চলতি বছরের ১১ মার্চ জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছিল ব্লুজ প্রোডাকশন হাউজের (Blues Production House) প্রযোজিত ধারাবাহিক ‘যোগমায়া’ (Jogomaya)। জি বাংলার পর্দায় ধারাবাহিকটির প্রথম ঝলক নজর কেড়েছিল দর্শকদের। ‘জগদ্ধাত্রী’ এবং ‘গীতা LLB’-র বিরাট সফলতার পর ওই একই ধাঁচে তৈরি মেয়েদের জীবন যুদ্ধের গল্প জি বাংলার পর্দায় তুলে ধরেছিল ব্লুজ। একজন রিক্সাওয়ালার মেয়ের আইপিএস অফিসার হওয়ার গল্প শুরুতে দৃষ্টি আকর্ষণ করেছিল দর্শকদের।
কে কে অভিনয় করেছিলেন যোগমায়া ধারাবাহিকে?
ধারাবাহিকটিতে মুখ্য ভূমিকা অভিনয় করেছিলেন অভিনেত্রী নেহা আমানদীপ এবং অভিনেতা সৈয়দ আরফিন। ‘কনে বউ’ ধারাবাহিকের পর বেশ কয়েক বছর বিনোদন জগৎ থেকে বিরতি নেওয়ার পর ‘যোগমায়া’র হাত ধরে পর্দায় ফিরেছেন অভিনেত্রী নেহা আমানদীপ। তবে তাছাড়াও ধারাবাহিকটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা কৌশিক ব্যানার্জী, সোমাশ্রী চাকি, অসীম মুখোপাধ্যায়, বিপ্লব দাশগুপ্ত, অনন্যা বিশ্বাস, ভাস্বর চ্যাটার্জী, মিমি দত্ত সহ প্রমুখ তারকারা।
তবে এত ভালো কাস্ট এবং এত ভালো কাহিনী হওয়ার শর্তেও টিআরপি তালিকায় টিকে থাকতে পারেনি ‘যোগমায়া’। বরং বলাই বাহুল্য শুরুর থেকেই টিআরপি তালিকায় স্লট দখল করতে ব্যার্থ হয়েছে নেহা এবং সৈয়দ আরফিনের এই ধারাবাহিকটি। নেট দুনিয়ায় ধারাবাহিকটি চর্চায় উঠে আসলেও প্রতিপক্ষ ধারাবাহিক ‘তোমাদের রানী’র কাছে বারবার পরাস্ত হয়েছে ‘যোগমায়া’।

টিআরপি তলানিতে, ৫ মাসেই বিদায় নিল যোগমায়া
ফলস্বরূপ মাস খানেকের মধ্যেই যোগমায়ার সময় পরিবর্তন করার চরম সিদ্ধান্ত নেয় চ্যানেল। তবে প্রথম সপ্তাহে টিআরপি তালিকায় স্লট দখল করতে পারলেও ফের দ্বিতীয় স্থানে চিনির কাছে পরাস্ত হয় যোগমায়া। একের পর এক বিরাট চমক আসার পরও দর্শকদের মনে জায়গা করে নিতে ব্যার্থ হয়েছিল ধারাবাহিকটি। ফলে মাত্র ৫ মাসের মধ্যেই পর্দা থেকে চিরতরে বিদায় নেয় ধারাবাহিকটি। তবে সম্প্রতি জানা গেছে পর্দায় ফিরছে যোগমায়া।
আরও পড়ুন: মেয়ের বিয়ের পরই বিচ্ছেদ! বার্ধক্য বয়সে একাকী কাটছে জীবন! ৯২ তম জন্মদিনে স্বামীর পাশে মাধবী!
পর্দায় আসছে যোগমায়ার নেহা আমানদীপ
তবে এবার আর ধারাবাহিকে নয়, আড্ডা টাইমসের ওয়েব সিরিজের হাত ধরে ফিরছেন ছোটপর্দায় যোগমায়া অর্থাৎ অভিনেত্রী নেহা আমানদীপ। বিপরীতে থাকছেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়। জানা গেছে সিরিজটির নাম ‘দেখেছি তোমাকে শ্রাবণে’। ব্যবসায়ী পরিবারের কর্তা বিশ্বনাথ। তার ছেলে রুদ্র প্রেমে পড়ে ইরার। ইরা একজন বিধবা গৃহবধূ। অতীতকে আঁকড়ে জীবন কাটায় সে। তাই রুদ্রর ভালবাসা বারবার ফিরিয়ে দেয়। এরমধ্যেই তাদের মাঝে বাধা হয়ে আসে রুদ্রর বাবা বিশ্বনাথ। ইরা আর রুদ্র কি সব বাধা পেরিয়ে এক হতে পারবে? এই গল্পই বলবে ‘দেখেছি তোমাকে শ্রাবণে’। সিরিজ়ে রুদ্র ও ইরার চরিত্রে অভিনয় করবেন যথাক্রমে সৌম্য মুখোপাধ্যায় ও নেহা আমনদীপ। সূত্রে খবর, আসন্ন এই সিরিজটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সিরিজ়ের অন্য চরিত্রে অভিনয় করেছেন ভরত কল, তুলিকা বসু, ময়না মুখোপাধ্যায়, আদিত্য বক্সী, বুদ্ধদেব ভট্টাচার্য প্রমুখকে। যদিও এখনও শুরু হয়নি এই ওয়েব সিরিজটির শুটিং।





