টেলিভিশনের পর্দায় প্রথমবার আসছে ‘বাঘাযতীন’, কিংবদন্তির চরিত্রে অভিনয় করতে ভয় পেতেন দেব! কেন? অকপটে জানালেন সেকথা

স্টার জলসার (Star Jalsha) পর্দায় ধামাকা। প্রথমবারের জন্য ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার। সুপার স্টার দেব (Dev) অভিনীত ‘বাঘাযতীন’ (Baghajarin)। ২৩শে জুন টিভির পর্দায় প্রথমবারের জন্য আসতে চলছে কিংবদন্তী এই সিনেমা। টলিপাড়ার অন্দরে কান পেতে শোনা গিয়েছিল, মনে বাঘাযতীনের চরিত্রে অভিনয় করতে খানিকটা নাকি ভয় পেয়েছিলেন টলিউডের (Tollywood) বর্তমান মহানায়ক দেব।

ব্রিটিশবিরোধী বিপ্লবী নেতা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। সশস্ত্র স্বাধীনতা আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। খালি হাতে বাঘ মারার গল্পের জন্য তিনি পরিচিত হয়ে উঠেছিলেন ‘বাঘাযতীন’ হিসেবে। বিখ্যাত স্বাধীনতাসংগ্রামী অরবিন্দ ঘোষেরও ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তিনি। এহেন কিংবদন্তির বায়োপিকে অভিনয় করতে গিয়ে সব সময় ভয়ে ছিলেন জনপ্রিয় অভিনেতা দেব।

কেন বাঘাযতীনের চরিত্রে অভিনয় করতে ভয় পেতেন দেব?

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সে কথা অকপটে শিকার করেছেন দেব। অভিনেতার কথায়, ”যারা বাঘাযতীনকে নিয়ে পড়াশোনা করেছে তারা জানে বাঘাযতীন কী! সেইটা একাধিক বৈপ্লবিক কার্যকলাপের মাস্টারমাইন্ড। তো তাকে পর্দায় ফুটিয়ে তোলা এত সহজ নয়।”

বাঘাযতীন ছবির পরিচালক অরুণ রায়। পরিচালকের সঙ্গে সম্পর্ক কেমন? কারণ পরিচালক অরুণ রায় ও দেব টিম একের পর এক হিট দিয়ে চলেছেন। অভিনেতার কথায়,”আমরা দুজনকে ক্রিয়েটিভ দিকে থেকে স্পেস দিই। আমাদের মধ্যে বোঝাপড়াটা আছে। আমি ওকে বলেছিলাম এমন কোনও চরিত্র করতে যেটা নিয়ে সকলে জানে। আবার খুব বেশি পড়াশোনাও নেই।”

আরও পড়ুন: গল্প এগিয়ে গেল বেশ কিছু বছর! এখন প্রতিষ্ঠিত হয়েছে পুতুল! অনেক বাধা পেরিয়ে মা হলো শিমুল!

শীঘ্রই আসছে দেব এন্টারটেইনমেন্টসের নতুন ছবি। বাঘাযতীনের মতো অন্য এক কিংবদন্তী চরিত্র নিয়ে হতে চলেছে নতুন ছবির প্লট। যদিও আদপে চরিত্র কে তা নিয়ে খোলসা করেননি দেব। অভিনেতা বলেন, ”আমার আর পরিচালকের ওয়েভ লেন্থ ম্যাচ করে। আমরা দুজনেই ইতিহাস নিয়ে পড়তে ভালোবাসি।