নিত্যনতুন খাবার বানাতে গিয়ে নাজেহাল? মাত্র একটি উপকরণই পাঁচ মিনিটে বানিয়ে ফেলুন এই স্বাস্থ্যকর খাবার!

ব্রেকফাস্ট নিয়ে প্রতিটি বাড়িতে শুরু হয় সমস্যা। বিশেষত ছুটির দিনে বারুর খুদে সদস্যদের প্রয়োজন নিত্যনতুন, সুস্বাদু ব্রেকফাস্ট। তবে প্রতিদিন কী এমন নিত্যনতুন বানানো যায় এই ভেবেই চিন্তার ভাঁজ ফুটে ওঠে বাড়ির গিন্নিদের কপালে। তবে শুধু ছোটদের জন্যই নয়, চাকুরীজীবী মানুষদের জন্য দারুণ এই রেসিপি। বাঁচবে সময় এবং খেতেও লাগবে সুস্বাদু। কিন্তু কিভাবে বানাবেন এমন খাওয়ার যা হবে সুস্বাদু, স্বাস্থ্যকর এবং বানাতে লাগবে না বেশি সময়? চলুন জেনে নেওয়া যাক।

উপকরণ:

১ কাপ সুজি, ১/২ কাপ টক দই, ১ চা চামচ বেকিং সোডা, ১ গোটা পেঁয়াজ, ১ টা গাজর, ১/৩ মাপের বাঁধাকপি, ১০ বিনস, ১ চা চামচ কাঁচা লঙ্কা, ১ চা চামচ আদা কুচি, সামান্য পরিমাণে ধনে পাতা, ১ চা চামচ গোটা জিরে, ১/২ চা চামচ নুন, ১ চা চামচ বিট লবণ, পরিমাণ অনুযায়ী জল, ১ চা চামচ সাদা তেল বা ঘি

রন্ধন প্রণালি:

প্রথমেই নিয়ে নিন একটি বাটিতে। তারপর তাতে একে একে দিয়ে দিন পরিমাণ অনুযায়ী সুজি, টক দই, বেকিং সোডা, গোটা জিরে। এরপরই এই বাটিতে যোগ করুন সাধারণ লবণ এবং বিট লবণ তাতে স্বাদটা আসবে দুর্দান্ত। এবার সেই বাটিতে সামান্য পরিমাণে জল দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিন। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে জলের পরিমাণ যেন খুব বেশি না হয় সেখানে সুজি জল টানার সুযোগ পাবে না। তাই পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে হবে জল।

সমস্ত উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে সেটিকে রেখে দিন ১০ মিনিটের জন্য। এবার ভালোভাবে কেটে নিন পেঁয়াজ, গাজর, বাঁধাকপি এবং বিনস। এবার ১০ মিনিট পর সুজির ডোটা নিয়ে নিন। দেখবেন বেকিং সোডার কারণে সুজির ডোটা ফুলে গেছে। এরপর একে একে যোগ করুন কেটে রাখা পেঁয়াজ, গাজর, বাঁধাকপি এবং বিনস। তারপর ঝালের জন্য দিয়ে দিন কাঁচা লঙ্কা, আদা কুচি এবং সামান্য পরিমাণে ধনে পাতা।

এবার সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিন সামান্য পরিমাণ জল দিয়ে। এরপর সেটিকে একটু ক্রিস্পি করার জন্য দিয়ে দিন সাদা তেল বা সামান্য ঘি। এবার একটি নন স্টিকের কড়াই নিয়ে তাতে ব্রাশ করে নিন সামান্য সাদা তেল। এবার সামান্য পরিমাণে ব্যাটারটি নিয়ে দিয়ে দিন কড়াইতে। এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা রাখতে হবে লো। তারপরই একটি দিক হয়ে গেলে উল্টো দিক করে করে নিন রান্না। প্রয়োজনে ব্যাটারটির ওপর দিয়ে দিন চিলি ফ্লেক্স এবং অরিগেন। ব্যস ভালো মতো রান্না হয়ে গেলেই সস এবং মেয়োনিজের সহযোগে পরিবেশন করুন এই দুর্দান্ত রেসিপি সুজির প্যানকেক।