শেষ হচ্ছে তোমাদের রানী! তেঁতুলপাতার হাত ধরে পর্দায় ফিরছেন তোমাদের রানীর প্রধান নায়ক

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক তোমাদের রানী (Tomader Rani)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত দিন এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। মুখ্য ভূমিকা নবাগতা অভিনেত্রী অভিকা মালাকার (Abhika Malakar) এবং অভিনেতা অর্কপ্রভ রায়ের (Arkoprovo Roy) দুর্দান্ত অভিনয় ভীষণ পছন্দ করেছেন দর্শকরা। যার প্রভাব দেখা গেছে টিআরপিতেও। শুরুর থেকেই সন্ধ্যে ৬টার স্লটে রাজত্ব করে এসেছে তোমাদের রানী।

Bengali actor, Bengali serial, Bengali television, Rounak dey bhowmik, Star Jalsha, Tetul pata, Tomader Rani, তেঁতুলপাতা, তোমাদের রানী, বাংলা টেলিভিশন, বাংলা ধারাবাহিক, বাঙালি অভিনেতা, রৌনক দে ভৌমিক, স্টার জলসা

দুর্জয় আর রানীর রসায়নের চর্চা বর্তমানে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। তবে বর্তমানে ধারাবাহিকের এসেছে বিরাট চমক। ধারাবাহিকে দেখা যাচ্ছে শম্পা সেজে সেনগুপ্ত বাড়িতে ফিরে এসেছে রানী। তারপরই সে জানিয়ে পারে দুর্জয়ের অপরেশন করিয়ে দুর্জয়ের শরীরে একটা চিপ লাগিয়ে দিয়েছে অনিশা। তাই এবার স্বামীকে অনিশা হাত থেকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে রানী।

শেষ হচ্ছে তোমাদের রানী

তবে সম্প্রতি শোনা যাচ্ছে দুঃসংবাদ। জানা গেছে শেষ হচ্ছে তোমাদের রানী। ৩৫০ পর্বের মধ্যেই ধারাবাহিকটিকে শেষ করার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল। কিছুদিন আগেই অভিনেত্রী অভিকা মুখ খুললেন এই প্রসঙ্গে। অভিনেত্রী জানিয়েছেন কথাটা সত্যিই। শেষ হচ্ছে তোমাদের রানী। তিনি নিজেও রানীর চরিত্রটি খুব মিস করবে বলে জানিয়েছেন। যদিও শেষ শুটিং কবে হবে সেই বিষয়ে জানা যায়নি এখনও। তবে সূত্রে খবর, অনিশার পর্দাফাঁস হওয়ার পরই দুর্জয় রানীর মিল দেখিয়ে চিরবিদায় নেবে তোমাদের রানী।

Durjoy Supports Rani

স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক তেঁতুলপাতা

তবে ইতিমধ্যেই জানা গেছে তোমাদের রানীর স্লট দখল করতে চলেছে তেঁতুলপাতা। টিম ওয়ার্কের প্রযোজনায় একান্নবর্তী পরিবারের গল্প নিয়ে আসছে তেঁতুলপাতা। সম্প্রতি স্টার জলসার পর্দায় মুক্তি হয়েছে ধারাবাহিকের প্রথম ঝলক এবং সময়। স্টার জলসা তাদের অফিসিয়াল পেজে জানিয়ে ৮ আগষ্ট থেকে সন্ধ্যে ৬টায় আসছে তেঁতুলপাতা। ধারাবাহিকটিতে মুখ্য ভূমিকা অভিনয় করছেন গৌরব চ্যাটার্জী এবং অভিনেত্রী ঋতব্রতা দে।

আরো পড়ুন: ‘মমতা পুরস্কার দিচ্ছেন বলে সমস্যা? কতগুলো ছাগল চিৎকার করছে” অকপটে নচিকেতা!

তেঁতুলপাতায় আসছেন তোমাদের রানীর নায়ক

তবে এবার ধারাবাহিকে নিয়ে শোনা গেল বড় খবর। তেঁতুলপাতা ধারাবাহিকের হাত ধরে পর্দায় ফিরছেন তোমাদের রানীর নায়ক। সূত্রে খবর, স্টার জলসা আসন্ন এই ধারাবাহিকটিতে যোগ দিয়েছেন অভিনেতা রৌনক দে ভৌমিক। চলতি সময়ে তোমাদের রানী ধারাবাহিকে পিকলু চরিত্রে তাকে দেখেছেন দর্শকরা। জানা গেছে আসন্ন এই ধারাবাহিকটিতে প্রধান নায়িকা অর্থাৎ ঋতব্রতার প্রাক্তন প্রেমিকের চরিত্রে অভিনয় করবেন রৌনক।