অনেক ঝড় ঝাপটা সামলে মুখোমুখি সূর্য দীপা! অনুরাগের ছোঁয়ায় নতুন মোড়

এই মুহূর্তে জমে উঠেছে স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। দেখতে দেখতে এই ধারাবাহিক পার করে চলেছে ৮০০ তম পর্ব। বর্তমানে ধারাবাহিকের নায়িকা দীপা বেশ অসহায় পরিস্থিতির মধ্যে রয়েছে। তারপরও সে লড়াই করে চলেছে নিজের পরিবারের কাছে পৌঁছানোর জন্য। অনেক ঝড় ঝাপটা সামলে পর্যন্ত আলোর আশা দেখতে পেয়েছে সে। তবে আদৌ কি শেষ পর্যন্ত সুখের মুখ দেখবে?

বর্তমান গল্প অনুযায়ী, এক ভ’য়ংকর ঝড়ের সম্মুখীন হয়ে সূর্য দীপা এবং সোনা রুপা একে অপরের থেকে আলাদা হয়ে যায়। তারপর শুরু হয় তাদের বেঁচে থাকার লড়াই। এই লড়াইয়ের চারজনেই সফল হয়। কিন্তু প্রত্যেকেই প্রত্যেকের থেকে আলাদা হয়ে যায়। যার ফলের সোনা একেবারে চুপ হয়ে যায়। তার গলা দিয়ে আর কোন আওয়াজ বের হয় না। অন্যদিকে রুপাও অভিমান করে বসে। এমন অবস্থায় একমাত্র আশার আলো হচ্ছে দীপা।

anurager chowa today episode 22 aug

সবার আগে লাবণ্য সেনগুপ্তর সাথে দেখা হয় ধারাবাহিকের নায়িকার। দীপা আর লাবণ্য দুজন মিলে সেনগুপ্ত বাড়িতে ফেরার প্রস্তুতি নেয়। কিন্তু তাদের গাড়িটা দুর্ঘটনার কবলে পড়ে এবং দীপাকে এক জায়গায় আটকে রাখে মিশকা। যদিও সেখান থেকে বেরিয়ে পড়ে সে। কারণ তাকে আটকে রাখা এত সহজ নয়। বেরিয়ে প্রথমে দীপা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু সেখানে সে লাবণ্য সেনগুপ্তকে খুঁজে পায় না।

সূর্যর মুখোমুখি হলো দীপা

এরপর সে ফোন করে সূর্যকে। দীপার গলার আওয়াজ শুনে বেশ নিশ্চিন্ত হয় সূর্য। সে তাড়াতাড়ি দীপার কাছে জানতে চায় এই মুহূর্তে তারা কোথায় রয়েছে এবং কিভাবে রয়েছে। তারা দুজনেই বুঝতে পারে প্রত্যেকে ঠিক থাকলেও এবং প্রত্যেকের খবর পাওয়া গেলেও কোনরকম কোন খবর পাওয়া যায়নি রুপার। তারা দুজনেই বেশ চিন্তায় পড়ে যায় রুপাকে নিয়ে। এরপর সূর্য দীপার বলা ঠিকানায় পৌঁছে যায়।

আরও পড়ুনঃ অনুরাগের ছোঁয়ায় বিরাট দুঃসংবাদ! রুপার চরিত্রে ফের মুখ বদল! চরিত্র থেকে বাদ পড়ল দিতিপ্রিয়া!

তারপর দীপা আর সূর্য আবার একে অপরের মুখোমুখি হয়। তারা ভাবতেও পারেনি আবার এইভাবে একসাথে তাদের দেখা হবে। দর্শকরাও ভেবেছিলেন এবার হয়তো একেবারে বেশ কিছু বছর পর আবার তাদের দেখা হবে। কিন্তু মাঝপথে ঘুরে গেছে গল্প। মাঝখান থেকে হারিয়ে গিয়েছে রুপা। লাবণ্যর দুর্ঘটনার কথা জানতে পেরে ভীষণ ভেঙে পড়েছে সূর্য। সূর্যকে সামলে আবার সেনগুপ্ত বাড়িতে ফিরেছে দীপা। বহুদিন পর না বলে ডেকে উঠেছে সোনা।