একদম ছোটবেলা থেকেই ঠিক করে করে নিয়েছিলেন অভিনেত্রী হবেন। নিজের স্বপ্নকে সত্যি করে তুলেছিলেন খুব কম বয়সেই। খুব কম দর্শকই তাকে তার আসল নামে চিনলেও বাঙালি তাকে চিনেছিল ‘সুবর্ণলতা’ (Subarnalata) নামে। তিনি ঈপ্সিতা মুখার্জি (Ipshita Mukherjee)। ২০১০ সালে মাত্র ১০ বছর বয়সেই তার টেলিভিশনের যাত্রা শুরু হয়। জি বাংলার (zee bangla) ‘সুবর্ণলতা’ ধারাবাহিকে সুবর্ণলতার চরিত্রে অভিনয় করে রাতারাতি হয়ে গেছিলেন তিনি। এখনও দর্শকরা তাকে ‘সুবর্ণলতা’ বলেই মনে রেখেছেন।
এরপর ২০১১ সালে ঈপ্সিতা তার দ্বিতীয় ধারাবাহিক ‘কেয়া পাতার নৌকো’ ধারাবাহিকে নায়িকা কিরণের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান। সেই সময়ে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক ছিল এই ‘কেয়া পাতার নৌকো’। এরপর ২০১৪ সালে স্টার জলসার ‘চোখের তারা তুই’ ধারাবাহিকে দেখা যায় ঈপ্সিতাকে। এই ধারাবাহিকের নায়িকা তুতুলের চরিত্রটিও দারুন জনপ্রিয় হয়। এরপর সন্ন্যাসী রাজা, ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ, করুনাময়ী রানি রাসমণি, আলো ছায়া, এক্কা দোক্কা, ধুলোকণা প্রভৃতি ধারাবাহিকে কাজ করেছেন তিনি। কিন্তু একসময়ের জনপ্রিয় অভিনেত্রী পান না আর নায়িকার চরিত্র। দর্শকরা তাকে পার্শ্বচরিত্রেই দেখতে পান টিভির পর্দায়।

প্রেম – ভুল বোঝাবুঝি – ফের কাছে আসা – অবশেষে বিচ্ছেদ। অভিনেত্রী ঈপ্সিতার ব্যক্তিগত জীবনের কাহিনী ছিল এরকমই। অভিনেতা অর্ণব ব্যানার্জীর সঙ্গে দুই বছরের বিবাহিত জীবনের ইতি ঘটেছে ঈপ্সিতার। মাঝে একবার কাছাকাছি আসার কথা শোনা গেলেও সম্পর্কের শেষরক্ষা হয়নি। এই দুবছরে নিজের ব্যক্তিগত জীবনে অনেক ঝড় বয়ে গেছে অভিনেত্রীর। বিবাহ বিচ্ছেদের ধাক্কা সামলে উঠতে না উঠতেই আবারো খারাপ ঘটনা ঘটে গেল তার জীবনে। হাসপাতালে ভর্তি হয়েছে ঈপ্সিতা মুখার্জিকে। দর্শকদের জন্য রয়েছে খারাপ খবর ।
হাসপাতালের বিছানায় দেখা গেল অভিনেত্রীকে। অসুস্থতা সত্ত্বেও তার মুখে দেখা যাচ্ছে হাসি। কি হয়েছে ঈপ্সিতার! দর্শকদের কপালে চিন্তার ভাঁজ। কোনরকম কঠিন রোগ হয়নি তো তাদের প্রিয় অভিনেত্রীর। মা বাবাকে পাশে রেখে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। ছবির ক্যাপশনে লেখেন, “আমার জীবনের শিক্ষক, প্রণাম, আমাকে জন্ম দেওয়ার জন্য, প্রণাম, আমাকে সাবলীল বানানোর জন্য, প্রণাম, আমার সমস্ত ভুলে আমার পাশে থেকে ঠিক পথ টা চিনতে সাহায্য করার জন্য, প্রণাম, আমার জীবনের প্রত্যেক মুহূর্তে হাসি মুখেআমাকে আগলে রাখার জন্য। তোমরা আমার শক্তি, আমার দুর্বলতা, আমার সাহস, আমার পরিচয়, আমার পৃথিবী। শুধু আজ নয়, প্রত্যেকদিন ই তোমাদের।”
আরও পড়ুন: ছিপ ফেলতেই রুপার ছিপে মায়ের শাড়ি! এ কোন নতুন ঝড় নেমে এলো রুপার জীবনে?
এইরকম ক্যাপশন দেখে তার অনুরাগীরা বিচলিত হয়ে ওঠেন। তার কোন বড় রোগ ধরা পড়ল কি না সেই নিয়ে চিন্তাপ্রকাশ করেন তারা। তবে বেশী চিন্তার কোন কারণ নেই। তার গলব্লাডার স্টোনের অপারেশন হয়েছে। আপাতত এখন সুস্থ আছেন বলে নিজেই জানিয়েছেন। চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। বেশ কয়েকদিন দিন আগেই জল থই থই ভালোবাসা ধারাবাহিকটি শেষ হয়ে গিয়েছে। তারপর আপাতত এখন আর ছোটপর্দায় পর্দায় দেখা যাচ্ছে না ইপ্সিতাকে। তার ফিরে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে অনুরাগীরা।





