শুটিং সেটে ঝামেলায় জড়িয়ে কাজ হারালেন অভিনেত্রী! জনপ্রিয় নায়িকার বদলে আসছেন স্টার জলসা আরো এক জনপ্রিয় নায়িকা

বর্তমানে বাংলা ধারাবাহিক (Bengali Serial) দর্শকদের জীবনে একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। স্টার জলসা (Star jalsha), জি বাংলা (Zee Bangla) সহ একাধিক বিনোদনের চ্যানেলগুলি নিত্যদিন দর্শকদের প্রিয় ধারাবাহিকগুলি সম্প্রচারের মধ্যে দিয়ে তাদের অবসর যাপনের সুযোগ করে দিচ্ছে। আর এই ধারাবাহিকগুলির মধ্যে দিয়েই বহু অভিনেতা অভিনেত্রী দর্শকদের প্রিয় হয়ে উঠছে।

এই বিনোদনের জগতে সেই সব ধারাবাহিকগুলি টিকে থাকছে যাদের টিআরপি থাকছে শীর্ষে। যে ধারাবাহিকগুলি দর্শকদের মন জয় করতে পারছে না তাদের টিআরপিও পড়ে যাচ্ছে তলানিতে। আর তারা বাদ পড়ছে চ্যানেল থেকে। এখন ধারাবাহিকের পাশাপাশি ওয়েব সিরিজেও বেশ আগ্রহ প্রকাশ করছেন দর্শকরা। এমনই একটি ওয়েব সিরিজের দুই প্রধান নায়িকার মধ্যে বাধল বচসা।

শুটিং ফ্লোরে বিবাদ বাধালেন তৃনা

মাতঙ্গী ওয়েব সিরিজের সেটে সোহিনী সরকার এবং তৃণা সাহার মান-অভিমানের ঘটনা নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে। গত সপ্তাহের শেষদিক থেকেই এ নিয়ে জোর চর্চা শুরু হয়। আসলে তৃণা সকলের সামনে চিৎকার করে ওই সিরিজের সেট ছেড়ে বেরিয়ে যেতেই বিপত্তি বাঁধে। ঘটনাটি প্রকাশ্যে ঘটায় খবর চাউর হতে দেরি হয়নি।

বিবাদের আসল কারণ

পরে জানা যায়, সোহিনী ব্যক্তিগত হেয়ার এবং মেকআপ আর্টিস্ট পাচ্ছেন। ব্যাপারটি জানতে পারার পর একই সুযোগসুবিধা চেয়েছিলেন তৃণা। অভিযোগ, তেমনটা না পাওয়ার নাকি চেঁচামেচি করে বেরিয়ে যান তিনি। যার জেরে বেশ কিছুদিন কাজ বন্ধ থাকে। এরপর নাকি বিবাদ মিটিয়ে নিতে চেয়েছিলেন তৃণা। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, এবার তৃণাকে রিপ্লেস করার সিদ্ধান্ত নিয়েছে ক্যামেলিয়া প্রোডাকশন।

তৃণার জায়গায় আসছে অন্য অভিনেত্রী

ইন্ডাস্ট্রি সূত্রের খবর, ইতিমধ্যেই তৃণা সাহার (Trina Saha) চরিত্র অফার করা হয়েছে রোশনি ভট্টাচার্যকে (Roshni Bhattacharyya)। কিছুদিন আগে ক্যামলিয়ার অতি উত্তম ছবিতেও কাজ করেছেন অভিনেত্রী। ফলত এই সিরিজে তৃণার জায়গায় আসতে পারেন তিনি। এ প্রসঙ্গে এক জনপ্রিয় সংবাদমাধ্যমকে রোশনি জানান, প্রযোজনা সংস্থার তরফে একটি চরিত্র তাঁকে অফার করা হয়েছে। আপাতত প্রযোজনা সংস্থার সঙ্গে আলোচনার স্তরে আছে বিষয়টি।