কাজের চাপে আমরা প্রতিদিন আমাদের ত্বকের যত্ন সেভাবে নিয়ে উঠতে পারি না। যার ফলে ত্বকে নানা রকম সমস্যা দেখা দেয়, অনেক অল্প বয়সেই চামড়া উজ্জ্বলতা হারায়। এখন থেকেই কিছু সহজ উপায় মেনে চললে ত্বক হতে পারে উজ্জ্বল সুন্দর ঝলমলে। এর জন্য আলাদা করে তেমন কোন সময় বের করতে হবে না। রোজকার কিছু কাজকে অভ্যাসে পরিণত করলেই সম্ভব উজ্জ্বল ত্বক পাওয়া। চলুন জেনে নেওয়া যাক কিছু সহজ সরল উপায় যা প্রত্যেকদিন নিয়ম করে পালন করলে ত্বক তার উজ্জ্বলতা ফিরে পেতে বাধ্য।
প্রথমেই দরকার প্রত্যেকদিন নিয়ম করে ব্যায়াম করা। আমাদের দেশে খুব পুরানো কালের লোকেরা শরীর সতেজ রাখতে সকালে অনুশীলন, যোগব্যায়াম করে আসছেন । তবে আজকের যুবকরা তাদের কাজ নিয়ে এতটাই ব্যস্ত যে তারা সকালে অনুশীলন করার সময় পায়ে না, যেই কারণে অনেক রোগের ঝুঁকি বেড়ে যায়। মানুষের শরীর বাঁচিয়ে রাখতে যেমন খাদ্য যেমন প্রয়োজন তেমনিভাবে প্রতিদিন শরীরচর্চা করাও শরীরের জন্য প্রয়োজনীয়। অনুশীলনের মাধ্যমে মানুষ সুস্থ মানসিক এবং শারীরিক স্বাস্থ্য বজায় রাখতে পারে। এর বাইরে, মর্নিং এক্সারসাইজ, হতাশা ও স্ট্রেসে জন্য এক ধরণের ওষুধ হিসাবে কাজ করে। যদিও যাদের সকালে ব্যায়াম করার অভ্যাস নেই তাদের পক্ষে প্রাথমিক স্তরে একটু অসুবিধা হতে পারে তবে প্রতিদিনের ব্যায়াম অভ্যাসে পরিণত হওয়া নিজেই শরীরে পরিবর্তন দেখতে পাবেন ও সুস্থ অনুভব করবেন। সারা দিন ধরে শরীরের শক্তি বজায় রাখতে ব্যায়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এরপরের বিষয়টি হল প্রত্যেকদিন নিয়ম করে লেবু মধুর সাথে গরম জল মিশিয়ে খাওয়া। এটি বিভিন্নভাবে ত্বককে রক্ষা করে এছাড়াও আরো অনেক বিষয় এই দ্রবণটি সাহায্য করে থাকে। যেমন-
অ্যাসিডিটির সমস্যা কমায়- যাঁদের অ্যাসিডিটি বা অম্বল হওয়ার প্রবণতা মারাত্মক তাঁরা রোজ সকালে সামান্য গরম জলের সঙ্গে পাতিলেবুর রস এবং মধু মিশিয়ে খেতে পারেন। এই পানীয় আপনার অ্যাসিডিটি বা অম্বলের সমস্যা কমাবে।
হজমশক্তি বাড়ায়- যেকোনও খাবার খেলেই যদি বদহজমের সমস্যা হয় তাহলে লেবু-মধু মেশানো হাল্কা গরম জল সকালে খেতে পারে। এই পানীয় হজমের সমস্যা কমাতে সাহায্য করে। অর্থাৎ আপনার হজমের শক্তি বাড়বে। আর খাবার সহজে হজম হলে আপনার শরীরে অনেক ধরনের সমস্যাই দূর হবে।
ওজন হ্রাস- লেবু এবং মধু মেশানো গরম জল খেলে সহজে মেদ ঝরানো সম্ভব। তাই যাঁরা ডায়েট করেন তাঁরা সকালবেলা খালি পেটে এই পানীয় খেতেই পারেন। এর ফলে অতিরিক্ত ওজন কমানো সহজ হবে। হাল্কা গরম জলে হাফ পাতিলেবুর রস আর সামান্য মধু মিশিয়ে এই পানীয় তৈরি করে নিন।
ত্বকের জেল্লা বাড়ায়- লেবু-মধু মেশানো গরম জল শরীরের ভিতরে থাকা বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে। আর তার ফলে আপনার ত্বক হবে উজ্জ্বল এবং ঝকঝকে। অর্থাৎ শুধু শারীরিক বিভিন্ন সমস্যা দূর করতে নয়, ত্বকের যত্নেও কাজে লাগে লেবু, মধু মেশানো এই পানীয়।
এরপরের অভ্যাসটি প্রথম দুটির মতোই গুরুত্বপূর্ণ। রোজ নিজের দেহে ময়েশ্চারাইজার প্রয়োগ করা। প্রত্যেকটা ঋতুতেই আমাদের ত্বকের অনেক সমস্যা দেখা দেয় কারণ প্রত্যেকটা এডিট তুই আমাদের ত্বককে নানান ভাবে প্রভাবিত করে। ময়েশ্চারাইজার প্রয়োগ সেই ক্ষতিগুলো থেকে আমাদের ত্বককে অতি সহজেই বাঁচাতে পারে। খেয়াল রাখতে হবে ময়েশ্চারাইজার নিজের স্ক্রিনে প্রয়োগ করার পর যেন স্কিন টা তেলতেলা হয়ে যায়। নিজের স্কিনের উজ্জ্বলতা ফিরে পেতে এটি খুব গুরুত্বপূর্ণ একটি অভ্যাস।
এরপর আসা যাক পরবর্তী প্রক্রিয়ায়। এটি আমাদের প্রত্যেকেই করে থাকি সেটা হলো বেশি করে জল খাওয়া। দিনে অন্ততপক্ষে সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় লিটার জল খাওয়া সুস্থ শরীরের পক্ষে অত্যন্ত জরুরী। বেশি করে জল খেলে জলের সঙ্গে অনেকের ক্ষতিকারক পদার্থ আমাদের দেহ থেকে বের হয়ে যায়। এছাড়াও নিয়মিত নির্দিষ্ট পরিমাণে জল খাওয়া আমাদের ওজন বৃদ্ধির থেকে বাঁচিয়ে রাখে।





