ছোটখাটো এমন অনেক সমস্যা থাকে যেগুলির নিয়ে আমরা প্রত্যেকদিনই বিরক্ত, কিন্তু আলাদা করে এর কোন সমাধান কোথাও সেভাবে জানানো হয় না। আজ এমনই ঘরোয়া কিছু সমস্যার সমাধান সম্পর্কে জানানো হবে যা আমাদের প্রত্যেক দিনই খুঁটিনাটি অনেক বিষয়ে প্রয়োজন হয়ে থাকে।এমনই দশখানা টিপস আলোচনা করা হলো যা শুনতে খুব সামান্য লাগলেও অত্যন্ত উপকারী।
১/ অনেকদিন ধরে ঘর বন্ধ থাকলে বা কোন ঘর অনেকদিন যাবত ব্যবহার না হলে সেই ঘরে একটা ব্যবসা গন্ধ বের হয় যেটাকে আমরা ড্যাম পড়াও বলে থাকি। এই গন্ধটা বড়ই অস্বস্তিকর এর থেকে মুক্তি পেতে ওই ঘরে দুই তিনটে দেশলাই কাঠি জ্বালিয়ে নিতে হবে তাহলেই গন্ধ ভ্যানিশ।
২/ ভালোমতো করে চশমা মোছার পরেও আবছা দেখা যাচ্ছে? সাবান জলেও কোন কাজ দিচ্ছে না। সেক্ষেত্রে এক দু ফোঁটা ভিনিগার দিয়ে চশমার কাজগুলিকে ভালোমতো পালিশ করলেই চশমার কাজ একদম ঝকঝক করবে।
৩/ নতুন ফ্রিজ কেনা হয়েছে আর কেনার সাথে সাথেই ফ্রিজে কোনোভাবে ক্রাচ পড়ে গেছে। এমন সময় ভয় না পেয়ে স্পঞ্জের সামান্য একটু টুথপেস্ট নিয়ে হালকাভাবে স্ক্র্যাচ করা জায়গাটায় ঘষলে জায়গাটি ঠিক হয়ে যাবে।
৪/ জানালার কাঁচ পরিষ্কার করতে করতে প্রত্যেকদিনই হিমশিম খেতে হয় গৃহিণীদের। কেউ ডিটারজেন্ট ব্যবহার করেন আবার কেউ না আমি জানি ব্রান্ডের কোন সাবান। কিন্তু এর থেকেও ঘরোয়া পদ্ধতিতে একটি সহজ উপায়ে রয়েছে যা ব্যবহার করলে এত কিছু প্রয়োজন পড়বে না। চক মিহি করে গুলিয়ে কিছুক্ষণ কেরোসিনে ভিজিয়ে রাখুন আর তারপর সেটা কাঁচের উপর লাগিয়ে শুকোতে দিন, ভালো করে শুকিয়ে গেলে জল নাকরা দিয়ে পরিষ্কার করে নিলেই একদম ঝকঝকে হয়ে যাবে কাঁচ।
৫/ আমরা যে হ্যান্ড ব্যাগ কিনে থাকি তার ধাতব অংশগুলি কিছুদিনের মধ্যেই তাদের রং হারিয়ে ফেলে অর্থাৎ বিবর্ণ হয়ে যায় এতে হ্যান্ডব্যাগটির সৌন্দর্যতা কমে যায়। এর থেকে মুক্তি পেতে একটি সহজ উপায়ে রয়েছে। ওয়াটার কালার এর নেলপলিশ এর একটি কোট ধাতব অংশগুলিতে লাগিয়ে নিলে সেগুলি ক্ষয় হতে দীর্ঘ সময় নেয়।
৬/ অনেক সময় টেবিলের ড্রয়ার খুলতে সমস্যা হয় সেগুলি আটকে যায় সে ক্ষেত্রে সহজ উপায় হল ড্রয়ারের দুপাশে ভালোমতো করে মোম ঘষে নিলে এটি অনেকটাই মসৃণ হয়ে যায়। এই একই উপায় ব্যাগের চেনের ক্ষেত্রেও প্রযোজ্য।
৭/ বাচ্চাদের জামা কাপড় বা কাঁথায় অনেক সময় বাচ্চাদের বমির গন্ধ থেকে যায়। সেক্ষেত্রে কিছুটা জলে ব্রেকিং সোডা গুলে তার মধ্যে সেই কাঁথা বা জামাকাপড় বেশ কিছুক্ষণ রেখে দিলে বমির গন্ধ দূর হয়ে যায়।
৮/ প্রত্যেক বাড়িতেই বেসিনের পাইপ বেশ ময়লা হয়ে থাকে সেখান থেকে নানা রকমের পোকা যেমন আরশোলা বের হয় সে ক্ষেত্রে একটি কাজ করা যেতে পারে। রাতে ঘুমোতে যাওয়ার আগে বেসিনের পাইপের মুখে কিছুটা ভিনেগার দিয়ে সকালবেলা উঠে জল দিয়ে ধুয়ে নিলে বেশিনের পাইপের ভিতরটা অনেকাংশে পরিষ্কার হয়ে যায়।
৯/ গরমকালে অনেকের বাড়িতেই দই পাতা হয়। তুই পাঁচবার সময় তার সাথে দু চামচ কর্নফ্লাওয়ার বলে দিলে দই য়ের মিশ্রণটি অনেক বেশি ঘন হয়।
১০/ আমাদের অনেকের বাড়িতেই অ্যাকোরিয়াম থাকে। আমরা যখন সেটিকে পরিষ্কার করি তখন তার মধ্যে থাকা জল ফেলে দি। কিন্তু এটা অনেকেরই অজানা যে এই জল খুব ভালো সার হিসেবে ব্যবহার করা যেতে পারে। তাই ফেলে না দিয়ে সেই জলকে গাছের গোড়ায় দিলে অনেক বেশি উপকারে লাগবে।





