সম্প্রতি বাংলা টেলিপাড়ায় দেখা যাচ্ছে সম্পর্কে নতুন সমীকরণ। একদিকে যেমন ভাঙছে পুরোনো সম্পর্কে অন্যদিকে শুরু হচ্ছে নতুন প্রেমের কাহিনী। সম্পর্কে জড়াচ্ছে টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। চলতি বছরেই গাঁটছড়া বেঁধেছে টলিপাড়ার জনপ্রিয় জুটি অভিনেতা আদৃত রায় (Adrit Roy) এবং কৌশাম্বী চক্রবর্তী (Kaushambi Chakraborty)। তার পর পরই টলিপাড়ায় শোনা গিয়েছিল নতুন প্রেমের গল্প। শোনা যায় প্রেম করছেন প্রিয়াঙ্কা মিত্র এবং শুভ্রজিৎ সাহা। তবে প্রিয়াঙ্কা-শুভ্রজিতের প্রেমের সম্পর্কে শীলমোহর পড়তে না পড়েছেন চর্চায় উঠে আসলেন অভিনেতা ঋত্বিক মুখার্জী (Writwik Mukherjee)।
তবে এবার শোনা যাচ্ছে ফের প্রেমে পড়েছেন বাঙালি তরুণীদের হাটথ্রব তিনি। টুকাইবাবু হোক বা সোমরাজ, দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন অভিনেতা ঋত্বিক মুখার্জী। এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকে অভিনেত্রী অন্বেষা হাজরার সঙ্গে ঋত্বিকের রসায়ন সাড়া ফেলেছেন ছোটপর্দায়। তাছাড়া সম্প্রতি শেষ হয়েছে ঋত্বিক মুখার্জী এবং অরুণিমা হালদার অভিনীত ধারাবাহিক মন দিতে চাই। আর সেইসময় থেকেও শুরু হয়েছিল অভিনেতার প্রেমের জল্পনা।

শ্রীতমার সঙ্গে সম্পর্কে ছিলেন ঋত্বিক মুখার্জী
পর্দার শ্যালিকা দোয়েল অর্থাৎ অভিনেত্রী শ্রীতমা মিত্রের সঙ্গে ঋত্বিকের প্রেমের জল্পনা ঘিরে কম হইচই হয়নি। সামাজিক মাধ্যমের পাতা থেকে শুরু করে সংবাদ মাধ্যম সর্বত্রই ছড়িয়ে পড়েছিল এই জুটির প্রেমচর্চার কাহিনী। তবে সময়ের সঙ্গে থিতু হয়েছে চর্চা। দূরত্ব বেড়েছে শ্রীতমা এবং ঋত্বিকের মধ্যে। প্রেমের সম্পর্কের কথা স্বীকার না করলেও অভিনেতার সঙ্গে যে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়েছে সেকথা অকপটে স্বীকার করেছেন অভিনেত্রী শ্রীতমা।
শ্রীতমার সঙ্গে মন কষাকষি-র জল্পনার মাঝেই টলিপাড়ায় শোনা যাচ্ছে ঋত্বিকের নতুন প্রেমের জল্পনা। জানা যাচ্ছে সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা। অভিনেতার ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ দিলে দেখা যাবে জনপ্রিয় মডেল দিশা দাসের সঙ্গে তার নতুন সম্পর্ক বেশ জমে উঠেছে। টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে তাদের প্রেমচর্চার গল্প।
আরও পড়ুন: ছোটপর্দায় ফিরছে ইচ্ছে পুতুলের নীল! বিপরীতে জি বাংলার জনপ্রিয় নায়িকা!
কিভাবে আলাপ হয়েছিল ঋত্বিক-দিশার?
একটি গানের ভিডিওতে কাজ করতে গিয়েই ঋত্বিকের সঙ্গে আলাপ হয় দিশার। সেইসময় সামাজিক মাধ্যমে ভিডিও প্রকাশিত হওয়া মাত্রই শোনা যায় অভিনেতার প্রেমের গুঞ্জন। তারপর একসঙ্গে অনেক ফটোশুট, ভিডিও শুট করেছেন তারা। প্রসঙ্গত, দিশা কনটেন্ট ক্রিয়েটার, তাঁর ফলোয়ার সংখ্যা রীতিমতো ঈর্ষনীয়, প্রায় সাত লক্ষ মানুষ ফলো করেন এই সুন্দরীকে। তবে সম্প্রতি জন্মদিনে একে অপরের সঙ্গে মিষ্টি কাপেল ছবি শেয়ার করেছেন জানিয়েছেন শুভেচ্ছা। বর্তমানে তারা একে অপরের সঙ্গে সম্পর্কে আছেন এখন এটাই খবর। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি অভিনেতা।






