“মিঠুনের কথায় আমি নিজেকে বিক্রি করিনি” অকপটে অরুণ ব্যানার্জী

বাংলা বিনোদন জগতের একজন অতি জনপ্রিয় মুখ তিনি। পেশা এবং নেশা দুটোতেই ভীষণ সুন্দরভাবে সামলেছেন বছরের পর বছর। থিয়েটার থেকে বড়পর্দায়, সর্বত্রই রয়েছে তার অবাধ বিচরণ। তথাকথিত অর্থে দর্শকরা তাকে নায়কের ভূমিকায় না দেখলেও পার্শ্ব চরিত্রে অভিনয় করেই দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। চরিত্র নেগেটিভ হোক বা পজেটিভ, পর্দায় সমস্ত চরিত্রকেই জীবন্ত করে তোলার অসাধ্য সাধন করেছেন জনপ্রিয় টেলি অভিনেতা অরুণ ব্যানার্জী (Arun Banerjee)।

উনিশের দশক থেকে বর্তমান সময়, তিনি কাজ করেছেন ৫০ অধিক সিনেমায়। ‘রাজা রানী বাদশা’, ‘দেবা’, ‘বেয়াদপ’, ‘তুলকালাম’, ‘পুত্রবধূ’, ‘তারিণীর তারামা’, ‘মোহর’, ‘মুখ্যমন্ত্রী’, ‘সূর্য’, ‘নাচ নাগিনী নাচ রে’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’, ‘প্রিয়তমা’, ‘আই লাভ ইউ’, ‘ম্যাচ মাস্তানা’, ‘দুজনে’, ‘চ্যালেঞ্জ ২’, ‘হিরোগিরি’ সহ একাধিক সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। পাশপাশি বিন্নি ধানের খই, জয়ী, আলতা ফড়িং সহ বেশ কয়েকটি ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি।

Bengali actor, Bengali Cinema, Bengali serial, Bengali television, Tollywood, অরুণ ব্যানার্জী, টলিউড, বাংলা টেলিভিশন, বাংলা ধারাবাহিক, বাংলা সিনেমা, বাঙালি অভিনেতা

সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের কর্মজীবন এবং বর্তমান ধারাবাহিক এবং সিনেমার পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন অভিনেতা। একটি সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন ছোটবেলা একটি নাটকে পাড়ার নাটকে দুই দিনের অনুশীলন করার পর তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল তখন তিনিই নিজের মনের মধ্যে অভিনয়ের প্রতি ভালোবেসে এবং অভিনেতা হওয়া জেদ চেপে যায় মনে। তবে তথাকথিত নায়কের মতো মুখস্ত্রী না হওয়ার কারণে এবং অভিনেতাদের জীবনে অর্থের সমস্যার কথা ভেবেই অধ্যাপনার কাজে যুক্ত হন তিনি।

বর্তমানে ধারাবাহিকের প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা অরুণ ব্যানার্জী

তবে চিরকালই ভালোবেসেছেন অভিনয়কে। তাই অধ্যাপনার পাশাপাশি করে গেছেন থিয়েটার। তারপর সেখানে থেকে কমার্শিয়াল থিয়েটারে সুযোগ পান তিনি। আর সেখান থেকে সিনেমা। অভিনেতা জানিয়েছেন “বর্তমান সময়ে কেউ অভিনয় শিখে আসে না। ডিরেক্টরদের যেমন একজন হেড থাকেন নায়ক নায়িকাদের থাকে না। ফলে ভুল হলেও ধরিয়ে দেওয়ার কেউ নেই। এখন কার নায়ক নায়িকাদের মধ্যে শেখা ইচ্ছেটা চলে গেছে। জানে এই ধারাবাহিক না চললেও কাজ পাব। সময়েরও বড্ড অভাব। তবে বর্তমানে ধারাবাহিকগুলোর সবটাই নারীকেন্দ্রিক হয়ে গেছে যদিও আমি সেটা খারাপ বলছি না। আসলে সবটাই ব্যবসা। তবে এটা কতদিন চলবে সেটাই প্রশ্ন।”

আরো পড়ুন: ইরার মুখে ঝা’মা ঘোষে দীপাকে বাড়িতে আনলো সূর্য! ঋত্বিককে সব সত্যি জানিয়ে দিল ইরা!

কেন কমছে বাংলা সিনেমার কদর?

অভিনেতা সঙ্গে এও জানিয়েছেন “বর্তমানে সিনেমাগুলো বড্ড ইন্টেলেকচুয়াল মানুষদের জন্য। বর্তমানে সাধারণ মানুষের জন্য সিনেমা কম হয় ফলে দর্শকরাও বুঝতে পারেন না। অভিনেতার কথায়, যে পান্তা ভাত খায়, তাকে একবারে বিরিয়ানি দিলে সেটা সমস্যার আসে আসে পরিবর্তন আনতে হবে। দর্শকদের সিনেমামুখী করতে হবে।” যদিও অভিনেতা নিজের বিষয়ে একথাও বলেছেন যে “আমি জীবনে কাউকে তেল দিইনি। সৌমিত্রদার সঙ্গে কাজ করেছে উনিও কখনও এটা করতেন না। আমার এটা ঠিক পছন্দ নয়। তুলকালামের শুটিংয়ের সময় আমায় মিঠুন একবার মজা করে বলেছি নিজেকে বিক্রি করতে হয় এখানে। তবে আমি নিজেকে বিক্রি করেনি। তাই হয়ত কম কাজ করেছি। তবে মিঠুন খুব ভালো শুটিং শেষ হওয়ার পর সবার সামনে পায়ে হাত দিয়ে প্রমাণ করেছে।”