পায়ের নিচের মাটি শক্ত করতে নোং’রামি করল ইরা! দীপা কি পারবে সূর্যকে বাঁচাতে?

মানুষ নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে। প্রয়োজনে নিজের মান সম্মান সবকিছু বিসর্জন দিয়ে নিজের পায়ের মাটি শক্ত করতে বুক কাঁপে না তাদের। ঠিক এইরকমই একজন মানুষ হলো স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়ায় (Anurager chowa) নেতিবাচক চরিত্রে থাকা বর্তমান খলনায়িকা ইরা। এই মহিলার হাত থেকে সূর্যকে বাঁচানোর জন্য প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে ধারাবাহিকের নায়িকা দীপা। বর্তমানে বেশ জমে উঠেছে ধারাবাহিকের পর্ব গুলি।

বর্তমান গল্প অনুযায়ী, সূর্য আর দীপা একই কলেজে ডাক্তার হওয়ার প্রশিক্ষণ নিচ্ছে। যত সময় যাচ্ছে তারা একে অপরের আরো বেশি ভালো বন্ধু হয়ে উঠছে। প্রত্যেকটা কাজে দীপার পাশে থাকছে সূর্য আর সূর্যর পাশে এসে দাঁড়াচ্ছে দীপা। সম্প্রতি সূর্য একটু একটু করে দীপার প্রেমে পড়ছে। দীপাকে নিয়ে স্বপ্ন দেখছে। তাকে নিয়ে ভাবছে। এই বিষয়টা বেশ ভালো লাগছে সেনগুপ্ত বাড়ির বাকিদের। তবে এটা একেবারেই মেনে নিতে পারছে না ইরা।

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ১০ আগষ্ট (Anurager Chowa Today Episode 10 August)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, সূর্য তাদের কলেজের একটি অনুষ্ঠানের জন্য দীপাকে একটি শাড়ি গিফট করে। ঠিক যেমনটা সে তার স্বপ্নে দেখেছিল। সূর্য তার জন্য শাড়ি কিনেছে এটা শুনে খুব খুশি হয় দীপা। কিন্তু সে আর কোন মিথ্যে নিজের সাথে ঘটতে দিতে চায় না। তাই শাড়িটা পড়লেও সাজটা সে নিজের মতন করেই সাজে। দীপাকে দেখে মুগ্ধ হয়ে যায় সূর্য। তার মনে হয় এইরকম সাজে সে দীপাকে এর আগেও বহুবার দেখেছে।

আরো পড়ুন: এটা ডাক্তারি পড়ার নমুনা? উড়ে উড়ে প্রেম করেই ডাক্তার হবে সূর্য দীপা!

এটা সুন্দর মুহূর্ত তৈরি হয় তাদের মধ্যে। দূর থেকে এগুলো দেখতে থাকে ইরা। সে কোনভাবেই এইসব কিছু মেনে নিতে পারে না। তখন থেকেই সে মনে মনে ফন্দি আঁটতে থাকে। এরপর সবাই যখন নাচ করতে মধ্যে ব্যস্ত হয়ে যায় ইরা তখন সূর্যকে অজ্ঞান করে নিজের বাড়িতে নিয়ে আসে। সৌভাগ্যবশত বিষয়টা চোখে পড়ে যায় ধারাবাহিকের নায়িকার। সে সঙ্গে সঙ্গে জয়কে নিয়ে এরার বাড়ির দিকে রওনা দেয়।

আরো একবার সূর্যকে বাঁচালো দীপা

এদিকে ইরা ক্যামেরা অন করে এমন কিছু করার চেষ্টা করে যেটা দেখিয়ে পরে সেনগুপ্ত বাড়িতে থাকতে পারবে সে। কিন্তু ঠিক সেই মুহূর্তে দীপা চলে আসায় তার সেই পরিকল্পনা সফল হয় না। এই নোংরা ঘটনা ঘটানোর জন্য দীপা অনেকগুলো কথা শোনায় ইরাকে। তারপর সূর্যকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে তারা। আজ দীপা না থাকলে কোনভাবেই এত কিছু করা সম্ভব হতো না। হয়তো আরো একবার অন্যায় হতো সূর্যের সাথে।