টিআরপি এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে কোন ধারাবাহিকের টিআরপি কম হলেই সেই ধারাবাহিকটিকে তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়ার বেবস্থা নেয় চ্যানেল।

এখন টিআরপি এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে সদ্য শুরু হওয়া ধারাবাহিক (Bengali Serial) গুলিকেও কোনরকম ছাড় দিচ্ছে না চ্যানেল। বড় বড় প্রোডাকশন হাউসের তরফ থেকে বহু ধারাবাহিক কেবলমাত্র ভালো টিআরপির (TRP) অভাবে বন্ধ হয়ে যাচ্ছে।

ইতিমধ্যেই বাংলা টেলিভিশনের পর্দায় আসছে একের পর এক নতুন সব মেগা। এইবার আরো এক নতুন প্রজেক্ট আসার খবর মিলল টলিপাড়ায়। এইখানেই নাকি দেখা মিলবে এক জনপ্রিয় অভিনেত্রীর। বহুদিন ধরে এই অভিনেত্রীকে দেখার অপেক্ষায় বসে ছিলেন দর্শক মহল। এইবার তাদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আসছে পরিণীতা।

তবে এটি কোনও ধারাবাহিক নয়। এটি একটি ওয়েব সিরিজ (Web series)। বাংলা ধারাবাহিকের মতন অর্থাৎ বাংলা সিরিয়ালের মতন বাংলা ওয়েব সিরিজের চাহিদাও এখন প্রবল। এই পরিণীতায় প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়কে (Debchandrima Singha Roy)।