অবশেষে জয় হল সত্যের! আহিরকে জেলে পাঠিয়ে কোর্ট চত্বরে মালাবদল করল পর্ণা আর সৃজন

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। শুরুর থেকেই অভিনেত্রী পল্লবী শর্মা (Pallavi Sharma) এবং রুবেল দাসের (Rubel Das) জুটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। কৃষ্ণা, তিন্নি, মৌমিতা, অয়ন, সুইটি এমনকি ঈশাও আলাদা করতে পারেনি সৃজন আর পর্ণাকে। তবে যত দিন এগিয়েছে ততই দৃঢ় হয়েছে পর্ণা আর সৃজনের ভালোবাসা। এমনকি স্মৃতি হারিয়ে যাওয়ার পরও সৃজনকে মন থেকে মুছে ফেলতে পারেনি পর্ণা।

বুবাইয়ের কেসের সময়ও পর্ণার হাতটা শক্ত করে ধরেছিল সৃজন। সমস্ত পরিস্থিতিতে পর্ণাকে সাহায্য করে গেছে সে। তবে সৃজনের পাশাপাশি পর্ণা সততা আর সাহসিকতা দেখেই এগিয়ে এসেছেন সাধারণ মানুষ। শারীরিক অবস্থাকে উপেক্ষা করে সাক্ষী দিতে কোর্টে হাজির হয়েছে বুবাইও। কাঠগড়ায় দাঁড়িয়ে আহিরের বিরুদ্ধে সাক্ষী দেয় বুবাই। যদিও বুবাইয়ের বয়ানকে খারিজ করার চেষ্টা করেছিল আহিরের উকিল প্রত্যুষ বাবু। এরপরই কোর্টে এসে প্রমাণ দেয় সিবিআই দফতরের নার্স।

নিম ফুলের মধু আজকের পর্ব ২৫ জুলাই (Neem Phooler Madhu Today Episode 25 July)

তবে প্রত্যুষ বাবু কিছু বলার আগেই কোর্টে এসে হাজির হন পুলিশকর্মীরা। অফিসার বিকাশ মহামান্য বিচারপতিকে জানায় অ্যাক্সিডেন্টের দিন আহিরকে মদ্যপ অবস্থায় ধরেছিলেন তিনি। কিন্তু তারপরই বড়বাবু আর ওসি সাহেব এসে সমস্ত প্রমাণ পুড়িয়ে দেন এবং তাকে ছুটিতে চলে যেতে বলে। এরপরই একে একে সাক্ষী দিতে শুরু করেন ট্রাফিক পুলিশরা।

পরিস্থিতি দেখে ভীষণ ভয় পেয়ে যায় আহির। আকাশ বাবুও বুঝতে পারেন ছেলে বাঁচানোর আর কোন রাস্তা নেই তার কাছে। এরপরই মহামান্য বিচারপতির কাছে আরেকটি ডেট চান প্রত্যুষ বাবু। কিন্তু এবার প্রত্যুষ বাবুর অনুরোধকে খারিজ করে দিয়ে আহিরের শাস্তি ঘোষণা করেন বিচারপতি। ১০ বছরের জেল এবং ২০ লক্ষ টাকা জরিমানা হয় আহিরের। পাশাপাশি সাসপেন্ড করা হয় ওই দুজন পুলিশ অফিসারকে। এরপরই সকলে জয়ধ্বনি দিতে থাকে পর্ণা।

সকলের সামনে সৃজনের গলায় মালা পরিয়ে দিল পর্ণা

 

আরও পড়ুন: টিআরপি তালিকায় জলসার রাজ! জি-কে কোণঠাসা করে এগিয়ে গেলো জলসা!

একে একে সাধারণ মানুষ এসে মালা পরিয়ে দেয় পর্ণাকে। তারপরই তার থেকে একটা মালা নিয়ে সৃজনের গলায় পরিয়ে দেয় পর্ণা। যা দেখে ভীষণ রেগে যায় অভিমন্যু। অন্যদিকে বুবাইও অয়নকে বলে সে যা করেছে ঠিক করেছে। সত্যের জয়ের জন্য করেছে। এরপরই সকলের ফিরে আসে দত্ত বাড়িতে। পর্ণাকে জেঠু জিজ্ঞাসা করেন পর্ণার কি চাই? উত্তরে পর্ণা জানায় দত্ত বাড়ির বেড়া তুলে দিতে হবে। কথাটা শুনেই চমকে যায় জেঠু এবং কৃষ্ণা। তাহলে এবার ফের এক হবে দত্ত বাড়ি? জানতে হলে দেখতে থাকুন নিম ফুলের মধু।