মায়ের গন্ধ পেলেও মাকে পাচ্ছে না রুপা! এক জায়গায় থেকেও দুজনের মধ্যে এক অদৃশ্য দেওয়াল

পৃথিবীর সবথেকে শান্তির এবং সুরক্ষিত জায়গা হল মায়ের কোল। বর্তমানে সেই জায়গা থেকেই শত যোজন দূরে চলে গিয়েছে স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়ায় (Anurager chowa) ধারাবাহিকের নায়িকা দীপার এক মেয়ে রুপা। মা-বাবার কাছাকাছি এসেও এক হতে পারছে না সে। মরিয়া হয়ে নিজের মেয়েকে খুঁজে বেড়াচ্ছে সূর্য আর দীপা। বেশ জটিল এক পরিস্থিতি তৈরি হয়েছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পর্দায়।

বর্তমান গল্প অনুযায়ী, এই মুহূর্তে সূর্য দীপা এবং সোনা, তিনজনের এক ছাদের নিচে আসতে পারলেও রুপা এখনো অব্দি তাদের থেকে অনেকটাই দূরে রয়েছে। নিজের বোন এবং বাবার ওপর অভিমান করে রুপা কিছুতেই সেনগুপ্ত বাড়িতে ফিরতে চাইছে না। তার মা যে তাদের কাছে ফিরে এসেছে সেই খবরটাও এই মুহূর্তে তার কাছে নেই। মাকে ছাড়া এমন ভাবে কোনদিনও থাকতে হয়নি তাকে।

Anurager Chhowa Today Episode, Anurager Chowa, Star jalsha, Bengali serial, Bengali television, অনুরাগের ছোঁয়া, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ৯ সেপ্টেম্বর (Anurager Chowa Today Episode 9 September)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, দীপা পুজো দিতে যায় আর পাশাপাশি রুপাকে খুঁজতে যায়। সে তার সোনা মায়ের দায়িত্ব সেনগুপ্ত বাড়ির প্রত্যেককে দিয়ে যায়। কিন্তু কাকিয়া এই নিয়ে বেশ সমস্যা সৃষ্টি করে। তার মতে এই মুহূর্তে দীপার কাছে যে মেয়ে রয়েছে তাকেই তার যত্ন করে রাখা উচিত। আর যে মেয়ে নেই বা আদৌ বেঁচে আছে কিনা তার কোন ঠিক নেই তার কথা ভুলে যাওয়া উচিত। তার এই কথাকে কেউ সমর্থন জানায় না। কিন্তু সোনা মনে মনে ভাবতে থাকে তার জন্যই হয়তো তার বোন আজকে এত দূরে চলে গিয়েছে। হয়তো কোনদিন আর ফিরবে না। এইসব কিছুর জন্য দায়ী সোনা। অনুজা আরো বেশি করে এই বিষয়টা সোনার মাথায় ঢুকিয়ে দেয়।

কাছে এসেও দূরে চলে গেল মা আর মেয়ে

অন্যদিকে দীপা যে মন্দিরে পুজো দিতে আসে সেই মন্দিরেই উপস্থিত ছিল রুপা। সেও ঠাকুরের কাছে নিজের তৈরি ফুলের তোড়া দিয়ে প্রার্থনা করছিল। দীপা আর সূর্য মাথা নিচু করে প্রণাম করার সময় রুপা সেখান থেকে বেরিয়ে যায়। এরপর দীপা যখন সেই ফুলের তোড়া দেখতে পায় যেটা সে নিজের হাতে করে রুপাকে শিখিয়েছিল, তখনই বেশ উত্তেজিত হয়ে ওঠে আর কার কাছ থেকে তারা এই ফুলের তোড়া কিনেছে সেটা জানতে উদ্যত হয়।

তারা জানতে পারে একটা বাচ্চা মেয়ে এই ফুলের তোড়া বিক্রি করছিল। দীপা তাড়াতাড়ি করে চারিদিকে সেই বাচ্চা মেয়েটাকে খুঁজতে থাকে। এদিকে রুপা অটো করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সূর্য মাইক নিয়ে জোরে জোরে রুপার নাম ধরে ডাকতে থাকে। কিন্তু গানের আওয়াজে রুপা কিছুই শুনতে পায় না। ফল স্বরূপ ওই মুহূর্তে দীপার সাথে রুপার আর দেখা হয় না। দীপা ঠিক করে সে জেলে পাড়ায় গিয়ে খোঁজ নেবে। কারণ তাকে তার রূপা মাকে খুঁজে বার করতেই হবে।