ছদ্মবেশে দুরানীর বিয়েতে হাজির অনিশা! রানীর কাছেই জব্দ হলো এই কুটনি!

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক তোমাদের রানী (Tomader Rani)। সংসার, সন্তান সামলে একজন মায়ের ডাক্তার হওয়ার গল্প শুরু থেকেই মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে তোমাদের রানীর জনপ্রিয়তা। টিআরপি (TRP) তালিকাতেও বরাবরই স্লট দখল করে এসেছে তোমাদের রানী। পর্দায় অভিনেত্রী অভিকা মালাকার (Abhika Malakar) এবং অর্কপ্রভ রায়ের (Arkoprovo Roy) রসায়ন ভীষণ পছন্দ করেছেন দর্শকরা।

তবে বর্তমানে ধারাবাহিকে চলে এসেছে তার অন্তিম পর্যায়ে। অবশেষে সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে ফের এক হয়েছে রানী-দুর্জয়। রানীকেই নিজের বউমা হিসেবে মেনে নিয়েছেন শুক্লা। অনিশার কবল থেকে দুনীকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে এসেছে রানী। যদিও এখনও ধরা যায়নি অনিশাকে। ফেরার হয়েছে সে। এদিকে সেনগুপ্ত বাড়িতে লেগেছে বিয়ে। ফের বিয়ে করছে রানী- দুর্জয়। তবে তারই মাঝে ওয়েডিং ম্যানেজার সেজে সেনগুপ্ত বাড়িতে উপস্তি হয়েছে অনিশা।

তোমাদের রানী আজকের পর্ব ১০ আগষ্ট (Tomader Rani Today Episode 10 August)

ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে শুরু হয়ে রানী আর দুর্জয়ের বিয়ের আচার অনুষ্ঠান। শুরু হয়ে গেছে গায়ে হলুদ। আর সেই নিয়ে হৈচৈ আনন্দের মেজাজে ভরে উঠেছে সেনগুপ্ত বাড়ি। তবে তারই মাঝে কোথাও যেন চিন্তায় বুক কেঁপে উঠছে রানী, দুর্জয় সহ সকলের। কোথায় অনিশা? এই চিন্তাতেই রয়েছেন তারা। তারই মাঝে হয়ে যায় দুর্জয়ের গায়ে হলুদ। এরপরই শুরু হয় রানীর গায়ে হলুদের অনুষ্ঠান।

গায়ে হলুদের পর্ব মিটতেই রানীকে নিয়ে দেবযানী চলে যায় সাজাতে। তবে তখনই সেখানে এসে উপস্থিত হন পুলিশ অফিসার। তিনি ডেকে পাঠান রানী আর দুর্জয়কেl যদিও বিয়ের আগে বউমা আর ছেলে মুখ দেখাদেখি করতে নারাজ শুক্লা। কিন্তু তখনই চলে আসে দুর্জয়। পুলিশ অফিসার তাকে জানান অনিশার বাড়ির সামনে একটি সুটকেসে কাটা চুল পাওয়া গেছে। যার থেকে এটা ধারণা করা যায় অনিশা ছেলে সেজে ঘুরে বেড়াচ্ছে। তবে একজন ভেকধারী মহিলাকে খুঁজে বের করা বড্ড কঠিন।

অনিশাকে ধরতে নতুন প্ল্যান করল রানী

পুলিশের কথা শুনে চিন্তায় পরে যায় দুর্জয়। এদিকে সমস্ত কথা রানীকে এসে জানিয়ে দেয় সকলে। রানী দেবুকে বলে তার মেয়ের খেয়াল রাখতে। তারপরই নতুন ফন্দি আঁটে রানী। ঋতম ম্যানেজার বাবু সেজে থাকা অনিশাকে বলে পাঞ্জাবি পড়ে নিতে। তবে ঋতমের সামনে স্বাভাবিকভাবেই পোশাক বদলাতে নারাজ অনিশা। কোনক্রমে সে ঘর থেকে বের করে দেয় ঋতমকে। এদিকে শুরু হয়ে যায় রানী আর দুর্জয়ের বিয়ে অনুষ্ঠান। সুস্থভাবে কি সম্পন্ন হবে রানী আর দুর্জয়ের বিয়ে নাকি আসবে নতুন চমক? জানতে হলে দেখতে থাকুন তোমাদের রানী।