Nita Ambani: বর্তমানে সকল মহিলাদের হাতেই এখন স্টাইলিশ ব্যাগ আমরা প্রায় লক্ষ্য করি। বহুজনের শখের মধ্যে পরে এই ব্যাগ কালেকশন। হাজার হাজার টাকা খরচ করে মানুষ ব্যাগের জন্য। তবে সেলিব্রিটিদের ব্যাগের রয়েছে আলাদাই কালেকশন। সেই ব্যাগের আবার কপিও তৈরী হয়। সাধারণ মানুষরা সেলিব্রিটিদের একটু বেশি ফলো করেন। আর তাই তাঁদের ব্যবহার করা জিনিসপত্র নিজেরাও ব্যবহার করতে ইচ্ছুক হন। তবে এতো টাকা খরচ করা সবার পক্ষে সম্ভব নয়, আর তখনই সেগুলির প্রথম ও দ্বিতীয় কপির দিকে নজর পরে আমাদের।
এটা গেল সেলিব্রিটিদের কথা, তবে যদি আম্বানির কথা বলি, তাহলে তাদের জিনিসের মূল্যের সংখ্যা গুনে শেষ করা যাবে না। তাদের বাড়িতে ব্যবহৃত জিনিস কোটি পেরিয়ে নিযুতেও ছুঁয়ে যায়। আমরা সাধারণত প্রিয়ঙ্কা চোপড়া, কখনও বা অনুষ্কা শর্মা, কখনও আবার করিনা কপূরের হাতে দেখেছি নামী কোম্পানির দামি হ্যান্ড ব্যাগ। সেসকল ব্যাগের দাম সাধারণের ধরাছোঁয়ার বাইরে। তাদের কারও হ্যান্ড ব্যাগের দাম দেড় লাখ, কারও বা সাত লাখ, কাউকে আবার ন’লাখের ব্যাগের সঙ্গেও দেখেছি।
নীতা আম্বানির ব্যাগটির কত দাম?
এসকল দামি ব্যাগকে ছাপিয়ে যায় নীতা আম্বানীর (Nita Ambani) ব্যাগ। দামি ব্যাগগুলোকে ছক্কা মেরে মাঠের বাইরে পাঠিয়ে দিতে একাই সক্ষম তিনি। তিনি অনেকগুলি ব্যাগের মধ্যে একটি ব্যাগ ব্যবহার করেন, যার দাম প্রায় ২ কোটি ৬ লাখ টাকা! একটা হ্যান্ড ব্যাগের এতো দাম! এটা একটু বেশি বাড়াবাড়ি, এমনটা বলছেন অনেকেই। তবে সেই দাম শুনে চোখ কপাল ছাড়িয়ে আরও উপরে উঠে গিয়েছে সকলের। তবে এতটা বেশি দাম হওয়ার রয়েছে একটি বিশেষ কারণ, ব্যাগটি বিশেষ এক জন্তুর চামড়া দিয়ে তৈরি। যা শুনলে আবারও চমকে যাবেন আপনি।
কি দিয়ে তৈরী সেই ব্যাগ?
নীতা আম্বানীর সেই ব্যাগ কুমিরের চামড়া দিয়ে তৈরী। তবে শুধু কুমিরের চামড়াই নয়, সাথে রয়েছে ১৮ ক্যারেটের সোনার ও ২৪০টি হিরে! এমনই একটি ব্যাগ নিয়ে নীতাকে দেখা গিয়েছে। নীতা সেই ব্যাগ হাতে নিয়ে করিশ্মা এবং করিনা কপূরের সঙ্গে ছবিও তুলেছেন। আর সেই ছবি পোস্ট হতেই সকলের চোখ ছানাবড়া। যদিও প্রথমে সেটা কেউ ধরতে পারবেন না। কিন্তু পরে রিসার্চ করে জানা গিয়েছে, ব্যাগের সকল তথ্য। পাশাপাশি মিডিয়া ও উৎসুক জনগণ সেলিব্রিটিদের ব্যাগ নিয়ে রিসার্চ করার মাস্টার।

নীতা আম্বানি কোথা থেকে কিনেছিলেন এই বিশেষ ব্যাগ?
উল্লেখ্য, ২০১৭-য় নীতা আম্বানির এই ব্যাগটি ব্রিটেনে ‘ক্রিস্টিজ’-এ নিলামে উঠেছিল। সেসময় সেটি বিক্রি হয়েছিল ২ কোটি ৬১ লাখ ৫০ হাজার ১৫৯ টাকায়। ‘ক্রিস্টিজ’-এর তরফে জানানো হয়েছিল, এরআগে এই ব্যাগের মতো এতো দামে কোনও হ্যান্ড ব্যাগ বিক্রি হয়নি। এটাই প্রথম। তবে সেই সময় ওই ব্যাগটি কে কিনেছিলেন, তা যদিও জানা যায়নি। আর তারপর কীভাবে সেই ব্যাগটি রিলায়্যান্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন তথা ধনকুবের মুকেশ অম্বানীর স্ত্রী নীতার হাতে এল, তাও বিস্তারিত ভাবে জানা যায়নি। তবে এই ব্যাগের কপি তৈরী হলেও হয়তো তা ধরা ছোঁয়ার বাইরে হবে।





