বর্তমানে টলিপাড়ায় যেখানে শোনা যাচ্ছে বিচ্ছেদের গুঞ্জন। চারিদিকে ছেড়ে রয়েছে খারাপ খবর। তারই মাঝে আশার আলো টলিপাড়ার জনপ্রিয় তারকা অভিনেতা রাহুল মজুমদার (Rahul Majumder) এবং প্রীতি বিশ্বাসের (Priti Biswas) জীবনে। এই তারকা দম্পতির জীবনে আসছে নতুন সদস্য। বড় হতে চলেছে সংসার। আর সেই সংবাদেই বর্তমানে মুখরিত বাংলা বিনোদন জগৎ। দিন গুনছেন রাহুল আর প্রীতি।
২০১৯ সালে ভালোবেসে সাত পাকে বাঁধা পড়েছিলেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী প্রীতি বিশ্বাস এবং রাহুল মজুমদার। সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কে নানান টানাপোড়ন আসলেও সব কিছুকেই অতিক্রম করে হাতে হাত রেখে এগিয়ে গিয়েছেন তারা দুজনে। মাঝে যদিও টলিপাড়ায় গুঞ্জন শোনা গিয়েছিল তাদের বিচ্ছেদের। তবে সমস্ত জল্পনাকে উড়িয়ে চলতি বছরের শুরুতেই সুখবর দিয়েছেন তারা।
আসতে চলেছে প্রীতি এবং রাহুলের প্রথম সন্তান। এই সুখবর অনুরাগীদের সঙ্গে আগেই ভাগ করে নিয়েছেন এই তারকা দম্পতি। সন্তান হওয়ার আগে জীবনের প্রতিটি স্তরকেই ভীষণ ভালোভাবেই উৎযাপন করছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে বারবার ফুটে উঠেছে সেই ছবি। অভিনেত্রীর মুখে দেখা যাচ্ছে গ্লো। সম্প্রতি অভিনেত্রীর সাধও হয়ে গিয়েছে। সেই ছবিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন তারা। এখন কেবল নতুন অতিথির জন্য দিন থুড়ি মুহূর্ত গোনার অপেক্ষা।
সামাজিক মাধ্যমে কি পোস্ট করেছেন অভিনেত্রী প্রীতি বিশ্বাস?
এদিন হাসপাতালে ভর্তি হয়ে গিয়েছেন অভিনেত্রী প্রীতি বিশ্বাস, তবে কি ডেলিভারির সময় আসন্ন? গতকাল নিজের ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে একটি ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেত্রী প্রীতি। সেখানে কমলা রঙের একটি ড্রেস পরে রিল বানাতে দেখা গেছে অভিনেত্রী প্রীতিকে। ভিডিওতে বেশ খোশমেজাজেই দেখা গেছে তাকে। নাচছেন, হাসছেন। ভিডিয়োর উপরে লেখা রয়েছে’সকালে রিল বানিয়ে চিকিৎসকের কাছে চেকআপের জন্য যাচ্ছিলাম।’
আরো পড়ুন ছদ্মবেশে দুরানীর বিয়েতে হাজির অনিশা! রানীর কাছেই জব্দ হলো এই কুটনি!
কি দেখা গেছে ভিডিওর পরবর্তী ভাগে?
তবে ভিডিয়োর পরের ভাগেই দেখা গেল হাসপাতালের বিছানায় শুয়ে আছেন অভিনেত্রী। তাঁর মা আদর করে চুম্বন এঁকে দিয়েছেন অভিনেত্রীর গালে। আর ভিডিয়োর উপর লেখা, ‘আর হাসপাতালে ভর্তি হয়ে গেলাম।’ যদিও সম্প্রতি তাদের সন্তান নিয়ে শোনা গেছে নতুন খবর। জানা যাচ্ছে, না, এখনই রাহুল আর প্রীতির প্রথম সন্তান আসছে না। শুধুমাত্র চেকআপের কারণেই ভর্তি হয়েছিলেন তিনি। আগামী সেপ্টেম্বরে জন্ম নেবে তাঁদের সন্তান। তবে অভিনেত্রী পোস্ট দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।





