আমাদের বাঙালিরা অনেকেই রয়েছেন যারা সপ্তাহের বেশ কিছুদিন মেনে চলেন। বিশেষ করে আমি নিরামিষ খাবার বেছে হাওয়া এটা বাঙালি পরিবারের একটা নিয়ম। তাই সপ্তাহের এমন বেশ কিছুদিন রয়েছে যেগুলি বাড়িতে আমিষ রান্না হয় না উল্টে সেই জায়গায় তৈরি হয় নিরামিষ রান্না। অবশ্য যারা ঠাকুর দেবতার না মেনে এটাকে যুক্তি দিয়ে বিচার করতে চান তারা বলেন সপ্তাহে প্রতিটা দিন যদি আমরা মাছ মাংস খাই তাহলে সেটা আমাদের জন্য হাই প্রোটিন হয়ে যায় তাই সপ্তাহে একটা বা দুটো দিন যদি নিরামিষ পদ রান্না খাওয়া যায় তাহলে শরীর ভালো থাকে। কিন্তু আমি রান্না যতটা ঝামেলা বিহীন নিরামিষ রান্না কিন্তু ততটাই কঠিন। কি দিয়ে কি রান্না হবে বা কতটা সুস্বাদু হবে সেটা নিরামিষ রান্নায় বোঝা খুবই দুষ্কর। তাই বাড়িতে যেদিন করে নিরামিষ রান্না হয় সেদিন করে গৃহিণীদের মাথায় হাত করে যে নতুন কি রান্না করা যেতে পারে।
আজ এমনই একটি রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটি আপনারা নিঃসন্দেহে বাড়িতে কোন অতিথি এলে বা কোন বিশেষ অনুষ্ঠানের রান্না করতে পারেন। এটি খুব কম উপকরণে এবং কম সময়ে রান্না হওয়া একটি পদ। রুটি পরোটা পোলাও ফ্রাইড রাইস সবকিছু সঙ্গেই খেতে পারবেন এই পনিরের রেসিপিটি যার নাম পনির বাহার।
পনির বাহার তৈরি করতে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল – পনির, হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা, টক দই, ফ্রেশ ক্রিম আর চিলি ফ্লেক্স।
তৈরি করার প্রণালী – প্রথমে অনেক টাকে বড় বড় টুকরো করে কেটে নিতে হবে। তারপর কাঁটা হয়ে গেলে তাতে পরিমাণ মতো নুন হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর সেই চৌক করে নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখানো পনির গুলোকে সাদা তেলে ভেজে ফেলতে হবে। কড়াইতে তেল দিয়ে গরম হওয়ার পরেই পনির গুলোকে তেলে দিতে হবে এবং খুব হালকা করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে সরাসরি একটি পাত্রে গরম জল রেখে দিতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে সেই পনির গুলোকে।
উল্টোদিকে মিক্সার গ্রাইন্ডার এ একটি পেস্ট বানিয়ে নিতে হবে । মিডিয়াম সাইজের পেঁয়াজ চার টুকরো করে কেটে তার মধ্যে কয়েক কোয়া রসুন এবং চার-পাঁচটা কচি আদা দিয়ে তিন-চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। তারপর চার টেবিল চামচ টক দই দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। এই পেস্টটি তৈরি হয়ে গেলে সাইডে রেখে দিয়ে পনির গুলো ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা কড়াইতে রয়ে গেছে তার মধ্যে কিছুটা পরিমাণ জিরে দিয়ে দিতে হবে। যেগুলো অল্প ভাজা হয়ে গেলে তার মধ্যে করে রাখা পেস্টটি দিয়ে ভালো করে কষানো হলেই জল সমেত রেখে দেওয়া পনির গুলোকে কড়াইতে ঢেলে দিতে হবে।
এরপরে ৫ থেকে ৭ মিনিট হাইফ্লেমে এটিকে ফুটতে দিতে হবে। তারপরে এর মধ্যে তিন টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে যদি আপনার কাছে ফ্রেশ ক্রিম না থাকে তাহলে আপনি দুধের ওপর যে সর পরে সেটা কেউ ফেটিয়ে ব্যবহার করতে পারেন। আবার বেশ কিছুক্ষণ লো ফ্লেমে ফোটানো হলেই তৈরি হয়ে যাবে পনির বাহার নামানোর আগে কিছুটা চিলি ফ্লেক্স ওপর থেকে ছড়িয়ে ৩০ সেকেন্ড লো ফ্লেমে রেখে নামিয়ে ফেলতে হবে। তারপরেই তৈরি হয়ে যাবে আপনার সুস্বাদু খাবার “পনির বাহার”।





