প্রকাশ্যে দিনক্ষণ! জানুন জনপ্রিয় ধারাবাহিককে সরিয়ে কবে থেকে আসছে হানি এবং সোনামণির শুভ বিবাহ!

স্টার জলসা (Star Jalsha) ও জি বাংলা (Zee Bangla) ঘোষণা করেছে একগুচ্ছ নতুন ধারাবাহিকের (New Serial) আগমনের। বর্তমান সময়ে দাঁড়িয়ে টিআরপি (TRP) একটি অতি গুরুত্বপূর্ণ চাহিদা। আর সেই চাহিদা পূরণ করতে না পারলেই, বিদায়ঘণ্টা বাজছে একাধিক জনপ্রিয় ধারাবাহিকের। বদলে স্লট ভরতে আসছে অন্য মেগা।

স্টার জলসায় নতুন ধারাবাহিক শুভ বিবাহ

উড়ানের (Uraan) পর স্টার জলসায় (Star Jalsha) আসছে নতুন ধারাবাহিক (New Serial)। বেশ কয়েকবছর পর স্টারের পর্দায় কামব্যাক করছেন অভিনেত্রী সোনামণি সাহা (Sonamoni Saha)। তাঁর বিপরীতে নায়ক )।হানি বাফনা (Honey Bafna ধারাবাহিকের নাম ‘শুভ বিবাহ’ (Subho Bibaho)। গতানুগতিক ছক ভেঙে ডিভোর্স হয়ে যাওয়া মেয়ের জীবনযুদ্ধের গল্প নিয়ে আসছে এই ধারাবাহিক।

শুভবিবাহের মুখ্য দুটি চরিত্র সুধা ও তেজ। ইতিমধ্যেই জলসায় অন এয়ার হয়েছে পয়লা প্রচার ঝলক। প্রথম প্রোমো প্রকাশ্যে আসতেই সাড়া জাগিয়েছে নেটপাড়ায়। তবে কবে থেকে, কটার সময় আসছে নতুন ধারাবাহিক। এই ধারাবাহিকের আগমনে বন্ধের মুখে কোন জনপ্রিয় মেগা?

স্টুডিয়ো পাড়া সূত্রে খবর, শুরু হয়েছে শুভ বিবাহের শুটিং। অপরদিকে, জল্পনা খুব শীঘ্রই নাকি বন্ধ হতে পারে হরগৌরী পাইস হোটেল। টিআরপি ভাল না থাকার দরুন, এবার বন্ধের মুখে পড়তে পারে এই মেগা।

আরও পড়ুন: বড় চমক গীতা এলএলবিতে, স্বস্তিকের কাছে মনের কথা স্বীকার করল গীতা! শুরু হল তাদের জীবনের নয়া অধ্যায়

কবে থেকে আসছে শুভ বিবাহ?

সূত্রের খবর, সম্ভবত ১০ বা ১৭ই জুন থেকে শুরু হবে ধারাবাহিকের সম্প্রচার। বঁধূয়াকে সরিয়ে সন্ধ্যা সাড়ে সাতটায় রাখা হবে এই ধারাবাহিককে। ধারাবাহিকের গল্প ও কাস্টিং থেকে বোঝা যাচ্ছে, প্রাইম টাইমে মিলবে এই ধারাবাহিকের স্লট। সাড়ে সাতটায় আসার সম্ভবনা সবচেয়ে বেশি। বা হয়ত রাত দশটার স্লটেও আসতে পারে এই ধারাবাহিক।