স্বমহিমায় লাবণ্য সেনগুপ্ত! সূর্যের ক্ষতি করার আগেই ইরাকে সপাটে চড় মারলেন লাবণ্য!

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। সময়ের কারণে ধারাবাহিকের জনপ্রিয়তা আংশিকভাবে কমে গেলেও দর্শকদের মনে এখনও একইভাবে রাজত্ব করছে সূর্য সেনগুপ্ত আর দীপার জুটি। চলতি সময়ে স্টার জলসার সবচেয়ে পুরোনো ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। প্রায় আড়াই বছর ধরে ধারাবাহিকটি পর্দায় রাজত্ব করলেও এখনও টিআরপি তালিকায় স্লট দখল করতে সক্ষম দিব্যজ্যোতি বসু (Dibyojyoti Dutta) ও স্বস্তিকা ঘোষের (Swastika Ghosh) জুটি।

তবে বর্তমানে ধারাবাহিকে এসেছে বিরাট চমক। স্মৃতি হারিয়েছে সূর্য। কলেজের সময় থেকে সমস্ত স্মৃতিই ভুলে গেছে সে। আর এই সবকিছু পিছনে রয়েছে দীপার সতীন কাটা ইরা। যদিও এত সবকিছু হওয়ার পরও ডাক্তার বাবুর হাত ছাড়েনি দীপা। ধীরে ধীরে গাঢ় হচ্ছে সূর্য আর দীপার রসায়ন। তবে তারই মাঝে উড়ে এসে জুড়ে বসেছে ইরা। সূর্যর স্মৃতি যাতে ফিরে না আসে তার জন্য প্রাণপণ চেষ্টা করে চলেছে সে।

Anurager chhowa, Anurager Chhowa today episode, Anurager Chhowa today episode 11 August, Bengali serial, Bengali television, dibyojyoti dutta, Star Jalsha, swastika Ghosh, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া আজকের পর্ব, অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ১১ আগষ্ট, দিব্যজ্যোতি বসু, বাংলা টেলিভিশন, বাংলা ধারাবাহিক, স্টার জলসা, স্বস্তিকা ঘোষ

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ১১ আগষ্ট (Anurager Chhowa Today Episode 11 August)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা গেছে সোনা রূপার সঙ্গে কানামাছি খেলছিল সূর্য। তখনই ভুলবশত দীপাকে দেখে জড়িয়ে ধরে সে। কিন্তু সেই মুহূর্তেই সেনগুপ্ত বাড়িতে এসে হাজির হয় ইরা। সে সূর্যকে জানিয়ে দেয় দীপান্বিতা বিবাহিত। ইরার কথা শুনেই চমকে যায় সূর্য। তবে সেই মুহুর্তেই লাবণ্য সেনগুপ্ত এসে সামলে নেন পরিস্থিতি। সূর্যকে ভিতরে যেতে বলে তিনি সপাটে এক চড় মেরে দেন ইরাকে।

এরপরই ইরার ওপর ঝাঁপিয়ে পড়ে লাবণ্য। পর পর চড় থাবড়া মারতে থাকেন ইরাকে। তবে এত কিছুর পরও সেনগুপ্ত বাড়ি থেকে বিদায় হয়নি বেহায়া ইরা। উল্টে লাবণ্যকে সে জানিয়ে দেয় সূর্য তার স্বামী তাই সূর্যকে ছেড়ে সে কোথাও যাবে না। এরপরই ইরাকে বের করে দেন লাবণ্য। এদিকে পরিস্থিতির গুরুত্ব বুঝে বাবাকে ঘরে নিয়ে আসে সোনা। যদিও তাতে বিশেষ লাভ হয়নি। সূর্যর মনের মধ্যে ঘুরতে থাকে ইরার বলে যাওয়া কথাগুলো। সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে চলে যায় সে।

দীপাকে সূর্য জিজ্ঞাসা করতে থাকে দীপা বিবাহিত কিনা। ছেলের অবস্থা দেখে লাবণ্য বুঝতে পারেন আর কোনকিছু লুকিয়ে রাখা সম্ভব নয়। সত্যিটা বেরিয়ে আসার সময় হয়ে গেছে। তিনি দীপাকে বলেন সূর্যকে সবটা বলে দিতে। মায়ের কথা শুনে দীপাও বলে দেয় সবটা। কিন্তু তখনই ইরা এসে সূর্যকে জানান সে তার বিবাহিত স্ত্রী। সবটা শুনে চিৎকার করতে থাকে সূর্য। চলে যায় উপরে। কিন্তু তখনই অসাবধানতাবশত দোতলা থেকেই নিচে পড়ে যায় সূর্য। মাথা থেকে গলগল করে বেরিয়ে থাকে রক্ত। তবে কি এবার স্মৃতি ফিরে আসবে সূর্যর, নাকি ধারাবাহিকে আসবে নতুন টুইস্ট? জানতে হলে দেখতে থাকুন অনুরাগের ছোঁয়া।