গত এক বছর ধরে ধারাবাহিকগুলিকে ভাল করে লক্ষ করলে যাচ্ছে একটাই ব্যাপার। খুব একটা বেশিদিন ধরে টেলিভিশনের পর্দায় চলতে পারছে না বেশির ভাগ ধারাবাহিকগুলি। কোন ধারাবাহিকে সময় সীমা গিয়ে দাঁড়াচ্ছে পাঁচ কিংবা ছয় মাস মাস আবার কোনও ধারাবাহিকের গল্প শেষ হয়ে যাচ্ছে তিন মাসের মধ্যেই। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েই নিজেদের ৮০০ তম পর্ব পার করলো স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa) ধারাবাহিকটি। বর্তমানে সবচেয়ে বেশি দিন ধরে টেলিভিশনে সম্প্রচারিত হওয়া ধারাবাহিক এটি। সূর্য আর দীপা যে মনে জায়গা করে নিয়েছে দর্শকদের এই সংখ্যাই তার প্রমাণ দেয়।
বিগত গত এক বছর ধরে প্রায় প্রতি সপ্তাহতেই টিআরপির লড়াইয়ে নিয়মিত ভালো ফল করেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি। মাধখানে টিআরপি খুব কমে গেলেও আবার প্রথম দশে জায়গা নিজের করে নিয়েছে ধারাবাহিকটি। ৮০০ পর্ব পার হয়ে গেলেও ধারাবাহিকের গল্প এখানেই থামিয়ে দিচ্ছেন না নির্মাতারা। টিআরপির লড়াইতে আরও ফল করার জন্য গল্পে নতুন মোড় আনা হচ্ছে ধারাবাহিকে। এবার বড় হয়ে যেতে চলেছে সোনা আর রুপা। অর্থাৎ সূর্য ও দীপার চরিত্রের গল্প শেষ হয়ে যাবে শুরু হবে নতুন গল্প।

ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তুমুল উত্তেজনা শুরু হয়েছিল অনুরাগের ছোঁয়া নিয়ে। কারণ সুপারহিট হওয়া করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকের পর আবার ছোট পর্দায় ফেরার কথা ছিল দিতিপ্রিয়া রায়। প্রথম ঝলকে দেখাও গেছিল বড় রূপার চরিত্রে অটো চালাচ্ছেন দিতিপ্রিয়া। যা দেখে দর্শকদের মধ্যে উত্তেজনা চরমে উঠেছিল । দর্শকরা অপেক্ষা করছিলেন দিতিপ্রিয়াকে ফের একবার ছোটপর্দায় দেখার জন্য।
দিতিপ্রিয়ার ফের ছোটপর্দায় ফেরার খবরে তোলপাড় হয়ে গেছিল নেটপাড়ায়। অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন তার কামব্যাকের কথা। কিন্তু শেষ পর্যন্ত আর ফিরছেন না দিতিপ্রিয়া। সূত্রের মাধ্যমে জিনা যাচ্ছে তিনি ধারাবাহিকের চুক্তি বাতিল করে দিয়েছেন। ধারাবাহিকের যে প্রথম ঝলক প্রকাশ করা হয়েছিল সেটিও চ্যানেলের তরফ থেকে বাতিল করা হয়েছে । হঠাৎ কি কারণে সরে দাঁড়ালেন দিতিপ্রিয়া? কি নিয়ে হল ঝামেলা? নিজের ব্যক্তিগত কারণে? নাকি নির্মাতাদের সাথে বোঝাপড়া না হওয়ায়? নাকি এর পেছনে আছে অন্য কোনও কারণ?
আরও পড়ুনঃ অনেক ঝড় ঝাপটা সামলে মুখোমুখি সূর্য দীপা! অনুরাগের ছোঁয়ায় নতুন মোড়
দিতিপ্রিয়া কেন আর বড় রূপার চরিত্রে অভিনয় করবেন না তার সঠিক কারণ জানা যায়নি। দিতিপ্রিয়া এই বিষয়ে এখনও কিছু জানাননি। চ্যানেলও তাদের তরফে কিছু জানায়নি। তবে অন্দরের কথায় কান পাতলে শোনা যাচ্ছে যে ধারাবাহিকের কম টিআরপি এবং নতুন অধ্যায় নিয়ে দর্শকদের নেতিবাচক প্রতিক্রিয়ার জন্যই সরে দাঁড়িয়েছেন দিতিপ্রিয়া।এবার তাহলে ভবিষ্যৎ কি অনুরাগের ছোঁয়ার? নতুন অধ্যায়টাই কি বাতিল করে দেয়া হবে এবার? টিআরপির লড়াইতে প্রথম দশে থাকলেও প্রথম পাঁচে জায়গা হয় না অনেকদিন। সেই জন্যই গল্পে নতুন মোড় আনতে চলেছিলেন নির্মাতারা। দিতিপ্রিয়াকে নিয়ে এসে চমকও দিয়েছিলেন তারা কিন্তু শেষ অব্দি তাদের এই চাল কাজে দিল না। তাহলে কি শেষ হয়ে যাবে ধারাবাহিকটি? নাকি অন্য কোন জনপ্রিয় অভিনেত্রীকে এনে নতুন করে চমক দেবেন নির্মাতারা? এবার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের ভবিষ্যৎ কি হয় সেটাই দেখার।





