বাংলায় জীবনমুখী গান মানেই যার নাম সবার প্রথম মাথায় আসে, তিনি হলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী Nachiketa Chakraborty)। নয়ের দশকে লেখা তার গানগুলো আজও একইভাবে জনপ্রিয় শ্রোতাদের কাছে। আট থেকে আশি, বয়স নির্বিশেষে নচিকেতার গান সব সময় থাকে বাঙালি শ্রোতাদের প্রিয় প্লে-লিস্টে। তিনি একাধারে গায়ক, গীতিকার, সঙ্গীত পরিচালক হিসাবে মন জয় করেছেন অসংখ্য মানুষের। তবে অনেকেই হয়ত জানেন না ছোটপর্দায় অভিনয় এবং বেশ কয়েকটি শো সঞ্চালনা করেছেন নচিকেতা। সম্প্রতি তার মুকুটে যুক্ত হয়েছে নতুন পালক। আর সেই নিয়েই শোরগোল পড়েছে সমাজ মাধ্যমে।
২৪ জুলাই ছিল মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস। এই বিশেষ দিনে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে আয়োজন করা হয়েছিল একটি বিশেষ অনুষ্ঠানের। এদিন বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য ‘মহানায়ক’ সম্মান প্রদান করা হয় বাংলা বিনোদন জগতের একাধিক শিল্পীদের। হাজির ছিলেন চলচ্চিত্র জগতের শিল্পীরাও। শিল্পীদের হাতে পুরস্কার তুলে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার (২৪ জুলাই) বিশেষ সম্মানে ভূষিত হয়েছেন অম্বরিশ ভট্টাচার্য, শুভাশিস চক্রবর্তী এবং রুক্মিণী মৈত্র। ৪০ বছর বিনোদন জগতে অবদানের জন্য সম্মান পেয়েছেন ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এদিন মহানায়ক সম্মানে ভূষিত হন নচিকেতা চক্রবর্তী এবং রচনা ব্যানার্জী। শিল্পী এই সম্মান পাওয়ায় স্বাভাবিকভাবেই দারুণ খুশি অনুগামীরা। তবে প্রশ্ন তুলছেন নেটিজেনদের একাংশ। নিন্দুকদের প্রশ্ন ‘একজন সঙ্গীতশিল্পী হয়ে কীভাবে মহানায়ক সম্মান পেলেন নচিকেতা?’ অনেক বলছেন, ‘শাসক দলের ঘনিষ্ঠ বলেই, তাঁর ক্ষেত্রে ব্যতিক্রম হল।’
মহানায়ক সম্মানের প্রসঙ্গে কি বলেছেন নচিকেতা চক্রবর্তী?
প্রসঙ্গত উল্লেখ্য, একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম যোগাযোগ করেছিল নচিকেতার সঙ্গে। শিল্পী প্রথমে জানান “আমি খুবই খুশি এই সম্মান পেয়ে। যে কোনও সম্মান পেলেই তো ভাল লাগে, আমারও খুব ভাল লাগছে।” প্রাপ্ত সম্মান নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে নেট দুনিয়ায়। এই প্রসঙ্গে কিছুটা বিরক্তি প্রকাশ করে শিল্পী। নিন্দুকদের অশিক্ষিত বলেও কটাক্ষ করেছেন নচিকেতা। তিনি জানান “নোবেল পুরস্কার যে দেওয়া হয়, সেই নোবেল আসলে একজন বিজ্ঞানী ছিলেন। তাহলে অন্যরা পুরস্কার পেলেন কেন? শুধু তো বিজ্ঞানীদের দেওয়া উচিত ছিল।”
আরো পড়ুন: “অতীতকে ভুলতে হবে..” বাবাকে ভুলে মায়ের পাশে দাঁড়ালেন সারা সেনগুপ্ত!
কোনও সঙ্গীতশিল্পী প্রথম মহানায়ক পুরস্কার পেলেন, বলেই কি এত বিতর্ক?
উত্তরে স্পষ্ট ভাষায় নচিকেতা জানিয়েছেন “বব ডিলানও তো এই পুরস্কার পান, তিনিও তো একজন গীতিকার-সঙ্গীতশিল্পী ছিলেন। ট্রেন্ড সব সময় ভাঙা হয়। এক্ষেত্রেও ট্রেন্ড ভাঙা হল। পরের বার হয়তো একজন আর্ট ডিরেক্টর পাবেন মহানায়ক পুরস্কার। এরকমও তো হতে পারে।” এরপরই নিন্দুকদের দিকে প্রশ্ন ছুঁড়ে দেন শিল্পী। তাঁর মতে, “আমার কি বাংলা সংস্কৃতিতে কোনও অবদান নেই? কতগুলো ছাগল এখন চিৎকার করছে! আসলে নচিকেতা পেয়েছে, এটা বড় কথা না। আমার বদলে অন্য কেউ পেলেও এই জিনিসটাই হত। পুরস্কারটা দেওয়া হচ্ছে রাজ্য সরকারের থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন বলেই, সমস্যাটা হচ্ছে অনেকের। আর কোনও সমস্যা নেই।”





