শুরু হতে না হতেই হাসাতে হাসাতে দর্শকদের পেটে খিল ধরিয়ে দিল স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত তেঁতুলপাতা (Tetulpata)। এই ধারাবাহিকে নায়ক ঋষি এবং নায়িকা ঝিল্লির জুটি শুরু থেকেই দর্শকদের মনে অনেকটা জায়গা করে নিয়েছে। গৌরব আর ঋতব্রতার অভিনয় মন ছুয়ে যাচ্ছে দর্শকদের। প্রত্যেকদিন ধারাবাহিকের পর্দা থেকে চোখ সরাতে পারছে না দর্শক মহল।
আগের পর্বে দর্শকরা দেখেছিলেন, ঝিল্লি অর্থাৎ ধারাবাহিকের নায়িকা অ্যাডভেঞ্চার করতে গিয়ে নিজের বাড়ি থেকে নিজের বিয়ে থেকে পালিয়ে সানির খোঁজে লাট্টু নগরের উদ্দেশ্যে যাত্রা করে। আর সেই পথে যেতে গিয়েই তাকে একদিনের জন্য থাকতে হয় শিমুল পুরাতে। কোন যে সে বাড়ি নয়, একেবারে তেঁতুলপাতায় এসে জোটে ঝিল্লি। অত্যন্ত বিরক্তির সঙ্গে তাকে বাড়িতে থাকতে দিতে রাজি হয়ে যায় ধারাবাহিকের নায়ক ঋষি। বাচ্চাদের ঘরে ঢুকে তাদের দেওয়ালে ঋষির ছবি এঁকে তাকে কংস মামার সাজিয়ে বেশ হাসি ঠাট্টা করে ঝিল্লি। তবে এটা দেখে ফেলে ঋষি।
তেঁতুলপাতা আজকের পর্ব ১৬ আগষ্ট (Tetulpata Today Episode 16 August)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, খেতে বসে ঋষি আবারো কিছুক্ষণ ঝিল্লিকে বকাঝকা করার চেষ্টা করে, কিন্তু ঝিল্লির কথার কাছে ঋষি পাত্তা পায় না। ঝিল্লি বুঝিয়ে দেয় সে যেটা করেছে সেটা একদম ঠিক করেছে। অদ্ভুতভাবে বাড়ির প্রত্যেকের ঝিল্লিকে সমর্থন জানায়। ঝিলের আগমনে একেবারে জমে ওঠে তেঁতুলপাতা। খাওয়া দাওয়া করে ঘরে চলে যায় প্রত্যেকে। রিঙ্কিকে একসাথে ঘুমোতে বলে ঝিল্লি।
ঝিল্লির কাণ্ড দেখে হাসতে হাসতে পেটে খিল
মাঝ রাত্রিবেলা ঝিল্লির পেট ব্যথা শুরু হয়। তাড়াতাড়ি করে এসে বাথরুমে চলে যায়। সেখানে সে নিজের জুতো দুটো দেখতে পায়। পরের দিন সকাল সকাল বেরোতে হবে তাই একবার জুতোটা পরে দেখে নেয় সবকিছু ঠিক আছে কিনা। সেটা দেখতে গিয়েই হাঁটাচলা লাফালাফি দৌড়াদৌড়ি করে সে। ঝিল্লিকে এমন মাঝরাত্রি বেলা জুতো পরে দৌড়াদৌড়ি করতে দেখে অবাক হয় ঋষি। সে চাদর মুড়ি দিয়ে উঠোনের এদিক থেকে ওদিকে যাতায়াত করতে থাকে। এটা দেখে ঝিল্লি ভাবে বাড়িতে হয়তো কোন চোর ঢুকেছে।
আরও পড়ুন: টিআরপি তালিকায় বিরাট চমক! প্রথম পাঁচ থেকে উধাও উড়ান, দুর্বল হয়ে পড়ল শুভ বিবাহ! কে হল বিজয়ী?
চোর ভেবে ঋষিকে উত্তম মধ্যম পিটিয়ে দেয় ঝিল্লি। চোর রাবিশ বলছে শুনে সবাই বুঝে যায় এটা চোর নয় এটা আসলেই ঋষি। ঝিল্লির হাতে মার খেয়ে খুব জব্দ হয় কংস মামা। এরপর ঝিল্লি সবাইকে বোঝায়, সে এখানে কেন এসেছিল আর জুতো পরে কেন লাফালাফি করছিল। অন্যদিকে এটাও বলে যে, মাঝ রাত্রিবেলা চোরের মতন উঠোনে এদিক ওদিক করাটাও কোন স্বাভাবিক কাজ নয়। সব শুনে বাড়ির কেউই ঝিল্লিকে দোষ দিতে পারেনা। এদিকে কোকো মোমো মিষ্টি বুঝা যায়, তাদের লায়ন মামাকে একমাত্র ঝিল্লিই টক্কর দিতে পারে।





