চাইনিজ রেস্তোরায় গিয়ে তো অনেক খেয়েছেন “ভেজ মাঞ্চুরিয়ান” এবার এই পদ্ধতিতে চটপট বানিয়ে ফেলুন বাড়িতেই, দেখবেন খেলে আর বাইরে গিয়ে খেতে ইচ্ছা করছে না-

যে কোন ভাত রুটির সঙ্গে বা এই ধরনের কোন রেসিপির সঙ্গে লাগে একটি সাইট ডিস। আর সেটা যদি নিরামিষ খেতে হয় তাহলে পড়তে হয় বেশ দ্বিধায় কিন্তু আপনি যদি দোকানে যান সেখানে আপনি অনেকগুলো অপশন পান। তবে সেই অপশন গুলোর মধ্যে নিরামিষে যেটা সবচেয়ে বেশি প্রচলিত সেটা হলো ভেজ মাঞ্চুরিয়ান। চাইনিজ কোনো খাবার খেতে গেছেন কিন্তু আপনার নিরামিষ দরকার তাহলে লোকে ভেজ মাঞ্চুরিয়ান টাকেই বেশি পছন্দ করে থাকে। কিন্তু রেস্তোরায় গিয়ে তো অনেক ভেজ মাঞ্চুরিয়ান খেয়েছেন বাড়িতে কিভাবে বানাবেন চলুন আজ জেনে নেওয়া যাক।

উপকরণ- বাঁধাকপি, বিনস, গাজর, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ময়দা, কনফ্লাওয়ার, সাদা তেল, নুন, চিনি, ডার্ক সয়া সস, টমেটো ক্যাচাপ, ভিনিগার, রেড চিলি সস, আজিনামোটো।

পদ্ধতি – প্রথমেই বাঁধাকপি গাজর আর বিনস্ ভালো করে কুচি কুচি করে কেটে নিতে হবে। তারপর পিয়াজ,কাঁচালঙ্কা ,রসুন এবং আদা এই সবগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে। এরপর একটা পাত্রে বাঁধাকপি, গাজর, পেঁয়াজ এবং বিনস্ কুচিগুলিকে ভালো করে মিশিয়ে তার মধ্যে কিছুটা নুন দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দিতে হবে। ততক্ষণ একটা পিয়াজ পাতা কুঁচিয়ে নিতে হবে। পেঁয়াজ পাতার পিছনের অংশ এবং সামনের অংশ আলাদা করে কেটে রাখতে হবে।

এর পরই ৫ মিনিট হয়ে গেলে সবজিগুলোকে ভালো করে হাত দিয়ে চাপলে বোঝা যাবে তা থেকে এক্সট্রা যে জলটা রয়েছে সেটা বেরিয়ে যাচ্ছে। এইভাবে ভালো করে সবজি থেকে জল গুলোকে বের করে দিতে হবে। তারপর এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি রসুন এবং আদা কুচি মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে 2:3 অনুপাতে ময়দা এবং কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে হবে। তারপর সবকিছু ভালো করে মিশিয়ে ছোট ছোট বলের আকারে করে নিতে হবে।

প্রথম একটা বল করে ভালো করে ডুবো তেলে লো থেকে মিডিয়াম আছে ভেজে নিতে হবে। যদি সেটি ভেঙে না যায় তাহলে অন্য কোনো বলেই ভাঙবে না সেই সঙ্গে সবকটি বলকে ৮০ শতাংশ ভেজে নিতে হবে। তার কারণ সসে দেওয়ার আগে আরো একবার বল গুলিকে ভেজে নিতে হবে না হলে সেগুলি ক্রিসপি হবে না।

এরপর সসটাকে বানিয়ে নিতে হবে যেখানে প্রথমে ডার্ক সোয়া সস নিতে হবে চা তার মধ্যে দেড় চামচ ভিনিগার এবং দেড় চামচ চিনি। দু চা চামচ রেড চিলি সস এবং এক চা চামচ টমেটো ক্যাচপ এবার সবশেষে এরমধ্যে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটা চাইনিজ কড়াই নিয়ে তার মধ্যে কিছুটা সাদা তেল দিতে হবে এবং কুচিয়ে রাখা কিছুটা আদা , রসুন এবং পিয়াজ পাতার পেছনের অংশটাকে দিয়ে দিতে হবে দিয়ে কিছুটা ভাজা হয়ে গেলে তার মধ্যে সেই সসটাকে দিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে দু তিন মিনিট রেখে দিলেই বোঝা যাবে গ্রেভিটা ফুটে উঠেছে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এটা যখন ফুটে উঠবে তাতে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ আজিনা মোটো। এরপর এর মধ্যে ভেজে রাখা বল্স গুলোকে দিয়ে দিতে হবে। তারপর একটি পাত্রে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে রাখতে হবে সেটা অল্প অল্প করে দিতে হবে। কিছুটা গ্রেভি ঘন হয়ে এলেই তৈরি হয়ে যাবে ভেজ মাঞ্চুরিয়ান।

আপনি এটাকে কোনভাবে ফ্রাইড রাইস বা পরোটা রুটির সঙ্গে অথবা চাওমিন এর সঙ্গে পরিবেশন করে দিন দেখবেন মুখে লেগে থাকবে।