উত্তেজনা তুঙ্গে! কী হতে চলেছে তেঁতুলপাতার প্রথম পর্বে? গল্প জেনে নিন সম্প্রচারের আগেই

স্টার জলসা (Star Jalsha) আসছে নতুন ধারাবাহিক তেঁতুলপাতা (Tetulpata)। টিম ওয়ার্ক প্রযোজনা সংস্থার এই নতুন ধারাবাহিকটি ইতিমধ্যেই সাড়া ফেলেছে দর্শকদের মনে। একান্নবর্তী পরিবারের টক ঝাল মিষ্টি গল্প নিয়ে তৈরি এই ধারাবাহিকটির নিয়ে ইতিমধ্যেই প্রবল উত্তেজনা দেখা যাচ্ছে দর্শকদের মনে। চলতি সময়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে দূরত্ব, পরিবারের প্রয়োজনীতা গুরুত্ব একপ্রকার ভুলতে বসেছেন সাধারণ মানুষ। আর তাই এবার একটি যৌথ পরিবারের গল্পের গুরুত্বকেই পর্দায় তুলে ধরতে চলেছে এই ধারাবাহিকটি।

কে কে অভিনয় করতে চলেছেন তেঁতুলপাতা ধারাবাহিকে?

ধারাবাহিকটিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা গৌরব চ্যাটার্জী এবং ঋতব্রতা দে। তাছাড়াও সম্প্রতি জানা গেছে ধারাবাহিকটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন একঝাঁক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। জানা গেছে ধারাবাহিকটিতে অভিনেতার ঠাকুমার চরিত্রে দেখা যাবে বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহাকে। তাছাড়াও গৌরবের মায়ের ভূমিকায় অভিনয় করতে চলেছে সন্ধ্যাতারার মাঠান অর্থাৎ অভিনেত্রী ঝুলন ভট্টাচার্য। পাশাপাশি ধারাবাহিকটিতে গৌরবের কাকার চরিত্রে থাকবেন অভিনেতা দেবনাথ চ্যাটার্জী। শেষবার যাকে ‘কথা’ ধারাবাহিকে কথার মামার চরিত্রে দেখেছেন দর্শকরা।

সূত্রে খবর, দেবনাথ চ্যাটার্জীর ছেলের চরিত্রে দেখা যাবে অভিনেতা নীল চ্যাটার্জীকে। তবে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের মতো নেগেটিভ নয়, বরং আসন্ন এই ধারাবাহিকটিতে পজেটিভ চরিত্রে তাকে দেখবে দর্শকরা। এছাড়াও সন্দীপ চক্রবর্তী, কাবেরী সিংহ রায়, রোহিত মুখার্জীর মতো জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদেরও দেখা যাবে এই ধারাবাহিকটিতে। জানা যাচ্ছে আসন্ন এই ধারাবাহিকটিতে থাকছেন মিঠাই খ্যাত অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা। তাছাড়াও থাকছেন রৌনক দে ভৌমিক।

কি দেখা গেছে তেঁতুলপাতার নতুন প্রোমোতে?

সম্প্রতি স্টার জলসার পর্দায় মুক্তি পেয়েছে ধারাবাহিকের প্রথম ঝলক। যেখানে দেখা যাচ্ছে বাবার পছন্দ করা পাত্রকে বিয়ে করবে না বলে শিমুলপুরায় পালিয়ে এসেছে নায়িকা। আর ট্রেনের তার সঙ্গে পরিচয় হয় নায়কের। স্বভাবে গম্ভীর ধারাবাহিকের নায়ক নায়িকার ব্যবহারে রীতিমতো রেগে যান। এদিকে নায়ক বাড়ি ফিরছে জানতে পেরেই বাড়ি থেকে পালিয়ে যায় বাড়ির খুদেরা। আর তাদের পিছন পিছন চলে আসে বাড়ির বাকি সদস্যরা। স্টেশনেই পরিবারের সকলের সঙ্গে দেখা হয় নায়কের কিন্তু তখনই টিটির হাত থেকে পালাতে গিয়ে নায়কের গায়ে পড়ে যায় নায়িকা। যা দেখে রীতিমতো হতবাক তেঁতুলপাতা বাড়ির সদস্যরা।

আরো পড়ুন: “মিঠুনের কথায় আমি নিজেকে বিক্রি করিনি” অকপটে অরুণ ব্যানার্জী

কি দেখা যাবে তেঁতুলপাতা ধারাবাহিকের প্রথম পর্বে?

তবে ধারাবাহিকের প্রোমো দেখার পর থেকেই ধারাবাহিকটির প্রথম পর্বের সম্পর্কে জানতে উৎসাহী দর্শকরা। জানা গেছে আসন্ন ধারাবাহিকটিতে তুলে ধরা হবে ঝিল্লি আর ঋষির মিষ্টি প্রেমের কাহিনী। বড়লোক বাবার মেয়ে ঝিল্লি তবে অর্থ থাকলেও খোলামেলা পরিবেশ, পরিবারের ভালোবেসে নেই ঝিল্লির জীবনে। তাই আগাগোড়াই বাবার আদরের হলেও বাবার থেকে একেবারে আলাদা ধারণা পোষণ করে ঝিল্লি। অন্যদিকে গুরুগম্ভীর ছেলে ঋষি। বাড়িতে সারাক্ষণ হইচই একেবারেই পছন্দ করেনা সে। এবার শিমুলপুরার তাদের গল্প কোন দিকে মোড় নেয় জানতে হলে দেখতে হবে তেঁতুলপাতা। ১২ আগষ্ট থেকে সোম থেকে রবি। প্রতিদিন সন্ধ্যে ৬টায়।