জি বাংলা (Zee Bangla) হোক বা স্টার জলসা (Star Jalsha), বর্তমানে ধারাবাহিকগুলির গল্পের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে মাস কয়েকই। টিআরপির ফল ভালো না হলেই মাস কয়েকের মধ্যেই ধারাবাহিকের কাহিনীতে ইতি টেনে দিচ্ছেন নির্মাতারা । ফলে পর্দা থেকে বিদায় নিচ্ছে একের পর এক ধারাবাহিক। আর সেই জায়গায় আসছে প্রযোজনা সংস্থাগুলির নতুন গল্পের নতুন নতুন ধারাবাহিক।
সম্প্রতি স্টার জলসার পর্দা থেকে বিদায় নিয়েছে একের পর এক ধারাবাহিক। টিআরপির লড়াইতে ভালো ফল করতে না পারলেই কয়েকমাসের মধ্যেই ধারাবাহিক গুলি শেষ করে দিচ্ছেন নির্মাতারা। আর সেই জায়গায় আসছে নতুন গল্প নিয়ে নতুন ধারাবাহিক।যা খুব সহজেই নতুন করে দৃষ্টি আকর্ষণ করছে দর্শকদের।

সম্প্রতি শেষ হয়েছে স্টার জলসার ধারাবাহিক জল থই থই ভালোবাসা। অপরাজিতা আঢ্যকে দেখা গেছিল এই ধারাবাহিকে। জনপ্রিয় ধারাবাহিক তোমাদের রানীও বিদায় নিয়েছে স্টার জলসার পর্দা থেকে। নতুন ধারাবাহিক শুভ বিবাহ শুরু হয়েছে স্টার জলসায়। স্টার জলসার পর্দায় দেখা যাচ্ছে আরও নতুন একটি ধারাবাহিক তেঁতুলপাতা ।
স্টার জলসা নতুন ৫ টি ধারাবাহিক আসার কথা শোনা যাচ্ছে। তারমধ্যে শোনা যাচ্ছে একটি ধারাবাহিক খুব শীঘ্রই আসতে চলেছে ছোট পর্দায়। টেন্ট সিনেমা প্রোডাকশন হাউস আনছে এই নতুন ধারাবাহিক। শোনা যাচ্ছে ধারাবাহিকের নায়ক নায়িকাও নায়িকাও চুড়ান্ত হয়ে গেছে।
আরও পড়ুনঃ সুধাকে বাড়ি থেকে বের করে দিল ঠাম্মি! নিজের ঠাম্মিকে বদলাতে সুধার সাথে হাত মেলাল তেজ!
আসছে নতুন ধারাবাহিক ‘ফুলডুংরি’। এমন নামকরণের কারণ হিসেবে জানা যাচ্ছে যে ধারাবাহিকের গল্পের সাথে সামঞ্জস্য রেখেই এই নাম ঠিক করেছেন নির্মাতারা। এই ধারাবাহিকের গল্প হতে চলেছে আদিবাসী সম্প্রদায়কে ঘিরে। অর্থাৎ এই ধারাবাহিকে নায়িকা একজন আদিবাসী মহিলার চরিত্রে অভিনয় করবেন। শোনা যাচ্ছে শীঘ্রই সামনে আসতে পারে ধারাবাহিকের প্রথম ঝলক।





