এই মুহূর্তে স্টার জলসার (Star jalsha) প্রথমসারির জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হল ‘শুভ বিবাহ’ (Subho Bibaho)। ইতিমধ্যেই যারা ভালোবাসার জায়গা করে নিয়েছে দর্শকদের মনে। টিআরপি তালিকাতেও বেশ ভালো ফলাফল করছে প্রতি সপ্তাহতেই। ধারাবাহিকে সুধা ও তেজের কেমিস্ট্রি বেশ জমে উঠেছে। প্রতিটি পর্বেই থাকছে নিত্য নতুন চমক।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে গজাননের চুরি যাওয়া সমস্ত গয়না নিজের বুদ্ধি দিয়ে ফিরিয়ে এনেছে সুধা। এই কাজে তাকে সাহায্য করেছে তেজ, সমুদ্র এবং ঝিনুক। ত্বরিতা যে আসল চোর সে কথা আগেই চিরকুটের চিঠির মাধ্যমে জানতে পেরেছিল সুধা। সেই মতন ত্বরিতাকে কিডন্যাপ করে তাকে দিয়ে ঠাম্মির সামনে সমস্ত সত্যি কথা বলিয়ে নেয় সুধা। এসমস্ত কাজ যে ত্বরিতা করেছে সেটা জেনে বাড়ির সকলেরই চক্ষু ছানাবড়া হয়ে যায়। কেউ বিশ্বাস করতে পারে না যে বাড়ির বউ বাড়িতে থেকে বাড়ির গয়নায় চুরি করবে। অন্যদিকে ত্বরিতা বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে। কিন্তু কোন লাভই হয় না।

শুভ বিবাহ আজকের পর্ব ২৪ সেপ্টেম্বর (Shubho Bibaho Today Episode 24 September)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে ত্বরিতার চুরির সবথেকে বড় সাক্ষী অর্থাৎ চিরকুট ঠাম্মিকে সমস্ত সত্যি কথা বলে। কিভাবে ত্বরিতা তেজ এবং সুধার অনুপস্থিতিতে তাদের ঘরে ঢুকে আলমারি খুলে সমস্ত গয়না, নিজের ব্যাগে ভরে নিয়েছে সবটাই জানায় চিরকুট। চিরকুটের এই সমস্ত কথা শুনে ত্বরিতা ঠাম্মিকে বলে এই ছোট বাচ্চাকেও মিথ্যে কথা বলতে শেখাচ্ছে সুধা, সে কিছুই করেনি। এরপর সকলের সামনে ঠাম্মি ত্বরিতার গালে কষিয়ে চড় বসিয়ে দেয়। ত্বরিতার এই অপরাধের জন্য সকলেই তাকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার জন্য বলতে থাকে। কিন্তু তখন সুধা বলে ওঠে বসুমল্লিক বাড়িতে যদি পুলিশ আসে তাহলে তাদের মান সম্মান ধুলোয় মিশে যাবে, বাড়ির বউকে যদি পুলিশে ধরে নিয়ে যায় তাহলে বাইরের কারো কাছে সম্মান থাকবে না তাদের। এই কথা শুনে ঠাম্মি বলে ত্বরিতাকে পুলিশের হাতে দেওয়া হবে না কিন্তু বাড়িতেই ত্বরিতার এমন শাস্তির ব্যবস্থা করবে ঠাম্মি যে তার সংশোধনাগারে থাকার কি জ্বালা সে বুঝে যাবে।
অন্যদিকে সেইসময় তেজের কাছে ফোন আসে। এরপর তেজ সকলকে জানায় তাদের পুজোর লাইফ টেলিকাস্ট দেখে বিচারকেরা তাদের পুজোকে সেরা পুজোর তালিকায় নির্বাচিত করেছে। বিচারকরা এসে তাদের পুজোর নিজে দেখবে, সবকিছু দেখে তাদের পুরস্কৃত করবে। এই কথা শুনে প্রত্যেকেই আনন্দিত হয়ে যায়। তেজ সমস্ত কথা সুধার কাছে বলতে থাকে তা দেখে সন্দেহ হয় ঠাম্মির, তার প্রশ্ন জাগে কেন তেজ সুধাকে এই সমস্ত কথা বলছে। অন্যদিকে নিজের অজান্তেই সুধাকে সকল সামনে ধন্যবাদ জানায় তেজ। পরে যদিও নিজের ভুল বুঝতে পারে। তারপর সকলে মিলে বিচারকদের আসার আগে সমস্ত আয়োজন শুরু করে দেয়। ফুলের সাজ, হরেক রকমের খাবার দিয়ে বিচারকদের জন্য সব কিছু সুন্দর করে গুছিয়ে তোলে সবাই মিলে। এই সমস্ত কিছু উপর থেকে দেখতে থাকে ইমন এবং তার মা। আর তারা মনে মনে ফন্দি আঁটতে থাকে কিভাবে এই অনুষ্ঠান ভেস্তে দেওয়া যায়।
আরও পড়ুনঃ একমুঠো খাবারের জন্য এদিক ওদিক হন্যে হয়ে ছুটছে দীপা! চোখে জল আনবে ধারাবাহিকের আজকের পর্ব!
এদিকে সুধা তেজকে বলতে থাকে সে নিজের হাতে কিছু নোনতা স্নেক আইটেম বানিয়ে রেখেছে বিচারকদের জন্য। সেই সমস্ত সে বিচারকদের সামনে পরিবেশন করতে চায়। কিন্তু তেজ বলে বিচারকদের সেই সমস্ত খাবার পছন্দ হবে না। তাই সে বাইরে থেকেই খাবার অর্ডার করবে। এই নিয়ে তেজ সুধার মধ্যে খুনসুঁটি মুহূর্তে দেখা যায়। অন্য দিকে ইমন তো ফ্যাক্টরির পেছনে পৌঁছে যায় ইলেকট্রিকের মেন তার কাটার জন্য। এই কাজে তাকে সাহায্য করে তার মা। আর কিছুক্ষণের মধ্যে সেখানে ঠাম্মি এসে উপস্থিত হয় এবং ঠাম্মি সুধাকে বলে এই অনুষ্ঠানে সুধার থাকার কোন প্রয়োজন নেই। বিচারকেরা তাকে চেনে না তাই সুধার আর এখানে থেকে কাজ নেই। এবার দেখার অপেক্ষায় আগামী পর্বে কি হতে চলেছে। সুধা কি পারবে ইমনের প্ল্যান নষ্ট করে বসু মল্লিকদের মান সম্মান রক্ষা করতে।





