সোনা রুপার উপর বেজায় ক্ষেপেছে দর্শক! হারিয়ে গিয়েছে দুই শিশুর সরলতা! তাদের মনে এখন শুধুই বি’ষ!

বাংলার মেগা ধারাবাহিক গুলির মধ্যে দীর্ঘদিন ধরে চলা অন্যতম দর্শকদের পছন্দের একটি ধারাবাহিক হলো ‘অনুরাগের ছোঁয়া’। ধারাবাহিকটি দেড় বছরের বেশি সময় ধরে টিভির পর্দায় চলছে। কিছুদিন আগেই ধারাবাহিক ৮০০ পর্ব পার করেছে। ধারাবাহিকের দুই কেন্দ্রীয় চরিত্র সূর্য-দীপার ভূমিকায় অভিনয় করেছে অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh) এবং অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta)। এছাড়াও ধারাবাহিকের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে বিশেষ অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন।

ধারাবাহিকের শুরু থেকে দীপা এবং সূর্য জীবনের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে। প্রথম থেকেই দেখা গিয়েছে যে সূর্য এবং দীপার মধ্যে কত ভুল বোঝাবুঝি তৈরি করা হয়েছে। এরপর তাদের জীবনে আসে সোনা-রুপা। সন্তান জন্মের পরেও তাদের দুজনের মধ্যে অনেক ঝামেলা হয়েছে। সোনা রুপার চরিত্রে অভিনয় করছে দুই শিশু শিল্পী। সোনা হলো মিশিতা রায়চৌধুরী এবং রুপা হল সৃষ্টি মজুমদার। এত খুদে বয়সেই দুইজনের স্বাবলম্বী অভিনয় সকলকে মুগ্ধ করেছে। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের প্রিয় হয়ে উঠেছিল সোনা এবং রুপা।

তবে যত দিন যাচ্ছে সোনা রুপার প্রতি সেই মিষ্টি ভালোবাসাটা হারিয়ে গেছে দর্শকের। ধারাবাহিকে শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছিল যে দীর্ঘ বেশ কয়েক বছর পর সব ভুল বোঝাবুঝি কাটিয়ে আবারও বিয়ে হচ্ছে সূর্য-দীপার। অবশেষে সুখের মুখ দেখেছে তারা। তবে সেই সুখও যেন বেশি দিন টিকলো না। তাদের মাঝে ফের দূরত্ব তৈরি হয়ে গেল। কোনো এক দুর্যোগের রাতে রুপাকে হারিয়ে ফেলে সূর্য-দীপা। সেই নিয়ে বর্তমানে এগোচ্ছে গল্প।

সোনা রুপার চরিত্র আর মনে ধরছে না দর্শকদের

সূর্য-দীপা এবং সোনার থেকে আলাদা হয়ে যাওয়ার পর রুপা পাশের গ্রামের ফান্তুস নামে এক ব্যক্তির বাড়িতে গিয়ে ওঠে। সেখানেই রুপাকে আদর যত্নে রেখেছে ফান্তুস। সকলের থেকে হারিয়ে যাওয়ার পর রুপা মায়ের খোঁজ করে চলেছে। মায়ের খোঁজ করলেও বাবার উপরে ভীষণ রেগে রয়েছে রুপা।

অন্যদিকে সোনাও তার মা দীপাকে ভুল বুঝছে। সোনার মনে হচ্ছে দীপা শুধুমাত্র রুপাকেই ভালোবাসে। সোনার দিকে তার কোন নজর নেই। আর এতেই দুই শিশু চরিত্রের মধ্যে যে সরল নিষ্পাপভাবে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তাই জন্য ধারাবাহিকের দর্শকেরা ধারাবাহিক দেখতে একেবারেই পছন্দ করছেন না। সম্প্রতি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের একজন দর্শক ধারাবাহিক দেখার পর নিজের বক্তব্য জানিয়েছেন। তিনি কমেন্ট বক্সে লিখেছেন “এক মেয়ে মাকে ভুল বুঝছে আর এক মেয়ে বাবাকে ভুল বুঝছে। দুই শিশুর চরিত্র ভীষণ বিরক্তিকর হয়ে উঠেছে। আগের মত আর সরলতা খুঁজে পাই না।” সত্যি ধারাবাহিকে দিন দিন সোনা রুপার চরিত্র বিষাক্ত হয়ে উঠছে।