বিয়ের ভিডিও দেখে সমস্ত সত্যি জেনে গেল তেজ! নায়কের উপর রেগে একি কান্ড করল সুধা?

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহ (Shubho Bibaho)। শুরু থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। পর্দায় অভিনেত্রী সোনামনি সাহা (Sonamoni Saha) ও হানি বাফনার (Honey Bafna) দুর্দান্ত রসায়ন মন জয় করে নিয়েছে দর্শকদের। তবে বর্তমানে বদলেছে সুধা ও তেজের সম্পর্ক। সুধাকে ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করেছে তেজ।

ইতিমধ্যেই ধারাবাহিকে বাগান পরিষ্কার করতে যায় সুধা। আর সেই সুযোগেই ছাদের দরজার আটকে দেয় ত্বরিতা। পরে তেজ গিয়ে সুধাকে ছাদ থেকে নিয়ে আসে। সারারাত ধরে সেবা সুস্ত্রসা করে সুধার। নিজের হাতে দুধ গরম করে এনে দেয় সুধাকে। পরেরদিন সকালে সবটা বুঝতে পেরে ভীষণ খুশি হয় সুধা। তেজের প্রতি সম্মান আরও বেড়ে যায় তার মনে।

Shubho Bibaho Today Episode 8 July

শুভ বিবাহ আজকের পর্ব ৩০ আগষ্ট (Shubho Bibaho Today Episode 30 August)

ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে ঠাম্মিকে তেজ জানায় সুধা বাগান পরিষ্কার করে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। মেয়েরা চাইলে পারে না এমন কোন কাজ নেই। তেজের কথা শুনে ঠাম্মি সুধাকে বলেন তিনি সুধাকে একটা কাজ দেবেন সেটা যদি সুধা করতে পারে তাহলেই তিনি এই কথাটা বিশ্বাস করবেন। তখনই ঠাম্মি বলেন তেজের ওপর কারা হামলা করেছিল তাদের খুঁজে বের করতে হবে।

ঠাম্মির কথা শুনেই বারণ করতে যায় তেজ। কিন্তু তার আগেই ঠাম্মির শর্তে রাজি হয়ে যায় সুধা। এরপরই সুধার অফিসের সেই বন্ধুর সঙ্গে যোগাযোগ করে তেজ। সে জানায় সমস্ত তথ্য থাকে ইমনের ল্যাপটপে। তাই তেজ যেন ইমনের ল্যাপটপ টাই দেখে। এরপরই তেজকে অফিসে ঢোকানোর উপায় বের করে সে। তেজকে সে জানায় এসি ঠিক করার লোক সেজেই তাকে আসতে হবে অফিসে।

বিয়ের ভিডিও দেখে সমস্ত সত্যিটা জেনে গেল তেজ

ছেলেটির কথা মতো এসির রিপিয়ার করার লোক সেজে অফিসে ঢুকে পড়ে তেজ। সুযোগ বুঝে ইমনকে কেবিন থেকে বের করে দেয় সুধার বন্ধু। সেই সুযোগে ইমনের কেবিনে ঢুকে ল্যাপটপ খুলতে যায় তেজ। কিন্তু ল্যাপটপে দেওয়া আছে পাসওয়ার্ড। তখনই ফিরে ভিতরে চলে আসে ইমন। নিজের হাতেই খোলে ল্যাপটপ। আর তখনই পাসওয়ার্ড দেখে নেয় তেজ। তারপরই সে ঘরে ছেড়ে দেয় ধোঁয়া। ধোঁয়া দেখে কেবিন থেকে বেরিয়ে যায় ইমন। সঙ্গে সঙ্গে ইমনের ল্যাপটপ থেকে বিয়ের ভিডিও দেখে নেয় তেজ। সে বুঝতে পারে সুধার দেওয়া চিঠিটা কেউ বদলে দিয়েছে।

চিঠিটা যে কাজটা যে ইমন করেছে সেটা বুঝতেও সময় নেয়নি তেজ। এদিকে কাতলার ব্যাপারে পুলিশকে সবটা জানিয়ে দেয় সুধা। তারপরই তেজের দিদির সঙ্গে চলে যায় মন্দিরে। মন্দিরে যাওয়ার নাম করে কাতলার খোঁজ করতে শুরু করে সুধা। একজন ব্যক্তি তাকে জানায় আচার্য বাড়ির মেয়ের সঙ্গে কাতলাকে দেখেছেন তিনি। তবে তখনই চলে আসে তেজের গাড়ি। প্রথমে তেজকে চিনতে না পেরে গাছের ডাল দিয়ে তেজকে মারতে যায় সুধা। তখনই ছদ্মবেশ খুলে ফেলে তেজ। ইমনের সঙ্গে এবার কি করবে তেজ? জানা যাবে আসন্ন পর্বে।