টলি ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় জুটি গুলির মধ্যে অন্যতম একটি হল স্বর্ণেন্দু-শ্রুতির (Swarnendu-Shruti) জুটি। দীর্ঘ কয়েক বছর ধরে তারা সম্পর্কে রয়েছে। দুজনের বয়সের পার্থক্য থাকার কারণে নানারকম সমালোচনা বাধা বিপত্তি সামনে এসেছিল ঠিকই তবে সেইসব পেরিয়ে এখন তারা দুজনেই একসাথে সুখে আছে, ভালো আছে।
জি বাংলার একসময়ের জনপ্রিয় ধারাবাহিক ত্রীনয়নী ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে পা রেখেছিলেন শ্রুতি। সেই ধারাবাহিকে পরিচালকের ভূমিকায় ছিলেন স্বর্ণেন্দু। সেখানেই দুজনের পরিচয়, একসাথে কাজ করতে করতে প্রেম। তারপর এখন দীর্ঘ কয়েক বছরের সম্পর্ক। তবে বেশ অনেকদিন হলো শ্রুতিকে টেলিভিশনের পর্দায় আর দেখা যাচ্ছে না কবে আবার অভিনেত্রীকে দেখা যাবে সেই নিয়ে দর্শকদের মনে নানারকম প্রশ্ন উঠেছে।
তবে তার থেকেও বেশি প্রশ্ন উঠেছে কবে স্বর্ণেন্দু এবং শ্রুতিকে ছাদনাতলায় দেখা যাবে। গত বছরই বেশ ধুমধাম আয়োজনে রেজিস্ট্রি ম্যারেজ করেছেন তারা। ওইদিন দুজনকেই অসাধারণ লাগছিল। তবে সামাজিকভাবে এখনো বিয়ে হয়নি, নানান কারণে সেই সবকিছু আটকে আছে। যদিও গত দুবছর ধরে একসাথেই থাকছেন তারা। কিছুদিন আগেই গেছে দুর্গাপুজো। প্রতিবারের মতো এই বারেও শ্রুতির শ্বশুর বাড়িতে বড় করে দুর্গা পূজা হয়েছে। পুজোতে সবসময় স্বর্ণেন্দুর সাথেই ছিলেন শ্রুতি।
সিঁথি ভরা সিঁদুর পড়ে ছবি পোস্ট করলেন অভিনেত্রী
এইবছর দশমীতে একসাথে পাশাপাশি ধরা দিয়েছেন দুজনে। ছবিতে শ্রুতির সিঁথি ভরা সিঁদুর ছিল। সোশ্যাল মিডিয়াতে সেই ছবি সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন শ্রুতি। স্বর্ণেন্দুর সিঁথি রাঙানোর কিছু মুহূর্ত তুলে ধরে শ্রুতি লেখেন, ‘বছরের এই দিনটায় মা এর সামনে প্রথম ছবিটা তোলা হচ্ছে গত বছর থেকে। তবে বিয়ের পিঁড়িতে বসে এই ছবি টা তোলা হবে যেদিন মা চাইবেন। সবই মায়ের ইচ্ছে।’
আরও পড়ুন: ফিরে এল পুরনো স্মৃতি! কথার হাত ধরেই নতুন জীবন পেল অগ্নির মা! শেষ চিত্রার চালাকি!
বর্তমানে শ্রুতি ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায় পা রেখেছেন। উইনডোজ প্রোডাকশনের ‘আমার বস’ ছবিটিতে ইতিমধ্যেই শুটিং সেরে ফেলেছেন অভিনেত্রী। সম্প্রতি সারেগামাপা-র মঞ্চেও দেখা গিয়েছিল শ্রুতি দাসকে। সেখানে গোবরডাঙার মেয়ে ঐশীর সঙ্গে ডুয়েট গেয়েছিলেন তিনি। এবারে শুধু ভক্তরা অভিনেত্রীর বিয়ের অপেক্ষায় রয়েছে।





